Advertisement

ISL 2026 East Bengal: বেঙ্গালুরু ম্যাচের আগে ধাক্কা ইস্টবেঙ্গলে, ছিটকে গেলেন মহেশ

মহমেডান স্পোর্টিং এবং চেন্নাইয়েন এফসি ম্যাচে জয় তুলে নিয়ে ফের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে দল। তবে সেই সময়েই আবার বড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। হাঁটুতে গুরুতর চোটের কারণে লাল-হলুদের নির্ভরযোগ্য মিডফিল্ডার নাওরেম মহেশ সিংয়ের সম্ভবত আইএসএলের বাকি ম্যাচগুলি আর খেলা হবে না।

নাওরেম মহেশ সিংনাওরেম মহেশ সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 10:42 AM IST
  • ছিটকের গেলেন মহেশ
  • বড় ধাক্কা ইস্টবেরঙ্গলের জন্য

দারুণভাবে লড়াইয়ে ফিরে এসেছে ইস্টবেঙ্গল। টানা তিন ম্যাচে ৭ পয়েন্ট খোয়ানোয় চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে খানিকটা পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল লাল-হলুদ শিবিরে। যদিও মহমেডান স্পোর্টিং এবং চেন্নাইয়েন এফসি ম্যাচে জয় তুলে নিয়ে ফের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে দল। তবে সেই সময়েই আবার বড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। হাঁটুতে গুরুতর চোটের কারণে লাল-হলুদের নির্ভরযোগ্য মিডফিল্ডার নাওরেম মহেশ সিংয়ের সম্ভবত আইএসএলের বাকি ম্যাচগুলি আর খেলা হবে না।

চেয়াইয়ন এফসির বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জিতলেও ম্যাচ চলাকালীনই চোট পেয়ে মহেশকে মাঠ ছাড়তে হয়। আইএসএলের শুরুতেও চোটের কারণে একাধিক ম্যাচ খেলতে পারেননি তিনি। অথচ সুপার কাপের নিরিখে চলতি মরসুমে ইস্টবেঙ্গলের আক্রমণে অন্যতম কার্যকর ফুটবলার ছিলেন তিনিই। ফলে তাঁর পুনরায় মেটে পড়া স্বাভাবিকভাবেই চিন্তা সম্ভবত বাড়িয়ে দিল কোচ অস্কারের। যদিও এখনও চোটের পূর্ণাঙ্গ মেডিক্যাল রিপোর্ট হতে আসেনি, তবে সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি আইএসএলের বাকি আশে মহেশকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। সোমবার দলের অনুশীলনেও তাঁকে দেখা যায়নি। ড্রেসিংরুমে দীর্ঘ বৈঠকের পর দল অনুশীলনে নামলেও সেটি মূলত রিকভারি সেশনেই সীমাবদ্ধ ছিল।

প্রসঙ্গত, চেন্নাইয়ন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কারে ব্রুজো জানিয়েছিলেন, দীর্ঘদিন পর প্রায় সম্পূর্ণ ফিট স্কোয়াড হাতে পাচ্ছেন তিনি। কিন্তু বেঙ্গালুরু ম্যাচের আগে ফের মহেশের চোট সেই পরিকল্পনায় বড় ধাক্কা দিল। চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে হলে এখন মহেশকে ছাড়াই নতুন করে রণকৌশল সাজাতে হবে। 

ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু ম্যাচের পর আরও কঠিন লড়াই লাল-হলুদের সামনে। ফলে মহেশের চোট বিরাট ধাক্কা। সবচেয়ে বড় কথা লিগের যা অবস্থা তাতে হয়ত, ডার্বি ম্যাচেই ঠিক হবে কে চ্যাম্পিয়ন হবে। ফলে বাকি ম্যাচগুলো থেকে যেমন পুরো পয়েন্ট পেতে ঝাঁপাতে হবে, তেমনই ডার্বি নিয়েও আলাদা করে প্রস্তুতি থাকবে। ফলে সেখানেও ধাক্কা খেতে হল অস্কার ব্রুজোকে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement