
আজ সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস তৈরি হতে চলেছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলের বিরুদ্ধে নামছে ভারত। আর এই ম্যাচকে নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চরমে উঠেছে। অনেকেই আগেভাগে কাজ সেরে নিচ্ছেন। তারপর বিকেল বিকেল টিকিট হাতে মাঠে ঢুকে পড়ার নিচ্ছেন প্রস্তুতি। তবে আজকের ব্রাজিল বনাম ভারত ম্যাচ নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা না হয়, সেটা নিশ্চিত করার সব প্ল্যানিং করা হয়েছে। এমন পরিস্থিতিতে কিছু জিনিস নিয়ে মাঠে ঢোকা রয়েছে বারণ।
একাধিকবার স্টেডিয়াম পরিদর্শন
মেসি আগমনের স্মৃতি এখনও টাটকা বঙ্গবাসীর মনে। এমন পরিস্থিতিতে ব্রাজিল ম্যাচের নিরাপত্তা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। সেই মতো একাধিকবার বিধাননগর পুলিশের তরফে মাঠ পরিদর্শন করা হয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশের তাবড় শীর্ষ আধিকারিকরাও এসেছেন মাঠে। বিশৃঙ্খলা এড়াতে একাধিক নিয়ম ঠিক করেছেন তাঁরা। এই নিয়মগুলি মেনে চলতে হবে দর্শকদের।
আগেই পৌঁছতে হবে স্টেশন
নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে যুবভারতী স্টেডিয়াম। সেই মতো দর্শকদের আগেভাগেই স্টেশনে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে। মোটামুটি ৫টার মধ্যেই মাঠে ঢুকে যেতে হবে। তাহলেই ব্রাজিল ম্যাচ দেখা যাবে মাঠে বসে। অন্যথায় সমস্যায় পড়তে পারেন।
কী কী জিনিস নিয়ে মাঠে ঢোকা যাবে না?
আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে কিছু জিনিস নিয়ে ঢোকা যাবে না। সেগুলি হল-
জানা গিয়েছে, আজ গ্যালারিতে জল এবং খাবারের স্টল থাকবে। তাই বাইরে থেকে জল বা খাবার নিয়ে যেতে হবে না।
বারবার টিকিট পরীক্ষা
যতদূর খবর, আজ তিনবার টিকিট চেক করা হবে মাঠে ঢোকার আগে। সেই সঙ্গে শরীরের তল্লাশিও হবে। তাই কোনও ভুল আজ করবেন না। ঠিক ঠাক সময়ে মাঠে ঢুকে যান। তাহলেই শান্তিতে ম্যাচ দেখতে পারবেন।
বাড়িতে কোথায় দেখবেন ম্যাচ?
টিভিতে সোনি স্পোর্টসের চ্যানেলে ম্যাচটি দেখতে পারেন। আর মোবাইলে সোনি লিভ অ্যাপে লাইভ দেখা যাবে ম্যাচ।