
পুজোর আগেই আরও একটা বড় ইভেন্টের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই ম্যাচের টিকিট নিয়ে প্রথম থেকেই চাহিদা ছিল তুঙ্গে। তাই টিকিট ছাড়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায় বলে খবর। তারপর মন খারাপ হয়ে যায় একাংশের ফুটবল ফ্যানের। যদিও ভাল খবর হল, এই ম্যাচ লাইভ দেখানে হবে টিভিতে। সেই সঙ্গে মোবাইল অ্যাপেও হবে লাইফ স্ট্রিমিং। তাই ঝটপট ব্রাজিল ম্যাচ কোথায় দেখবেন, সেটা জেনে নিন।
কবে খেলা?
৩ অক্টোবর সন্ধেতে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত এবং ব্রাজিল। আর সেই ম্যাচ সরাসরি টিভি এবং মোবাইল অ্যাপে দেখা যাবে।
যদিও শুধু ব্রাজিল ম্যাচ নয়, উরুগুয়ে এবং পানামার বিরুদ্ধেও খেলতে নামছে ভারত। এক্ষেত্রে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে খেলা। আর ৬ অক্টোবর যুবভারতীতেই উরুগুয়ের বিরুদ্ধে খেলা হবে। আর সমস্ত ম্যাচেরই লাইভ স্ট্রিমিং হবে। তাই মন খারাপ করার কোনও কারণই নেই।
কোথায় দেখানো হবে খেলা?
ব্রাজিল, উরুগুয়ের মতো টিমের বিপক্ষে খেলবে ভারত। তাই ফ্যানেরা প্রথম থেকেই ম্যাচের টিকিট কাটার জন্য তৈরি ছিলেন। যদিও টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যায়। যার ফলে মন ভেঙে যায় অনেক ফ্যানের। যদিও ভাল খবর হল, টিভিতে সরাসরি এই সব ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে।
প্রসঙ্গত, ভারতীয় ফুটবল দলের এই সব ম্যাচ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে সোনি পিকচার্স নেটওয়ার্ক। টিভিতে সোনির স্পোর্টস নেটওয়ার্কের সমস্ত চ্যানেলেই দেখা যাবে এই খেলা। আর যাঁরা বাংলায় কমেন্ট্রি শুনতে চাইছেন, তাঁরা সোনি ৮ চ্যানেলে চোখ রাখবেন। তাহলেই বাংলায় ধারাভাষ্য কানে আসবে।
এছাড়া আপনি চাইলে মোবাইলেই এই ম্যাচগুলির লাইভ টেলিকাস্ট দেখতে পারেন। এক্ষেত্রে সোনি লিভ অ্যাপ বা ওয়েবসাইটে চোখ রাখতে হবে। তাহলেই দেখতে পারবেন খেলা।
তবে একটা কথা মাথায় রাখবেন, মোবাইল খেলা দেখার ক্ষেত্রে সোনি লিভ আলাদা করে কোনও সাবস্ক্রিপশন আনবে কি না, সেটা এখনও অজানা। তাই সেই দিকে অবশ্যই চোখ রাখতে হবে।
তাই যাঁরা ব্রাজিল, উরুগুয়ে ম্যাচের টিকিট পাননি, তাঁরা অবশ্যই টিভি বা মোবাইলেই দেখে নিন খেলা।