Advertisement

FIFA World Cup 2026: বিশ্বকাপের ১৭ দিন আগে চোট মেসির, বিশ্বকাপে খেলতে পারবেন?

বিশ্বকাপের কয়েকদিন আগেই চিন্তা বাড়িয়ে দিল লিওনেল মেসির চোট। মেজর লিগ সকারে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবোলার। বিশ্বকাপ শুরু হওয়ার আগে তিনি কি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন? সেটাই এখন বড় প্রশ্ন। তবে চোটের কারণে ছিটকে যাওয়া ফুটবলারদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। ১১ জুন (ভারতে ১২ জুন) থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। 

লিওনেল মেসিলিওনেল মেসি
Aajtak Bangla
  • মিয়ামি,
  • 25 May 2026,
  • अपडेटेड 11:12 AM IST

বিশ্বকাপের কয়েকদিন আগেই চিন্তা বাড়িয়ে দিল লিওনেল মেসির চোট। মেজর লিগ সকারে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবোলার। বিশ্বকাপ শুরু হওয়ার আগে তিনি কি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন? সেটাই এখন বড় প্রশ্ন। তবে চোটের কারণে ছিটকে যাওয়া ফুটবলারদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। ১১ জুন (ভারতে ১২ জুন) থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। 

কীভাবে, কোথায় চোট পেলেন মেসি?
ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের (Philadelphia Union) বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ম্যাচ চলাকালীন হঠাৎ বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ধরে মাঠ ছাড়তে দেখা যায় মেসিকে। ম্যাচ শেষ হওয়ার পর খুব একটা আশঙ্কিত নয় মিয়ামি ম্যানেজমেন্ট। কোচ গিয়ের্মো হোয়োস (Guillermo Hoyos) এখনই বড় চোটের আশঙ্কা মানতে নারাজ। ফলে সমস্যা কাটিয়ে মেসির খেলতে নামতে খুব বেশি বেগ পেতে হবে না বলেই মনে করছেন ফ্যানরা।

৩৮ বছর বয়সে হ্যামস্ট্রিং-এ চোট কতটা চিন্তার?
ম্যাচের পর ইন্টার মায়ামি কোচ গিয়ের্মো হোয়োস মেসিকে নিয়ে দাবি করেন, এখনও কোনও মেডিক্যাল রিপোর্ট হাতে আসেনি। তবে তাঁর মনে হয়েছে, মেসি খুব ক্লান্ত ছিলেন। হোয়োস বলেন, ‘এখনও আমাদের হাতে কোনও মেডিক্যাল রিপোর্ট নেই। তবে খুব তাড়াতাড়ি রিপোর্ট পাওয়া যাবে। আমার মনে হয়েছে, ও খুব ক্লান্ত ছিল। মাঠও খুব ভারী ছিল। এমন অবস্থায় সামান্য সমস্যা দেখা দিলেও ঝুঁকি না নেওয়াই ভালো।’

কোচের এই মন্তব্য কিছুটা স্বস্তি দিলেও চিন্তা পুরোপুরি কাটেনি। কারণ, মেসির বয়স এখন ৩৮ বছর। এই সময় বড় চোট হলে তা থেকে দ্রুত ফিরে আসা সহজ নয়। আর বিশ্বকাপের আগে এমন সমস্যা আর্জেন্তিনার জন্য বড় ধাক্কা হতে পারে।

কবে থেকে শুরু হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ?
১৭ জুন থেকে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজিরিয়া। দ্বিতীয় ম্যাচ ২২ জুন অস্ট্রিয়ার বিরুদ্ধে। আর গ্রুপ পর্বে নীল-সাদা শিবিরের শেষ ম্যাচ জর্ডনের বিরুদ্ধে। সেই ম্যাচ মেসিরা খেলবেন ২৮ জুন। ফলে তিন ম্যাচের মধ্যে সময়ও খুব বেশী নেই। তাই পুরোপুরি ফিট হতে না পারলে সমস্যায় পড়তে হবে আর্জেন্টিনাকে।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement