Advertisement

ISL 2026: পঞ্জাব ম্যাচের আগে সুপার কাপ মনে করালেন অস্কার, আজ ইস্টবেঙ্গলের দল কেমন?

আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পঞ্জাব এফসি-র মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। ম্যাচ হারলে বা ড্র করলেই আইএসএল জেতার আশা শেষ হয়ে যেতে পারে। শীর্ষে থাকলেও মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে পয়েন্টের ব্যবধান নেই। যা আছে তা শুধুই গোল পার্থক্য। ফলে ডার্বি তো বটেই, বাকি দুই ম্যাচও খুব গুরুত্বপূর্ণ। সেই ম্যাচের আগে সতর্ক কোচ অস্কার ব্রুজো। মনে করালেন সুপার কাপের কথা। 

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2026,
  • अपडेटेड 12:32 PM IST

আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পঞ্জাব এফসি-র মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। ম্যাচ হারলে বা ড্র করলেই আইএসএল জেতার আশা শেষ হয়ে যেতে পারে। শীর্ষে থাকলেও মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে পয়েন্টের ব্যবধান নেই। যা আছে তা শুধুই গোল পার্থক্য। ফলে ডার্বি তো বটেই, বাকি দুই ম্যাচও খুব গুরুত্বপূর্ণ। সেই ম্যাচের আগে সতর্ক কোচ অস্কার ব্রুজো। মনে করালেন সুপার কাপের কথা। 

সমীহ করছেন অস্কার
পঞ্জাব কঠিন প্রতিপক্ষ বলেই, কোচ অস্কার ব্রুজো যথেষ্ট সমীহ করছেন। সুপার কাপের সেমিফাইনালের স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, 'ওরা অত্যন্ত শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ একটি দল। সুপার কাপের সেমিফাইনালে আমরা ওদের বিরুদ্ধে খেলেছি এবং জানি ওরা কতটা কঠিন প্রতিপক্ষ।'

শুধু কথায় নয়, অনুশীলনেও সেই ছাপ দেখা গেল। পূর্ণশক্তি নিয়ে পঞ্জাব বধের জন্য নামতে পারে ইস্টবেঙ্গল। মাঝমাঠে সবরকম শক্তি তৈরি করে রাখছে লাল হলুদ থিঙ্কট্যাঙ্ক। এখন দেখার লাল হলুদের প্রথম একাদশ কেমন হয়।

সুপার কাপ ফাইনালে পেনাল্টিতে হারের হতাশা কাটিয়ে এখন কেবল আগামীর দিকে তাকাতে চান কোচ। তাঁর মতে, গত বছর লিগ তালিকায় নয় নম্বরে শেষ করার পর এবার লক্ষ্য আরও উঁচুতে। দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট। অস্কারের মতে, দলের ড্রেসিংরুমের অবস্থা চমৎকার। শুরু থেকেই খেলোয়াড়দের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে। তিনি তাঁর বর্তমান দলকে 'ফ্যান্টাস্টিক' বলে অভিহিত করেছেন এবং ফুটবলারদের 'চ্যাম্পিয়ন' মানসিকতার প্রশংসা করেছেন।

তরুণ ফুটবলার পিভি বিষ্ণু তাঁর পারফরম্যান্সের পুরো কৃতিত্বই দিচ্ছেন কোচের পরিকল্পনাকে। প্রতিপক্ষ কোচ কী বলছেন, তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজে মনোনিবেশ করতে চান তিনি। বিষ্ণুর কথায়, 'কোচ যা বলেন, আমি কেবল সেটাই করার চেষ্টা করি। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে কোচের স্টাইল বা ঘরানার সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল কাজ।' বিষ্ণু আরও জানান যে, কোচ তাঁকে সবসময় উৎসাহিত করেন এবং তিনি প্রতিটি ম্যাচেই নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছেন। কোচের নির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করেই মাঠে সাফল্য পেতে মরিয়া এই তরুণ তুর্কি।

Advertisement

পঞ্জাব এফসি এই মরসুমের অন্যতম কঠিন দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। ড্রেসিংরুমের এই একতা এবং কোচের প্রতি খেলোয়াড়দের অগাধ বিশ্বাসই এই ম্যাচে লাল-হলুদের প্রধান হাতিয়ার হতে চলেছে। 

Read more!
Advertisement
Advertisement