Advertisement

FIFA World Cup 2026: বিপক্ষের সঙ্গে মুখ ঢেকে কথা বললেই লাল কার্ড, বিশ্বকাপে নিয়ম বদল FIFA-র

UEFA চ্যাম্পিয়ন্স লিগের থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। ভিনিসিয়াস জুনিয়র- গিয়ানলুকা প্রেস্তিয়ানির বিবাদের ফলে এ বার কড়া পথে হেঁটেছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (IFAB)। বিপক্ষ প্লেয়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেই দেখতে হতে পারে লাল কার্ড। আনা হয়েছে আরও একটি কড়া নিয়ম।

লাল কার্ডলাল কার্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 3:19 PM IST

UEFA চ্যাম্পিয়ন্স লিগের থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। ভিনিসিয়াস জুনিয়র- গিয়ানলুকা প্রেস্তিয়ানির বিবাদের ফলে এ বার কড়া পথে হেঁটেছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (IFAB)। বিপক্ষ প্লেয়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেই দেখতে হতে পারে লাল কার্ড। আনা হয়েছে আরও একটি কড়া নিয়ম।

আরও কী কী নিয়ম আনছে ফিফা?
মঙ্গলবার ভ্যাঙ্কুভারে বিশেষ মিটিং আয়োজন করেছিল ফিফা। অনুমোদিত দু’টি নিয়ম চালু করায় সবুজ সঙ্কেত দিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। এই নিয়ে মুখ খুলেছেন FIFA প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, ‘আসন্ন ফিফা বিশ্বকাপ থেকেই কার্যকর হবে এই নিয়ম। অন্য টুর্নামেন্টের আয়োজকদের কাছেও সুযোগ থাকবে ১ জুলাইয়ের আগে নতুন নিয়ম চালু করার।’

মুখ ঢেকে কথা বললেই লাল কার্ড
ফেব্রুয়ারি মাসে UCL-এর ম্যাচে মুখ ঢেকে ভিনিসিয়াস জুনিয়রকে বৈষম্যমূলক মন্তব্য করেন বেনফিকার ফুটবলার গিয়ানলুকা প্রেস্তিয়ানি। এই ঘটনার পরেই নতুন নিয়মে ফিফা জানিয়েছে, ম্যাচ চলাকালীন বিপক্ষ প্লেয়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে বা কথা কাটাকাটির সময়ে কেউ মুখ ঢেকে কিছু বললেই দেখতে হতে পারে লাল কার্ড। সে ক্ষেত্রে VAR চেক বা কোনও ফুটেজ দেখার আগেই অভিযুক্ত ফুটবলারকে লাল কার্ড দেখাতে পারেন রেফারি।

ম্যাচের মাঝে দল তুললে কড়া শাস্তি
AFCON-এর ফাইনাল ম্যাচে রেফারির সিদ্ধান্ত বিরোধিতা করে দল তুলে নিয়েছিল সেনেগাল। এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ফিফা নিয়ম বদল আনছে। নতুন নিয়মে জানানো হয়েছে, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনও ফুটবলার মাঠ থেকে বেরিয়ে গেলে তাঁকে সরাসরি লাল কার্ড দেখাতে পারেন রেফারি। কোনও প্লেয়ার যদি বাকিদের মাঠ ছাড়ার বা খেলায় বিঘ্ন ঘটানোর জন্য উস্কে দেন, তাঁকেও লাল কার্ড দেখাতে পারেন রেফারি। যে দলের জন্য খেলা বন্ধ হবে, তাঁদের ম্যাচ হারতেও হতে পারে।

হলুদ কার্ডের নিয়মেও বদল
হলুদ কার্ডের নিয়মেও বড় বদল আসছে। এবারে যে দুই দল ফাইনালে খেলবে তাদের ৭টা ম্যাচ খেলতে হবে। ফলে হলুদ কার্ড জমতে থাকলে তারকা ফুটবলারদের খেলতে সমস্যা হতে পারে। এমনিতেই একাধিক ফুটবলার চোটের কারণে অনিশ্চিত। ফলে এই নিয়ম কিছুটা হলেও স্বস্তি দেবে ফুটবল ফ্যানদের। গ্রুপ পর্বের পর সমস্ত একক হলুদ কার্ড বাতিল করা হবে, যার ফলে খেলোয়াড়রা নতুন করে ৩২ জনের পর্বে প্রবেশ করতে পারবে। কোয়ার্টার ফাইনালের পর: কোয়ার্টার ফাইনালের পর দ্বিতীয় একটি সাধারণ ক্ষমা কার্যকর হবে, যা নিশ্চিত করবে যে সেমিফাইনালে কার্ড পাওয়া কোনো খেলোয়াড় ফাইনালে নিষিদ্ধ হবে না, যদি না সে লাল কার্ড পায়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement