Advertisement

ISL Mohun Bagan: মোহনবাগানে 'বিদ্রোহ', কোচকে প্রকাশ্যে টার্গেট ২ তারকার

মোহনবাগান সুপার জায়েন্ট রানার্স হতেই, কোচের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন দলের দুই ফুটবলার। দুই তারকাই এবার দল ছাড়তে চলেছেন। তাঁদের সঙ্গে চুক্তি নবীকরনের সম্ভাবনা নেই। ফলে দল ছাড়ার আগে মোহনবাগানের ব্যর্থতার জন্য রবসন রবিনহো ও জেসন কামিন্স মুখ খুললেন কোচ সের্জিও লোবেরার বিরুদ্ধে। অন্যদিকে চুক্তি থাকলেও রবসন রবিনহোও তাঁর কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন করেছেন।

মোহনবাগান দল (ছবি- AI জেনারেটেড)মোহনবাগান দল (ছবি- AI জেনারেটেড)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2026,
  • अपडेटेड 12:42 PM IST

মোহনবাগান সুপার জায়েন্ট রানার্স হতেই, কোচের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন দলের দুই ফুটবলার। দুই তারকাই এবার দল ছাড়তে চলেছেন। তাঁদের সঙ্গে চুক্তি নবীকরনের সম্ভাবনা নেই। ফলে দল ছাড়ার আগে মোহনবাগানের ব্যর্থতার জন্য রবসন রবিনহো ও জেসন কামিন্স মুখ খুললেন কোচ সের্জিও লোবেরার বিরুদ্ধে। অন্যদিকে চুক্তি থাকলেও রবসন রবিনহোও তাঁর কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন করেছেন।

কী বলছেন কামিন্স?
সদ্যই শেষ হয়েছে আইএসএল এবং এবারের ফুটবল মরসুম। বহুদিন পর মোহনবাগান চ্যাম্পিয়নশিপের বাইরে। পয়েন্ট সমান হলেও দ্বিতীয় হওয়া কেউ মনে রাখে না। তাছাড়া টানা কাপ অথবা শিল্ড জিততে জিততে এখন রানার্স হওয়াকে ব্যর্থতাই ধরেন চুক্তি আছে ম্যাকলারেন-রবসনের। এর মধ্যেই কোচের বিরুদ্ধে বিষোদগার করলেন কামিন্স। অজি স্ট্রাইকার বলেছেন, 'মনে হয় না এই দলের আমাকে আর প্রয়োজন। এই মরসুমে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে থাকতে হয়েছে। এভাবে চালিয়ে যাওয়া আর সম্ভব নয়।' মোহনবাগানে কামিন্সের যাত্রা এখানেই শেষ হচ্ছে।

কী অভিযোগ রবিনহর?
প্রথমবার আইএসএল খেলতে এসেছিলেন দলকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়ে। আর সেই কাজ করতে না পেরে ক্ষুব্ধ ব্রাজিলিয়ান ফুটবলার। তাঁর ক্ষোভ মূলত টিম ম্যানেজমেন্ট ও কোচের প্রতি।  রবসন বলেছেন, 'আমাদের আরও অনুশীলন প্রয়োজন ছিল। আমরা ফুটবলাররাও চেয়েছিলাম সেটা। প্রতিদিন ১ ঘন্টার প্রস্তুতিতে চ্যাম্পিয়ন হওয়া যায় না।' তবে ব্রাজিলীয় উইঙ্গারের খেলা এবার একেবারেই পছন্দ হয়নি কারও। ফলে তাঁকে রেখে দিলেও একজন গেম মেকার হয়তো নিতেই হবে মোহনবাগানকে। যার অভাব প্রতিনিয়ত বোধ করেছেন ম্যাকলারেনরা। গ্রেগ স্টুয়ার্টের পরিবর্ত যে তিনি নন, এই কথা বুঝতে ফুটবলবোদ্ধা হওয়ার প্রয়োজন পড়ে না।

কোচ নাও থাকতে পারেন লোবেরা
বিদেশি ফুটবলারদের পাশাপাশি হয়তো আর নাও রাখা হতে পারে কোচ সের্জিও লোবেরাকেও। তাঁর কোচিংয়ে কোনও বড় দলের বিপক্ষে জেতেনি মোহনবাগান। তেমনি ইন্টার কাশীর মতো দুর্বল দলের বিপক্ষেও জিততে ব্যর্থ তারা। যা মেনে নিয়ে নিজেকে 'ব্যর্থ' তকমা দিয়েছেন লোবেরা নিজেও।

Advertisement

সমর্থকদের চোখে জল
এতদিন অপছন্দ হলেও শেষদিন দিমি এবং কামিন্সের বিদায়ে অনেক সমর্থকেরই চোখে জল। বিশেষ করে গত চার বছরের বহু বড়ো ম্যাচ, বহু আটকে যাওয়া ম্যাচ, বহু কঠিন পরিস্থিতি থেকে বার করে আনা 'দিমি গড এর কথা বারবার মনে পড়েছে তাঁদের। যদিও দুজনেই জানিয়ে দিয়েছেন, তাঁরা আর থাকছেন না। শুধু মোহনবাগানে নয়, সম্ভবত এদেশ থেকেই বিদায় নিতে চলেছেন অস্ট্রেলিয়ার এই দুই প্রাক্তন বিশ্বকাপার। তবে থাকবেন জেমি ম্যাকলারেন। তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে। এছাড়াও চুক্তির তালিকায় আছেন আরও দুই বিদেশি আলবার্তো রডরিগেজ ও রবসন রোবিনহোও। রবসন আবার খেতাব হাতছাড়া হওয়ার জন্য সরাসরি দায়ী করছেন কোচ সের্জিও লোবেরাকেই। 

Read more!
Advertisement
Advertisement