Advertisement

Kolkata League: CFL-এ এক গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান, কবে শুরু ডুরান্ড

কলকাতা লিগের লটারি হয়ে গেল বৃহস্পতিবার। একই গ্রুপে রয়েছে দুই প্রধান। ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ডার্বি হবে প্রাথমিক পর্বে। সঙ্গে রয়েছে ইউনাইটেড স্পোর্টস কলকাতা। ফলে লড়াই বেশ কঠিন হবে বলেই আশা করছেন সমর্থকরা। মরসুমের শুরুতে কলকাতা লিগ ঘরে তুলতে মরিয়া মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্টবেঙ্গল গত মরসুমের চ্যাম্পিয়ন। অন্য গ্রুপে রয়েছে, ডায়মন্ড হারবার, মহামেডান স্পোর্টিং, ইউনাইটেড স্পোর্টস ক্লাব।

East Bengal vs Mohun BaganEast Bengal vs Mohun Bagan
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jun 2026,
  • अपडेटेड 3:43 AM IST

কলকাতা লিগের লটারি হয়ে গেল বৃহস্পতিবার। একই গ্রুপে রয়েছে দুই প্রধান। ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ডার্বি হবে প্রাথমিক পর্বে। সঙ্গে রয়েছে ইউনাইটেড স্পোর্টস কলকাতা। ফলে লড়াই বেশ কঠিন হবে বলেই আশা করছেন সমর্থকরা। মরসুমের শুরুতে কলকাতা লিগ ঘরে তুলতে মরিয়া মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্টবেঙ্গল গত মরসুমের চ্যাম্পিয়ন। অন্য গ্রুপে রয়েছে, ডায়মন্ড হারবার, মহামেডান স্পোর্টিং, ইউনাইটেড স্পোর্টস ক্লাব।

সুরুচি সংঘ, কালীঘাট স্পোর্টস লাভার, শ্রীভূমি ও ডায়মন্ড হারবার এ মরসুমে কেমন দল গড়বে সেটাও দেখার অপেক্ষায় সমর্থকরা। কারণ রাজ্যে পালাবদলের পর, তৃণমূলের ঘনিষ্ঠদের ক্লাবগুলোর অবস্থা খুব একটা ভাল নয়। ইন্ডিয়ান লিগে জেতার পর, আইএসএল-এ জায়গা পেয়েছে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। তবে শেষ অবধি তারা আইএসএল খেলতে পারবে কিনা সেটাও বড় প্রশ্ন। আর কলকাতা লিগে তারা কেমন দল নামাবে সেটাও তাই দেখার হবে।      

কলকাতা লিগের গ্রুপ বিন্যাস 
গ্রুপ এ 
ইস্টবেঙ্গল, মোহনবাগান, বিএসএস, ইউনাইটেড স্পোর্টস কলকাতা, মেসারার্স,  ভবানীপুর, বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমি, জর্জ টেলিগ্রাফ, পাঠচক্র, ক্যালকাটা কাস্টমস, রেলওয়ে এফসি, কালীঘাট এমএস, খিদিরপুর।
গ্রুপ বি
ডায়মন্ড হারবার, মহামেডান স্পোর্টিং, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ক্যালকাটা পুলিশ, এরিয়ান, কোল ইন্ডিয়া, রেনবো, সুরুচি সংঘ, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, পুলিশ এসি, শ্রীভূমি, ওয়াড়ি, পিয়ারলেস।

ডুরান্ড কাপ কবে থেকে শুরু?
অন্যদিকে ডুরান্ড কাপের ১৩৫তম সংস্করণের বল গড়াবে ২৫ জুলাই। প্রতিযোগিতা চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এবারের আসরে অংশ নেবে ২৪টি দল। যার মধ্যে থাকবে দু'টি বিদেশি দলও। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের ম্যাচগুলি হবে পাঁচটি শহরে। অন্যদিকে, কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনেরও হয়েছে বৃহস্পতিবার। 

কোন পাঁচ শহরে হবে ডুরান্ড?

কলকাতা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল এবং শিলং। ডুরান্ড কাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক শহর হিসাবে যুক্ত হয়েছে রাঁচি। ম্যাচগুলি হবে ছ'টি ভেন্যুতে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোরভারতী স্টেডিয়াম ছাড়াও তালিকায় রয়েছে রাঁচির বিরসা মুণ্ডা স্টেডিয়াম, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, ইম্ফল খুমান ল্যাম্পাক স্টেডিয়াম এবং শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামেও ডুরান্ডের বল গড়াবে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement