Advertisement

ভারতীয় ফুটবলে স্বস্তির খবর, ISL সমস্যা মেটাতে 'ক্লাব মডেল'-এর সিদ্ধান্ত

নতুন ব্যবস্থায় আগামী দুই মরসুম (২০২৬-২৭ ও ২০২৭-২৮) ISL পরিচালিত হবে একটি পাইলট প্রকল্প হিসেবে। এতে ক্লাবগুলো স্পনসরশিপ ও বিপণনের মতো বাণিজ্যিক দায়িত্ব নিজেরাই সামলাবে, যাতে তারা আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারে। অন্যদিকে AIFF কেবল তদারকির ভূমিকায় থাকবে।

ISL CUP ISL CUP
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 09 Jun 2026,
  • अपडेटेड 11:42 PM IST
  • ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে চলেছে
  • এই নতুন সমঝোতার ফলে ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর থেকে ISL শুরু হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে চলেছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ক্লাব-নেতৃত্বাধীন একটি অস্থায়ী মডেলে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তাতে মনসুখ মাণ্ডব্য। ফলে ২০২৬-২৭ মরসুম নির্ধারিত সময়েই শুরু হতে পারে টুর্নামেন্ট। 

সূত্র অনুযায়ী, এই নতুন সমঝোতার ফলে ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর থেকে ISL শুরু হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। দীর্ঘ প্রশাসনিক অচলাবস্থা ও টুর্নামেন্ট বাতিল বা দেরির আশঙ্কা থেকে এখন বড় স্বস্তি পেল ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকেরা।

AIFF-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম. সত্যানারায়ণ জানিয়েছেন, ক্লাবগুলোর প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে সম্মতি জানানো হয়েছে এবং বিষয়টি ক্রীড়া মন্ত্রীর কাছেও পৌঁছেছে। তিনি বলেন, 'আমরা নীতিগতভাবে প্রস্তাবে সম্মতি দিয়েছি। ক্রীড়া মন্ত্রীও এতে সম্মতি দিয়েছেন। তবে আইনি কিছু বিষয় এখনও চূড়ান্ত করা বাকি রয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে সেগুলো পরিষ্কার করা হবে। ৪ সেপ্টেম্বর থেকেই ISL শুরু হবে।'

তিনি আরও জানান, আগামী ১৫ জুন আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। পাশাপাশি দেশীয় ফুটবলের অন্যতম বড় টুর্নামেন্ট ডুরান্ড কাপ ২৫ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ক্লাব-নেতৃত্বাধীন নতুন মডেল কী?

নতুন ব্যবস্থায় আগামী দুই মরসুম (২০২৬-২৭ ও ২০২৭-২৮) ISL পরিচালিত হবে একটি পাইলট প্রকল্প হিসেবে। এতে ক্লাবগুলো স্পনসরশিপ ও বিপণনের মতো বাণিজ্যিক দায়িত্ব নিজেরাই সামলাবে, যাতে তারা আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারে। অন্যদিকে AIFF কেবল তদারকির ভূমিকায় থাকবে।

এছাড়া গ্লোবাল স্পোর্টস ডেটা কোম্পানি জিনিয়াস স্পোর্টসও ভবিষ্যৎ বাণিজ্যিক ও সম্প্রচার অধিকার সংক্রান্ত আলোচনায় যুক্ত থাকবে বলে জানা গেছে।

চূড়ান্ত সিদ্ধান্ত কতটা নিশ্চিত?

যদিও মৌলিকভাবে সব পক্ষ—AIFF, ক্লাব মালিক এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়—এই রোডম্যাপে সম্মত হয়েছে, তবুও এখনও চূড়ান্ত আইনি চুক্তি স্বাক্ষর বাকি রয়েছে। বর্তমানে প্রায় ৯০–৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
 

Read more!
Advertisement
Advertisement