Advertisement

FIFA World Cup 2026: নেইমার তো প্র্যাক্টিসেই নেই, আদৌ খেলবেন তো বিশ্বকাপ?

আর দুইদিন পরেই শক্তিশালী মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপ (FIFA World Cup 2026) অভিযান শুরু করছে ব্রাজিল (Brazil)। কিন্তু এখনও নেইমারের (Neymar) দেখা নেই। যা নিয়ে চিন্তায় সমর্থকরা। তবে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, নেইমারকে হয়ত প্রথম ম্যাচে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে না। কারণ, চোট যদি সেরেও গিয়ে থাকে তা হলেও, মরক্কোর মতো ফিজিক্যাল ফুটবল খেলা দলের বিরুদ্ধে তাঁকে নামানো ঝুঁকির হতে পারে।

নেইমারনেইমার
Aajtak Bangla
  • নিউ জার্সি,
  • 12 Jun 2026,
  • अपडेटेड 10:37 AM IST
  • আজও প্র্যাক্টিসে নামলেন না নেইমার
  • মরক্কো ম্যাচে কি নামবেন?

আর দুইদিন পরেই শক্তিশালী মরক্কোর (Morocco) বিরুদ্ধে বিশ্বকাপ (FIFA World Cup 2026) অভিযান শুরু করছে ব্রাজিল (Brazil)। কিন্তু এখনও নেইমারের (Neymar) দেখা নেই। যা নিয়ে চিন্তায় সমর্থকরা। তবে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, নেইমারকে হয়ত প্রথম ম্যাচে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে না। কারণ, চোট যদি সেরেও গিয়ে থাকে তা হলেও, মরক্কোর মতো ফিজিক্যাল ফুটবল খেলা দলের বিরুদ্ধে তাঁকে নামানো ঝুঁকির হতে পারে।

কী হল এদিনের প্র্যাক্টিসে?

এদিন অনুশীলনে দেখা যায়, বেশ কিছুটা সময় অভিজ্ঞ ফুটবলার ক্যাসেমিরোর সঙ্গে আলোচনা সেরে নেন কোচ কার্লো আনসালোত্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে চাপটা ভালই অনুভব করতে পারছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ম্যানেজার। দলের মিডফিল্ডের স্তম্ভ ক্যাসেমিরোর সঙ্গে সে কারণেই পরামর্শ সারতে দেখা যায় তাঁকে। গতকাল প্রচুর ব্রাজিল সমর্থক এসেছিলেন অনুশীলন দেখতে। গোটা সময়টাই মাঠে থেকে সেলকাওদের জন্য গলা ফাটিয়ে গিয়েছেন তাঁরা। তবে এদিন দেখতে পাওয়া গেল না কাউকেই। তবে কি নেইমারকে দেখতে না পাওয়ার হতাশা? নাকি কোচের বারণ? সে খবর যদিও পাওয়া যায়নি। 

ক্যাসেমিরোর সঙ্গে আলোচনায় কার্লো

পাঁচ মিডফিল্ডার কারা?

মিডফিল্ডে মূলত, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেশ ও লুকাস পাকোয়েতাকে নিয়েই শুরু করবেন কার্লো। মিডফিল্ডের দখল রেখে গোটা ম্যাচ শাসন করাই লক্ষ্য থাকবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। গোলে থাকতে পারেন অ্যালিসন বেকার। দুই সেন্ট্রাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল, মার্ককুইনোস, দুই প্রান্তে থাকতে পারেন দানিলো (ডানদিকে) ও আলেক্স সান্দ্রো (বামদিকে)। মিডফিল্ডে ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেশ ও লুকাস পাকোয়েতা। ডান দিকের উইংয়ে ভিনিশিয়াস জুনিয়র ও বাঁ দিকে রাফিনহা। আক্রমণে ম্যাথিউস কুনহা। 

ব্রাজিল দলের অনুশীলন

নেইমার নামতে পারেন একেবারে শেষের দিকে। টুর্নামেন্ট যথেষ্ট বড়। সেখানে নেইমারকে শুরু থেকে খেলিয়ে দিলে চোট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেদিক থেকে সাবধানে পা ফেলতে চাইছেন কোচ কার্লো। অন্তত দুই দিনের অনুশীলন দেখে তেমনটাই মনে করা হচ্ছে। পরের দিকে ম্যাচ আরও কঠিন হবে। সেখানে নেইমারের স্কিল ব্যবহার করা খুব জরুরী। তবে একটা কথা বলতেই হয়, এর আগে ব্রাজিল জাতীয় দলের কোনও কোচই নেইমারকে বাইরে বসিয়ে রাখার সাহস দেখাতে পারেননি। তবে কার্লো জানেন কীভাবে তারকাদের ম্যানেজ করতে হয়। আর ঠিক সেই কাজটাই করার চেষ্টা চালাচ্ছেন ব্রাজিল বস।    

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement