Advertisement

Iran Football Team: ম্যাচ শেষ হতেই ইরান টিমকে তাড়ানোর নির্দেশ আমেরিকার, FIFA-র বিরুদ্ধে ক্ষোভ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করেছে ইরান। আর এই ম্যাচের পরই তাদের আমেরিকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই দাবি করেছে ইরানের ফুটবল দল।

আমেরিকাকে ছেড়ে যেতে বলা হল ইরানের ফুটবল দলকেআমেরিকাকে ছেড়ে যেতে বলা হল ইরানের ফুটবল দলকে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 1:24 PM IST
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করেছে ইরান
  • এই ম্যাচের পরই তাদের আমেরিকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
  • এমনটাই দাবি করেছে ইরানের ফুটবল দল

ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেই আমেরিকার বিরুদ্ধে বড় অভিযোগ করেছে ইরান। তাদের ফুটবল দলের দাবি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ ড্র করার পরপরই আমেরিকার কর্তৃপক্ষ ইরান দলকে লস অ্যাঞ্জেলেস ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে। এর জেরেই ইরানের কোচ আমির ঘালেনোয়ি ফিফা ও আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বকাপে তাদের দলই 'সবচেয়ে বঞ্চিত'।

ইরানের অধিনায়ক মেহদি তারেমি, মিডফিল্ডার মোহাম্মদ মোহেবি এবং কোচ ঘালেনোয়ি অভিযোগ করেছেন, একের পর এক প্রশাসনিক ও ট্রান্সপোর্টের নানা সমস্যার কারণে দলের প্রস্তুতি ব্যাহত হচ্ছে।

ঘালেনোয়ির দাবি, ম্যাচ শেষ হওয়ার পরই দলকে জানানো হয় যে তাদের দ্রুত লস অ্যাঞ্জেলেস ছেড়ে মেক্সিকোর তিহুয়ানায় প্রশিক্ষণ শিবিরে ফিরে যেতে হবে। ফলে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম পায়নি। এমনকী প্লেয়ারদের রিকোভারির সুযোগও মেলেনি।

তিনি বলেন, 'ম্যাচের পর আমাদের বলা হয়, এখনই চলে যেতে হবে। অথচ ম্যাচের পর রিকোভারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।'

কোচের মতে, তাদের পরিকল্পনা ছিল ম্যাচের দুই দিন আগে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানো। ম্যাচের পর এক রাত সেখানেই থেকে পরদিন মেক্সিকোয় ফেরা। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ম্যাচ শেষেই মেক্সিকোয় রওনা হওয়ার নির্দেশ দেওয়া হয়।

ঘালেনোয়ি বলেন, 'আমার মনে হয় পুরো বিশ্বকাপে আমাদের দলই সবচেয়ে বেশি বঞ্চিত। আমাদের ফেডারেশন এখানে নেই, আমাদের মিডিয়া নেই, আমাদের ম্যানেজমেন্ট নেই।'

ভিসা নিয়ে ভুগছে ইরান

ভিসা ও ট্রাভেল সংক্রান্ত সমস্যায় শুরু থেকেই সমস্যায় পড়েছে ইরান। প্রথমে আমেরিকার অ্যারিজোনার টাকসনে প্রশিক্ষণ শিবির করার পরিকল্পনা ছিল। কিন্তু মার্কিন অভিবাসন সংক্রান্ত জটিলতার আশঙ্কায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। এরপর মেক্সিকোর তিহুয়ানায় ক্যাম্প গড়তে বাধ্য হয় দলটি।

পরে সেই আশঙ্কাই সত্যি হয়। ইরানের সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য আমেরিকায় প্রবেশের ভিসা পাননি বলে জানা যায়।

ফলে মিডিয়া অফিসার, বিশ্লেষক এবং ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সহ গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা ছাড়াই লস অ্যাঞ্জেলেসে পৌঁছতে হয় দলকে।

Advertisement

‘ফিফাকে আরও সাহায্য করতে হবে’
অধিনায়ক মেহদি তারেমি জানান, ম্যাচের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো দলের ড্রেসিংরুমে গিয়েছিলেন।

তারেমি বলেন, 'নিশ্চয়ই তিনি আমাদের সাহায্য করার চেষ্টা করছেন। কিন্তু আরও অনেক বিষয় রয়েছে। সবাই জানে সেগুলো কী।'

তিনি আরও বলেন, 'ফিফাকে আমাদের আরও বেশি সাহায্য করতেই হবে। ভবিষ্যতে কী হয়, সেটাই এখন দেখার।'

দীর্ঘ যাত্রায় বাড়ছে ক্লান্তি

তারেমি জানান, তিহুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসের যাত্রা কয়েক ঘণ্টার। কিন্তু অভিবাসন সংক্রান্ত সমস্যায় তাঁদের সেখানে যেতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগেছে।

তিনি বলেন, 'বিশ্বকাপে পরের ম্যাচের জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে হয়। কিন্তু আমরা সেই সাপোর্ট পাচ্ছি না।'

 

Read more!
Advertisement
Advertisement