Advertisement

ব্রাজিলকে ৩ গোল! পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা জিতল ভারত

ভারতের সিনিয়র দল পুরোপুরি ব্যর্থ। তবে কামাল করছে ছোটরা। অনূর্ধ্ব-১২ দল ৩ গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিলকে। তাও আবার বিদেশের মাটিতে। এর জেরে রিয়াল মাদ্রিদ ওয়ার্ল্ড চ্যালেঞ্জ খেতাব জিতে নিয়েছে। ভারতের সিনিয়র দল যখন এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ, তখনই ছোটদের এই সাফল্য তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করবে।

চ্যাম্পিয়ন ভারতচ্যাম্পিয়ন ভারত
Aajtak Bangla
  • মাদ্রিদ,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 1:39 PM IST

ভারতের সিনিয়র দল পুরোপুরি ব্যর্থ। তবে কামাল করছে ছোটরা। অনূর্ধ্ব-১২ দল ৩ গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিলকে। তাও আবার বিদেশের মাটিতে। এর জেরে রিয়াল মাদ্রিদ ওয়ার্ল্ড চ্যালেঞ্জ খেতাব জিতে নিয়েছে। ভারতের সিনিয়র দল যখন এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ, তখনই ছোটদের এই সাফল্য তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করবে।

ভারতীয় সিনিয়র মহিলা দল এশিয়ান কাপের মূল পর্বে উঠে খেললেও তিন ম্যাচে শোচনীয় হারের কারণে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ ও ২০২৮ এলএ অলিম্পিক্সে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে।  সেখানে রিয়াল মাদ্রিদ স্পোর্টস সিটির মাঠে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ওয়ার্ল্ড চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলকে ৩-‌০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব ১২ ভারতীয় ফুটবল দল। এটা ভারতীয় ফুটবলের অন্ধকারছন্ন আকাশে ভবিষ্যতের ক্ষীণ আশার আলোর রেখে গেল?‌ অনেকেই মনে করছেন এমন চলতে থাকলে ভারতীয় ফুটবল বদলে যেতে পারে।

অনূর্ধ্ব- ১০, অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব- ১৪ বিভাগে ৮০টি দলের ১০০০-এর ওপর ফুটবলার অংশ নিয়েছিল। যার মধ্যে ছিল ইউরোপ, লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ এশিয়ার একাধিক দেশ। এই টুর্নামেন্ট প্রতি বছর হয়। অনেকটা উৎসবের পরিবেশে। যার উদ্যোক্তা রিয়েল মাদ্রিদ ফাউন্ডেশন।

অনূর্ধ্ব ১২ ভারতীয় ফুটবল দলের চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি অনূর্ধ্ব ১৪ ভারতীয় দল ইতালির কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যায় শেষমুহূর্তে গোল খেয়ে। এই দু’‌দলই স্পেন, জার্মানি, উরুগুয়ে, মেক্সিকো, আমেরিকা, কানাডা ও মরক্কোর মতো দলের বিরুদ্ধে নিজেদের দক্ষতা ও ব্যক্তিগত ক্রীড়ানৈপুণ্য তুলে ঘরে। আক্রমণ ও রক্ষণের ভারসাম্যমূলক ফুটবল খেলে বিদেশের বাকি দলগুলোর প্রশংসা কুড়োয়। বিশেষ করে অনূর্ধ্ব ১২ দলের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চমক জাগিয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে আগাগোড়া অপরাজিত থেকে। ভারতীয় ফুটবলের গ্রাসরুট লেভেলের এই সাফল্য চমকপ্রদ। কিন্তু এই সাফল্য ধরে রাখার মতো পরিকল্পনা ও ফেডারেশনেপর সদিচ্ছার অভাবে বয়সভিত্তিক বাকি স্তরে ও সিনিয়র পর্যায়ে একরাশ হতাশা ছাড়া কিছু নেই।

Advertisement

Read more!
Advertisement
Advertisement