Advertisement

Fifa World Cup: কোন দেশ কতবার বিশ্বকাপ জিতেছে? ফুটবলপ্রেমীরা বলুন দেখি

ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে মাত্র আটটি দেশ শিরোপা জিতেছে। সবচেয়ে সফল ব্রাজিল পাঁচ বার। জার্মানি, ইতালি, আর্জেন্টিনা কতবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে?

জার্মানি, ইতালি, আর্জেন্টিনা কতবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে?জার্মানি, ইতালি, আর্জেন্টিনা কতবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 8:48 PM IST
  • ভারতে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি বা ফ্রান্সের কোটি কোটি সাপোর্টার আছেন।
  • কার ঝুলিতে সবচেয়ে বেশি শিরোপা?
  • এত বছরের ইতিহাসে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে মাত্র কয়েকটি দেশের।

World Cup Statistics: ভারতে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি বা ফ্রান্সের কোটি কোটি সাপোর্টার আছেন। কিন্তু অনেকেই জানেন না যে, বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে মাত্র আটটি দেশই এই ট্রফি জিততে পেরেছে। কার ঝুলিতে সবচেয়ে বেশি শিরোপা? কোন দেশ কত বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে? ফুটবলপ্রেমীদের জন্য রইল সেই তালিকা।

ফুটবল বিশ্বকাপকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে। তারপর থেকে প্রতি চার বছর অন্তর বিশ্বের সেরা দলগুলির লড়াই দেখেছে ফুটবলপ্রেমীরা। তবে এত বছরের ইতিহাসে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে মাত্র কয়েকটি দেশের।

সবচেয়ে সফল দল ব্রাজিল। সেলেকাওরা এখনও পর্যন্ত পাঁচ বার বিশ্বকাপ জিতেছে। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে ট্রফি ঘরে তুলেছিল ব্রাজিল। ফুটবল সম্রাট পেলে থেকে শুরু করে রোনাল্ডো, রোনাল্ডিনহো, নেইমার; বহু কিংবদন্তি ফুটবলার এ দেশের জার্সি পরে খেলেছেন।

ব্রাজিলের পরেই রয়েছে জার্মানি এবং ইতালি। দুই দেশই চার বার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। জার্মানি জিতেছে ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪ সালে। অন্য দিকে ইতালি শিরোপা জিতেছে ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ এবং ২০০৬ সালে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন বার ট্রফি জিতেছে। ১৯৭৮ ও ১৯৮৬ সালের পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে তৃতীয় বার শিরোপা জেতে লিয়োনেল মেসির দল। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েছিল আর্জেন্টিনা।

ফ্রান্স এবং উরুগুয়ে দু’বার করে বিশ্বকাপ জিতেছে। ফ্রান্সের সাফল্য এসেছে ১৯৯৮ এবং ২০১৮ সালে। অন্য দিকে প্রথম বিশ্বকাপজয়ী উরুগুয়ে ট্রফি জিতেছিল ১৯৩০ ও ১৯৫০ সালে।

এক বার করে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড এবং স্পেন। ইংল্যান্ড ১৯৬৬ সালে নিজেদের মাটিতে একমাত্র শিরোপা জেতে। স্পেন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম বার বিশ্বচ্যাম্পিয়ন হয়।

বিশ্বকাপজয়ী দেশের তালিকা

দেশ বিশ্বকাপ জয়
ব্রাজিল ৫ বার
জার্মানি ৪ বার
ইতালি ৪ বার
আর্জেন্টিনা ৩ বার
ফ্রান্স ২ বার
উরুগুয়ে ২ বার
ইংল্যান্ড ১ বার
স্পেন ১ বার

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা এখনও ব্রাজিলের দখলে। তবে ২০২৬ বিশ্বকাপে সেই সমীকরণ বদলায় কি না, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement