Advertisement

India vs Panama: ভারত FIFA বিশ্বকাপে চান্স পেতে পারে? আজ পানামা ম্যাচে বড় সুযোগ, কখন, কোথায় LIVE?

ভারতের ফিফা বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে পানামার কোচের বক্তব্য, 'আপনারা এখন যে কাজটি ভাল করছেন, তার অন্যতম হল এই FIFA উইন্ডোয় এমন তিনটি দলের বিরুদ্ধে খেলছেন, যারা বিশ্বকাপে অংশ নেবে। এর ফলে বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ে খেলতে হলে আপনাদের বর্তমান অবস্থান কোথায় এবং সেই মানে পৌঁছতে আরও কতটা পথ পাড়ি দিতে হবে, তা বোঝার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে।'

ভারত বনাম পানামা ম্যাচ - ছবি: PTIভারত বনাম পানামা ম্যাচ - ছবি: PTI
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 25 Sep 2026,
  • अपडेटेड 11:02 AM IST
  • ভারতের বিশ্বকাপের স্বপ্ন পূরণের জন্য কী করতে হবে?
  • আজ ভারত বনাম পানামা ম্যাচ কোথায় ও কখন LIVE
  • খালিদ জামিলের ভারতের সামনে নিজেদের প্রমাণের বড় সুযোগ

পানামা, ব্রাজিল, উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। একই FIFA উইন্ডোতে ভারতের বিপক্ষে বিশ্বকাপের তিনটি বড় দল। ভারতের কাছে বিরাট সুযোগ। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার তাগিদও। বিশ্বকাপের দেশগুলির সঙ্গে খেলার পরে কি ভারতের FIFA বিশ্বকাপে এন্ট্রি হতে পারে?

ভারতের বিশ্বকাপের স্বপ্ন পূরণের জন্য কী করতে হবে?

পানামার কোচ থমাস ক্রিশ্চিয়ানসেনের বিশ্বাস, ভারতের ফুটবলের উন্নতির প্রশ্নের উত্তর শুধুমাত্র আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেই। আজ পানামার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। সেই ম্যাচের আগে তিনি বলেন, ব্যবধান কমাতে হলে দেশের লিগ, পরিকাঠামো, কোচিং এবং তরুণ খেলোয়াড়দের উন্নতির সামগ্রিক পরিবেশে আরও কাজ করতে হবে। একদিন আগেই ব্রাজিলের কোচ কার্লো আনসেলত্তি জানিয়েছিলেন, ভারতে ফুটবলের সংস্কৃতির অভাব রয়েছে এবং নতুন প্রজন্মের প্লেয়ার তৈরি করার দিকে নজর দিতে হবে। ক্রিশ্চিয়ানসেনও ভারতের ফুটবলের উন্নতির ক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচের বাইরের এই বিষয়গুলির গুরুত্বের কথাই তুলে ধরলেন।

আজ ভারত বনাম পানামা ম্যাচ কোথায় ও কখন LIVE

আজ অর্থাত্‍ শুক্রবার বেঙ্গালুরুতে ভারত নামছে পানামার বিরুদ্ধে। ফিফার প্রীতি ম্যাচ হলেও, ম্যাচটি ভারতীয় দলের ভীষণ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে খেলা এই ৩ দেশের বিরুদ্ধে ভারতীয় দলের পারফর্ম্যান্স ভবিষ্যতের বড় সুযোগের দরজা খুলে দিতে পারে। আজ ভারতীয় সময় সাড়ে ৭টায় ম্যাচ শুরু হবে। Sony Sports Network-এ টিভিতে ম্যাচটি লাইভ দেখা যাবে। এছাড়া মোবাইলে SonyLIV অ্যাপে দেখা যাবে। 

ভারতের ফিফা বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে পানামার কোচের বক্তব্য, 'আপনারা এখন যে কাজটি ভাল করছেন, তার অন্যতম হল এই FIFA উইন্ডোয় এমন তিনটি দলের বিরুদ্ধে খেলছেন, যারা বিশ্বকাপে অংশ নেবে। এর ফলে বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ে খেলতে হলে আপনাদের বর্তমান অবস্থান কোথায় এবং সেই মানে পৌঁছতে আরও কতটা পথ পাড়ি দিতে হবে, তা বোঝার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে।'

খালিদ জামিলের ভারতের সামনে নিজেদের প্রমাণের বড় সুযোগ

Advertisement

ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে ২০২৬ সালের বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৪ জন প্লেয়ারকে এনেছে পানামা। ২০২৬ সালের বিশ্বকাপে পানামা গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভাল খেলেছে। যদিও শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। অন্যদিকে, এশীয় স্তরেও সাম্প্রতিক সময়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে হিমশিম খাচ্ছে খালিদ জামিলের ভারত। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের ফুটবলের অভ্যন্তরীণ পরিকাঠামোগত নানা সমস্যা ও অস্থিরতা।

তবে আগামী দুই সপ্তাহে ভারতের কোচ খালিদ জামিলের দল যদি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দৃঢ় মানসিকতা ও লড়াকু ফুটবলের পরিচয় দিতে পারে, তাহলে ভারতীয় শিবিরে নতুন করে আত্মবিশ্বাস ও আশাবাদের সঞ্চার হতে পারে।

Read more!
Advertisement
Advertisement