Advertisement

FIFA World Cup 2026 Telecast: ভারতে ফুটবল বিশ্বকাপ দেখাবে ZEE, মোবাইলে কোন App-এ দেখবেন? জেনে নিন

জি  এন্টারটেনমেন্টে দেখা যাবে এবারের বিশ্বকাপ। খেলা শুরু হওয়ার ১০ দিন ঠিক হয়ে গেল কোন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ। যার ফলে ভারতে টুর্নামেন্টটি কোথায় দেখা যাবে তা নিয়ে কয়েক মাসের অনিশ্চয়তার অবসান ঘটল। স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন ফুটবলপ্রেমীরা। দীর্ঘদিন ধরে বিশ্বকাপ কোথায় দেখা যাবে তা নিয়ে বিভ্রান্তি ছিল।  

ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 3:33 PM IST

জি  এন্টারটেনমেন্টে (ZEE Entertainment) দেখা যাবে এবারের বিশ্বকাপ (FIFA World Cup 2026)। খেলা শুরু হওয়ার ১০ দিন ঠিক হয়ে গেল কোন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ। যার ফলে ভারতে টুর্নামেন্টটি কোথায় দেখা যাবে তা নিয়ে কয়েক মাসের অনিশ্চয়তার অবসান ঘটল। স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন ফুটবলপ্রেমীরা। দীর্ঘদিন ধরে বিশ্বকাপ কোথায় দেখা যাবে তা নিয়ে বিভ্রান্তি ছিল।  

আমেরিকা, কানাডা ও মেক্সিকো জুড়ে আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ফিফা এবং সম্ভাব্য স্বত্বাধিকারীদের মধ্যে দীর্ঘ আলোচনার পর, ফুটবলের এই মহোৎসব সরাসরি ভারতের ফুটবল ফ্যানদের সামনে তুলে ধরবে জি।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, জি ২০৩৪ সাল পর্যন্ত ফিফা ইভেন্টগুলোর মিডিয়া রাইটসও নিশ্চিত করেছে। এর ফলে ভারতীয় দর্শকদের ২০২৬ বিশ্বকাপ দেখা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে শুরুতে সমস্যা দেখা দিয়েছিল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত এই টুর্নামেন্টের ম্যাচগুলো ভারতের সময় অনুযায়ী অনেক ভোর বা রাতের দিকে হওয়ায় জিও হটস্টার, সোনি স্পোর্টস-সহ প্রতিষ্ঠানগুলো আগ্রহ হারায় বলে জানা যায়।

ফিফা প্রথমে প্রায় ১০০ মিলিয়ন ডলার চেয়েছিল ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য। পরে দাম কমিয়ে প্রায় ৬০ মিলিয়ন ডলার করা হলেও শুরুতে মাত্র ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব আসে বলে খবর। পরিস্থিতি বদলায় যখন জি সম্প্রতি নতুন স্পোর্টস চ্যানেল চালু করে ভারতের স্পোর্টস ব্রডকাস্টিং মার্কেটে আবার সক্রিয়ভাবে ফিরে আসে।

জানা গিয়েছে, Zee ইতিমধ্যেই বিভিন্ন ভাষার ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞদের নিয়ে সম্প্রচার দল গঠনের কাজ শুরু করেছে। মুম্বইয়ের লোয়ার পারেলের স্টুডিও থেকে এই প্রস্তুতি চলছে।

ভারতের বহুভাষিক দর্শকদের কথা মাথায় রেখে হিন্দি, ইংরেজ়ির পাশাপাশি আরও একাধিক আঞ্চলিক ভাষায় সম্প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। এই চুক্তি চূড়ান্ত হলে তা হবে ক্রীড়া সম্প্রচারের জগতে Zee-এর বড় প্রত্যাবর্তন। সম্প্রতি সংস্থাটি তাদের নতুন স্পোর্টস নেটওয়ার্ক 'Unite8 Sports' চালু করেছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement