Advertisement

FIFA World Cup 2026 Opening Ceremony: পারফর্ম করবেন শাকিরা, বার্না বয়; কখন কীভাবে দেখবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান?

বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হচ্ছে আজ থেকেই। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা (Mexico vs South Africa) ম্যাচ দিয়ে বল গড়ালেও তার আগে মঞ্চ মাতাবেন পপ তারকা শাকিরা (Shakira)। শুধু তিনি নন, পাশাপাশি আরও ওনেক তারকা পারফর্ম করবেন। সরাসরি দেখা যাবে এই অনুষ্ঠান। জেনে নিন কখন থেকে কাদের পারফরম্যান্স দেখতে পাবেন?

বিশ্বকাপের উদ্বোধনে পারফর্ম করবেন এই তারকাবিশ্বকাপের উদ্বোধনে পারফর্ম করবেন এই তারকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jun 2026,
  • अपडेटेड 3:06 PM IST
  • পারফর্ম করবেন শাকিরা
  • বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আর কারা?

বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হচ্ছে আজ থেকেই। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা (Mexico vs South Africa) ম্যাচ দিয়ে বল গড়ালেও তার আগে মঞ্চ মাতাবেন পপ তারকা শাকিরা (Shakira)। শুধু তিনি নন, পাশাপাশি আরও ওনেক তারকা পারফর্ম করবেন। সরাসরি দেখা যাবে এই অনুষ্ঠান। জেনে নিন কখন থেকে কাদের পারফরম্যান্স দেখতে পাবেন?

কখন শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান?
ভারতীয় সময় রাত এগারোটায় শুরু হবে অনুষ্ঠান। সাড়ে বারোটা থেকে ম্যাচ। অর্থাৎ প্রায় ৯০ মিনিট ধরে বিভিন্ন দেশের তারকারা পারফর্ম করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের চমক বার্না বয় (Burna Boy), জে বালভিন (J Balvin), তাইলা মানা (Tyla, Maná), আলেজান্দ্রো ফার্নান্দেজ (Alejandro Fernández), বেলিন্দা (Belinda)।

  

মেক্সিকো সিটিতে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক পপস্টার শাকিরা (Shakira)। বিশ্বকাপ ফুটবল যেন কলম্বিয়ার তারকাকে ছাড়া অসম্পূর্ণ। বিশ্বকাপের থিম সং 'দাই দাই' গেয়েছেন শাকিরা। উদ্বোধনী অনুষ্ঠানে সেটাই পারফর্ম করবেন তিনি। আয়োজক দেশ মেক্সিকোর সঙ্গীতের পাশাপাশি লাতিন পপ, রেগ্গায়েটন, অ্যাফ্রোবিটস, আমাপিয়ানো গাওয়া হবে। প্রথম ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। 

ফ্রিতে কীভাবে দেখবেন ম্যাচ?
ZEE5 এই বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার। বিশ্বকাপের ম্যাচগুলি ZEE5-এর নতুন চালু হওয়া ইউনিট৮ স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে ভারতে টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। প্রথম ম্যাচটি ডিডি স্পোর্টসে ফ্রি ডিশের মাধ্যমে বিনামূল্যে সরাসরি সম্প্রচার করা হবে। যদিও ডিডিতে শুধুমাত্র নির্বাচিত ম্যাচগুলিই দেখা যেতে পারে। পুরো টুর্নামেন্ট দেখতে হলে আপনাকে ZEE5-এর সাবস্ক্রিপশন নিতে হবে। টিভির জন্য কেবল অপারেটরকে বলতে হবে ইউনিট৮ চ্যানেলের কথা।

মোবাইলে কীভাবে দেখবেন ম্যাচ?
ফিফা বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং ZEE5 অ্যাপ এবং ওয়েবসাইটে হবে, যার মাধ্যমে আপনি মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে টুর্নামেন্টটি দেখতে পারবেন। 

কত টাকা খরচ হবে?
ZEE5-এর এক মাসের সাবস্ক্রিপশনের জন্য খরচ হবে ২৯৯ টাকা। এছাড়া ৭৯৯ টাকায় প্রিমিয়াম প্ল্যানও নেওয়া যাবে, দেখা যাবে তিনটি ডিভাইসে। ফিফা বিশ্বকাপও এই প্ল্যানে রয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement