Advertisement

East Bengal: স্ট্রাইকার সই করালো ইস্টবেঙ্গল, পঞ্জাবের এফিয়ং লাল-হলুদে

স্ট্রাইকার নির্বাচনের ক্ষেত্রে একধাপ এগল ইস্টবেঙ্গল (East Bengal)। পঞ্জাব এফসি'তে (Punjab FC) খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং জুনিয়রকে (Nsungusi Effiong) টিম ম্যানেজমেন্টের পছন্দ ছিল। এবার তাঁকে সই করিয়ে ফেলল লাল-হলুদ। আইএসএলে (ISL) পঞ্জাবের (Punjab FC) হয়ে ৮টি গোল রয়েছে এফিয়ংয়ের।

ইস্টবেঙ্গলে এফিয়ংইস্টবেঙ্গলে এফিয়ং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jul 2026,
  • अपडेटेड 7:04 PM IST

স্ট্রাইকার নির্বাচনের ক্ষেত্রে একধাপ এগল ইস্টবেঙ্গল (East Bengal)। পঞ্জাব এফসি'তে (Punjab FC) খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং জুনিয়রকে (Nsungusi Effiong) টিম ম্যানেজমেন্টের পছন্দ ছিল। এবার তাঁকে সই করিয়ে ফেলল লাল-হলুদ। আইএসএলে (ISL) পঞ্জাবের (Punjab FC) হয়ে ৮টি গোল রয়েছে এফিয়ংয়ের।

যুবভারতীতে মোহনবাগানের বিরুদ্ধেও জাল কাঁপান তিনি। কোচ আন্তোনিও হাবাসের সঙ্গে কথা বলেই তাঁকে দ্রুত সই করাতে চায় ইস্টবেঙ্গল। উল্লেখ্য, পঞ্জাবে এই নাইজেরিয়ানের সতীর্থ ছিলেন দানি রামিরেজ। স্প্যানিশ মিডফিল্ডারও এবার লাল-হলুদ জার্সি পরবেন। নতুন মরসুমে ইতিমধ্যেই ৩ বিদেশি নিশ্চিত ইস্টবেঙ্গলে। মহম্মদ রশিদকে রাখার পাশাপাশি স্প্যানিশ ডিফেন্ডার নাচোকে সই করিয়েছে ক্লাব। 

১৯৯৯ সালে জন্মানো এফিয়ং পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন ঘানার ক্লাব ইন্টার অ্যালাইজে। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ক্লাবটির হয়ে ৮৪ ম্যাচে ৩২টি গোল করেন। এরপর ডেনমার্কের এইচবি কোগে-তে যোগ দিয়ে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্স করেন। দুই মরশুম ক্লাবটির হয়ে ৭০ ম্যাচে ৩৮টি গোল করেন এই স্ট্রাইকার।

পরবর্তীতে কাজাখস্তানের আতিরাউ, উজবেকিস্তানের নেফতচি ফেরগানা এবং রোমানিয়ার ইউটিএ আরাদের হয়ে খেলেছেন সুনগুসি। গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে পাঞ্জাব এফসির জার্সিতে ১২ ম্যাচে ৮ গোল করে নজর কেড়েছিলেন তিনি। নতুন মরশুমে ভারতসেরা ইস্টবেঙ্গলের আক্রমণভাগে বাড়তি ধার আনতেই এই নাইজেরিয়ান ফরোয়ার্ডকে দলে নিয়েছে লাল-হলুদ।

ক্লাবের পক্ষ থেকেও সোশাল মিডিয়ায় এফিয়ংকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘সিংহ এবার লাল-হলুদ জার্সিতে। ভারতের চ্যাম্পিয়নদের ডেরায় আপনাকে স্বাগত।’ উল্লেখ্য, গত মরশুমে পাঞ্জাব এফসি-র হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা দানি রামিরেজের পর এবার সেই পাঞ্জাবের ঘর ভেঙেই এফিয়ং সুনগুসিকে দলে নিল মশাল বাহিনী। তাঁর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের সেরা ‘রিক্রুট’ বলে মনে করছেন অনেকে। অন্যদিকে, কলকাতা লিগের ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। জোড়া গোল করে ম্যাচের নায়ক ইসরাফিল দেওয়ান।
 

Read more!
Advertisement
Advertisement