Advertisement

ISL 2026 East Bengal: 'উনি আজ আছেন, কাল নেই,' অস্কারের 'ক্লাব-শত্রু' মন্তব্যে কড়া জবাব ইস্টবেঙ্গলের

আইএসএল-এর প্রথম দুই ম্যাচে দারুণ জয় পেলেও ছন্দপতন ঘটেছে ইস্টবেঙ্গলের। ফলে কোচ অস্কার ব্রুজো যে চাপে, তা কয়েকদিন আগেই পরিস্কার হয়ে গিয়েছিল। প্রায় প্রতিটা সাংবাদিক সম্মেলনেই তিনি এমন কিছু মন্তব্য করছিলেন যা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছিল। কেরল ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য নিয়ে বড়সড় জলঘোলা হল। 

অস্কার ব্রুজো ও নীতু সরকারঅস্কার ব্রুজো ও নীতু সরকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2026,
  • अपडेटेड 10:27 AM IST

আইএসএল-এর প্রথম দুই ম্যাচে দারুণ জয় পেলেও ছন্দপতন ঘটেছে ইস্টবেঙ্গলের। ফলে কোচ অস্কার ব্রুজো যে চাপে, তা কয়েকদিন আগেই পরিস্কার হয়ে গিয়েছিল। প্রায় প্রতিটা সাংবাদিক সম্মেলনেই তিনি এমন কিছু মন্তব্য করছিলেন যা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছিল। কেরল ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য নিয়ে বড়সড় জলঘোলা হল। 

কী বলে বিতর্কে জড়ালেন অস্কার?
এত ভাল দল পাওয়ার পরেও কেন পয়েন্ট তালিকায় উপরের দিকে নেই দল, তাই নিয়ে সমর্থকদের একটা অংশ ক্ষুব্ধ। এই প্রশ্ন উঠতেই অস্কার বলেন, 'আমাদের। সমর্থকরা মোটেও নিরাশ নয়। এটা একটা গল্প তৈরি করা হচ্ছে। আমার আগেও যারা কোচ ছিল, তাদের ওই পরিস্থিতির মধ্যে দিয়ো যেতে হয়েছে। ক্লাবের সঙ্গে যুক্ত কিছু মানুষ হয়তো দলের এই উন্নতি চাইছে না। তাই তারা কোচ। ফুটবলারদের ওপর শেষ ম্যাচের পর চিৎকার করেছে। কিন্তু আমি জানি, এই বাক্তিরা কারা। দলের খারাপ সময়ে তারা চলে আসে। হয়তো শনিবার প্রথম মিনিট থেকে তারা চিৎকার করবে। এত বছর যারা টেকনিক্যাল সিদ্ধান্ত নিচ্ছিল, তারা এবার হয়তো খুশি নয়। তাই দল সমস্যায় পড়লেই, তারা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে।'

কী মন্তব্য ইস্টবেঙ্গল ক্লাবের
অস্কারের এই বিতর্কিত মন্তব্যের পরেই ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তারা নিজেদের মধ্যে কথা বলেন বলে খবর। পরে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, 'আমরা অস্কারের ওপর আস্থাশীল। ও এবার নিজের হাতে দল গড়েছে। কোচের প্রতি অনুরোধ করব দলে ফোকাস করুন। এমন কিছু বলবেন না, যাতে ইস্টবেঙ্গল সভ্য-সমর্থকরা আঘাত পান। আর কোচ একজন পেশাদার। আজ আছেন, কাল চলে যাবেন। তাই কোচের কথানে আমরা এত গুরুত্ব দিচ্ছি না। ওঁর যদি কারও বিরুদ্ধে কিছু বলার থাকে, বোর্ড মিটিংয়ে বলুন।' 

সব মিলিয়ে আইএসএলের শুরুতেই কোচকে নিয়ে বিতর্ক ইস্টবেঙ্গলে আগামী দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট হলে, অস্কারের ওপর চাপ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।

Advertisement
Read more!
Advertisement
Advertisement