Advertisement

Mexico vs South Africa FIFA World Cup 2026: প্রথম ম্যাচেই ৩টি লাল কার্ড, বিশ্বকাপের ইতিহাসে প্রথম, কী এমন ঘটল?

বৃহস্পতিবার ভারতীয় সময় মধ্যরাতে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। একেবারে মারকাটারি ম্যাচ দিয়েই শুরু হল অলিম্পিকের পরে বিশ্বের সবচেয়ে বড় ইভেন্টের। দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এবং দ্বিতীয়ার্ধে প্রায় গোটা ম্যাচটাই ১০ জনে খেলতে হল দক্ষিণ আফ্রিকাকে। এবারের বিশ্বকাপে মেক্সিকো অন্যতম আয়োজক দেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল এবং ম্যাচের শুরুতেই সেই প্রভাব দেখায়।

মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকামেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা
Aajtak Bangla
  • মেক্সিকো সিটি,
  • 12 Jun 2026,
  • अपडेटेड 10:29 AM IST
  • মারকাটারি ম্যাচ দিয়েই শুরু হল বিশ্বকাপ
  • দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরে যায়
  •  প্রতিপক্ষকে চড় মারার অপরাধে লাল কার্ড

ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) মানেই রেকর্ডের ঘনঘটা। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপে ওপেনিং ম্যাচেই যা ঘটল, তা অতীতে কখনও ঘটেনি। সাধারণত, উদ্বোধনী ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে এই রকম রেকর্ড নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচেই একসঙ্গ ৩টি রেডকার্ড দেখাতে হল রেফারিকে।

মারকাটারি ম্যাচ দিয়েই শুরু হল বিশ্বকাপ

বৃহস্পতিবার ভারতীয় সময় মধ্যরাতে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। একেবারে মারকাটারি ম্যাচ দিয়েই শুরু হল অলিম্পিকের পরে বিশ্বের সবচেয়ে বড় ইভেন্টের। দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এবং দ্বিতীয়ার্ধে প্রায় গোটা ম্যাচটাই ১০ জনে খেলতে হল দক্ষিণ আফ্রিকাকে। এবারের বিশ্বকাপে মেক্সিকো অন্যতম আয়োজক দেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল এবং ম্যাচের শুরুতেই সেই প্রভাব দেখায়।

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরে যায়

ম্যাচের মাত্র ৯ মিনিটে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন জুলিয়ান কিনিওনেস। নিজেদের বক্সের কাছ থেকে বল বের করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার ফুটবলাররা বল হারান, আর সেই সুযোগে কিনিওনেস গোল করে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচগুলির ইতিহাসে তৃতীয় দ্রুততম গোলের নজির গড়েন। প্রথমার্ধে বলের দখল প্রায় পুরোপুরি মেক্সিকোর কাছেই ছিল। তবে একাধিক সুযোগ তৈরি করেও তারা ব্যবধান বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরে যায়। বিরতির মাত্র চার মিনিট পর দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্পেহেফেলো সিথোলে গোলমুখে এগিয়ে যাওয়া ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

 প্রতিপক্ষকে চড় মারার অপরাধে লাল কার্ড

একজন বেশি নিয়ে খেলতে থাকা মেক্সিকো এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেজ দুর্দান্ত হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এবং ম্যাচ প্রায় নিশ্চিত করে ফেলেন। তবে নাটক তখনও বাকি ছিল। ম্যাচের ৮৪ মিনিটে দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে প্রতিপক্ষকে চড় মারার অপরাধে লাল কার্ড দেখেন। ফলে দক্ষিণ আফ্রিকা ৯ জন নিয়ে খেলা শেষ করতে বাধ্য হয়। শেষদিকে মেক্সিকোর অধিনায়ক সিজার মন্টেসও নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় লাল কার্ড দেখেন।

Advertisement

শেষ বাঁশি বাজার সময় মাঠে ছিল মাত্র ১৯ জন ফুটবলার। গোল, লাল কার্ড এবং উত্তেজনায় ভরপুর এই ম্যাচ যেন শুরুতেই ইঙ্গিত দিয়ে দিল,  ২০২৬ বিশ্বকাপ হতে চলেছে রোমাঞ্চে ভরা এক মহাযুদ্ধ।

৩টি বা তার বেশি লাল কার্ড পাওয়া ম্যাচগুলোর তালিকা

৪টে লাল কার্ড - ব্রাজিল বনাম চেকস্লোভাকিয়া, ১৯৩৮- জেজে পোকপ্রিয়, মাচাডো; জান রিহা
৩ টে লাল কার্ড- হাঙ্গেরি বনাম ব্রাজিল,১৯৫৪- জোসেফ বোজসিক; হাম্বারতো, নিলটন সান্তোস
৩ টে লাল কার্ড - ডেনমার্ক বনাম দক্ষিণ আফ্রিকা, ১৯৯৮- মিক্লোস মোলনার, মর্টেন উইগোর্স্ট; আলফ্রেড ফিরি
৩ টে লাল কার্ড - অস্ট্রেলিয়া বনাম ক্রোয়েশিয়া, ২০০৬- ব্রেট এমারটন; দারিও সিমিক, জোসিপ সিমুনিক
৩ টে লাল কার্ড- ইতালি বনাম আমেরিকা, ২০০৬- ড্যানিয়েল ডি রসি; পাবলো মাস্ত্রোয়েনি, এডি পোপ
৪ টে লাল কার্ড- পর্তুগাল বনাম নেদারল্যান্ডস, ২০০৬- কস্টিনহা, ডেকা; খালিদ বোলাহরুজ, জিওভানি ভ্যান ব্রঙ্কহর্স্ট
৩ টে লাল কার্ড - মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা, ২০০৬- সিজার মন্টেস; ইয়ায়া সিথোল, থেম্বা জাওয়ানে

Read more!
Advertisement
Advertisement