Advertisement

FIFA World Cup 2026 Telecast: মোবাইলে ফুটবল বিশ্বকাপ দেখতে কত খরচ? FREE-তে কারা দেখতে পারবেন? জেনে নিন

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এতদিন ধরে ধোঁয়াশা ছিল, এই বিশ্বকাপ (FIFA World Cup 2026) ভারতে দেখা নিয়ে। তবে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। যা ভারতীয় ফুটবল ফ্যানদের (Indian Football Fans) জন্য দারুণ খবর। কারণ, জি এন্টারটেনমেন্টে (ZEE Entertainment) দেখা যাবে এবারের বিশ্বকাপ। এখন প্রশ্ন হল, সেক্ষেত্রে এই গোটা টুর্নামেন্ট দেখতে কত টাকা দিতে হবে? আর কারা ফ্রিতে দেখতে পাবেন?

ফিফা বিশ্বকাপ কীভাবে ফ্রিতে দেখবেন?ফিফা বিশ্বকাপ কীভাবে ফ্রিতে দেখবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 4:36 PM IST

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এতদিন ধরে ধোঁয়াশা ছিল, এই বিশ্বকাপ (FIFA World Cup 2026) ভারতে দেখা নিয়ে। তবে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। যা ভারতীয় ফুটবল ফ্যানদের (Indian Football Fans) জন্য দারুণ খবর। কারণ, জি এন্টারটেনমেন্টে (ZEE Entertainment) দেখা যাবে এবারের বিশ্বকাপ। এখন প্রশ্ন হল, সেক্ষেত্রে এই গোটা টুর্নামেন্ট দেখতে কত টাকা দিতে হবে? আর কারা ফ্রিতে দেখতে পাবেন?

কীভাবে দেখা যাবে বিশ্বকাপ?
১১ জুন থেকে ১৯ জুলাই, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় বসছে ৪৮ দলের ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপ। মোট ১০৪ ম্যাচের বেশিরভাগই ভারতীয় সময়ে রাত ১২টা থেকে সকাল ৯টার মধ্যে পড়বে। টিভিতে দেখতে হলে Zee-র নতুন চ্যানেল ‘Unite8 Sports’ চ্যানেলে দেখা যাবে ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখতে হলে Zee5-এ একই লগ ইন করতে হবে।

ফ্রিতে কারা দেখতে পাবেন?
জিও ফাইবার ব্যবহারকারীরা ফ্রিতেই দেখতে পাবেন জি ফাইভ অ্যাপ। শুধু তাই নয়, বেশ কয়েকটি ডিভাইসে একসঙ্গে দেখতে পাবেন ম্যাচ। তবে যাদের ক্ষেত্রে এই সুবিধা নেই তাদের সাবস্ক্রাইব করতে হবে। এক মাস ধরে এই বিশ্বকাপ চলবে। ফলে এক মাসের সাবস্ক্রিপশন নিতে পারেন ফুটবলপ্রেমীরা। সেক্ষেত্রে খরচ পড়বে ১৯৯ টাকা। একই সঙ্গে দু'টি ডিভাইসে দেখা যাবে ম্যাচ। ফলে পুরোপুরি ফ্রিতে না হলেও, খুব কম টাকায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ।    

কেন বিশ্বকাপ দেখানো নিয়ে জটিলতা ছিল?
FIFA-র সঙ্গে Reliance-Disney-র মধ্যে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে যে আলোচনা এগোচ্ছিল, তা নিয়ে জটিলতা তৈরি হয়ে গিয়েছিল। ১১ জুন বিশ্বকাপের উদ্বোধন, এখনও ভারতবাসী জানে না, কোন চ্যানেলে ও মোবাইলে কোন অ্যাপে বিশ্বকাপের ম্যাচগুলি দেখা যাবে। এহেন পরিস্থিতির মধ্যেই ইতিবাচক আলোচনায় উঠে আসে Zee-এর নাম।

২০২৬ ও ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে প্রথমে ১০০ মিলিয়ন মার্কিন ডলার চেয়েছিল FIFA। সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত খবর অনুযায়ী, পরে সেই অঙ্ক অনেকটাই কমিয়ে আনা হয়। শেষপর্যন্ত FIFA এই ডিলের জন্য অন্তত ৬০ মিলিয়ন ডলারের কমে রাজি হতে চায়নি। Reliance-Disney স্বত্ত্ব কিনতে ২০ মিলিয়ন ডলারের বিড দেয়, যা ফিফা-র রিভাইজড অঙ্কের চেয়েও কম। জাপানের সনি গ্রুপও ভারতের বিশ্বকাপ সম্প্রচারের নিলামে অংশ নেয়। তবে শেষ পর্যন্ত Sony এই FIFA প্যাকেজের জন্য আনুষ্ঠানিক কোনও বিড বা প্রস্তাব জমা দেয়নি।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement