Advertisement

India vs New Zealand Football: নিউজিল্যান্ডের কাছে ৫-০ গোলে হার ভারতের, বিশ্বকাপ খেলা দেশগুলির বিরুদ্ধে একরাশ হতাশা

বিশ্বকাপ খেলা দেশগুলির বিরুদ্ধে ভারতের ব্যর্থতার ধারা অব্যাহত। বৃহস্পতিবার দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫-০ গোলে পর্যুদস্ত হল খালিদ জামিলের ভারতীয় দল। ম্যাচের শুরু থেকেই কার্যত দিশাহারা দেখিয়েছে ব্লু টাইগার্সদের। আত্মঘাতী গোল দিয়ে শুরু, তার পর একের পর এক গোল হজম।

FIFA ফ্রেন্ডলি ম্যাচে ভারত বনাম নিউজিল্যান্ডFIFA ফ্রেন্ডলি ম্যাচে ভারত বনাম নিউজিল্যান্ড
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 12 Nov 2026,
  • अपडेटेड 3:42 PM IST
  • নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে বার
  • প্রথমেই ভারতের আত্মঘাতী গোল
  • পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে ভারত

FIFA বিশ্বকাপে খেলা দেশগুলির সঙ্গে একের পর এক ফ্রেন্ডলি ম্যাচ খেলছে ভারত। ইতিমধ্যেই ব্রাজিল, উরুগুয়ে, পানামার বিরুদ্ধে ইতিমধ্যেই খেলেছে। এ বার খালিদ জামিলের কোচিংয়ে ভারতীয় দল খেলল নিউজিল্যান্ডের সঙ্গে। এই ম্যাচটিতে হতাশই হতে হল টিম ইন্ডিয়াকে। নিউজিল্যান্ডের কাছে ৫-০ গোলে হারল ভারত।

নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে বার

বিশ্বকাপ খেলা দেশগুলির বিরুদ্ধে ভারতের ব্যর্থতার ধারা অব্যাহত। বৃহস্পতিবার দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫-০ গোলে পর্যুদস্ত হল খালিদ জামিলের ভারতীয় দল। ম্যাচের শুরু থেকেই কার্যত দিশাহারা দেখিয়েছে ব্লু টাইগার্সদের। আত্মঘাতী গোল দিয়ে শুরু, তার পর একের পর এক গোল হজম। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ভারত।

প্রথমেই ভারতের আত্মঘাতী গোল

ম্যাচের মাত্র পাঁচ মিনিটের মাথায় বিজয় ভার্গিসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। এরপর ৩৪ ও ৪৩ মিনিটে পরপর দু’টি গোল করে ব্যবধান বাড়ান জেসি র‍্যান্ডাল। ফলে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে ভারত। বিরতির পরেও ছবির কোনও পরিবর্তন হয়নি। ৫৭ মিনিটে নটিংহ্যাম ফরেস্টের স্ট্রাইকার ক্রিস উড গোল করেন। ৭৪ মিনিটে লাচলান বেলিসের গোলে নিউজিল্যান্ডের ৫-০ জয় নিশ্চিত হয়।

পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে ভারত

চলতি SAFF চ্যাম্পিয়নশিপে ভারতের সিনিয়র দলের অধিকাংশ ফুটবলার অংশ নেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই প্রীতি ম্যাচের প্রস্তুতির জন্য দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারত। কিন্তু সিনিয়র দলের ফুটবলারদের নিয়েও প্রত্যাশিত ফল পাওয়া গেল না। আন্তর্জাতিক ফুটবলে উচ্চ ক্রমতালিকায় থাকা দলগুলির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ভারতকে যে এখনও অনেকটা পথ এগোতে হবে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই হার ফের তা সামনে এনে দিল।

এর আগে সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক সূচিতে পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে তিনটি প্রীতি ম্যাচ খেলেছিল ভারত। তিনটি দেশই ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছিল। এই তিন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার জন্যই আসিয়ান কাপ থেকে সরে দাঁড়িয়েছিল ভারত।

Advertisement

সেই সিরিজের শুরুটা অবশ্য খারাপ হয়নি। বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল ব্লু টাইগার্সরা। কিন্তু পরবর্তী দুই ম্যাচে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। কলকাতায় ব্রাজিলের কাছে ৪-০ গোলে এবং উরুগুয়ের কাছে ৬-১ গোলে হারে ভারত। এবার নিউজিল্যান্ডের কাছেও ৫-০ ব্যবধানে পরাজয়। 

Read more!
Advertisement
Advertisement