Advertisement

FIFA World Cup 2026: প্রস্তুতি ম্যাচে খেললেন না, বিশ্বকাপে প্রথম থেকে দেখা যাবে মেসিকে?

ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হওয়ার আগে লিওনেল মেসির (Lionel Messi) চোট নিয়ে নানা জল্পনা চলছে। রবিবার ভোরে হন্ডুরাসের বিরুদ্ধে ম্যাচে তাঁকে খেলতে না দেখে সেই জল্পনা আরও জোরাল হয়। তবে সূত্রের খবর সুস্থ আছেন আর্জেন্টাইন (Argentina) সুপারস্টার। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য টান এবং পেশিতে ক্লান্তি থাকায় তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় দলের কোচিং স্টাফ।

মেসির চোখে জলমেসির চোখে জল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2026,
  • अपडेटेड 3:21 PM IST

ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হওয়ার আগে লিওনেল মেসির (Lionel Messi) চোট নিয়ে নানা জল্পনা চলছে। রবিবার ভোরে হন্ডুরাসের বিরুদ্ধে ম্যাচে তাঁকে খেলতে না দেখে সেই জল্পনা আরও জোরাল হয়। তবে সূত্রের খবর সুস্থ আছেন আর্জেন্টাইন (Argentina) সুপারস্টার। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য টান এবং পেশিতে ক্লান্তি থাকায় তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় দলের কোচিং স্টাফ।

ম্যাচে না নামলেও সতীর্থদের সঙ্গে ওয়ার্ম আপ করেছেন মেসি। গোটা ম্যাচে রিজার্ভ বেঞ্চেই দেখা গিয়েছে মেসিকে। সুপারস্টার ফুটবলার পুরোপুরি সুস্থ না হওয়া অবধি কোনও ঝুঁকি নিতে নারাজ আর্জেন্টিনা। চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞরা নিয়মিত তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন। তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনও তাড়াহুড়ো করতে চায় না দল।

আগামী মঙ্গলবার আলাবামার (Alabama) অবার্নে (Auburn) আইসল্যান্ডের (Iceland) বিরুদ্ধে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। সেই ম্যাচে মেসি খেলবেন কি না, তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি। তবে বিশ্বকাপের আগে তাঁকে সম্পূর্ণ ফিট করে তোলাই এখন দলের প্রধান লক্ষ্য।

ফুটবল বিশ্বের অনেকেরই বিশ্বাস, এ বারের বিশ্বকাপই হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাই তাঁকে পুরোপুরি সুস্থ অবস্থায় মাঠে নামাতে চাইছে আর্জেন্তিনা। দলের সবাই চাইছে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে মেসি যেন নিজের সেরা খেলাটা উপহার দিতে পারেন। তিনি যদি এবারের বিশ্বকাপও জিতে নিতে পারেন, তা হলে বিরাট রেকর্ড গড়ে ফেলবেন তিনি। 

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতিমধ্যেই মেসির দখলে। তিনি এখনও পর্যন্ত ২৬টি বিশ্বকাপের ম্যাচ খেলেছেন। পাশাপাশি আরও একটি বড় রেকর্ড ভাঙার সুযোগও রয়েছে তাঁর সামনে। জার্মানির (Germany) মিরোস্লাভ ক্লোজ়ের (Miroslav Klose) বিশ্বকাপে ১৬ গোলের রেকর্ড টপকাতে মেসির আর মাত্র চারটি গোল প্রয়োজন। তাই এ বারের বিশ্বকাপ শুধু আর্জেন্তিনার জন্য নয়, মেসির ব্যক্তিগত কেরিয়ারের জন্যও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement