Advertisement

East Bengal: বিরাট ধাক্কা খেল ইস্টবেঙ্গল, ISL থেকে ছিটকে যেতে পারেন এই তারকা

পরপর তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করে একসময় আইএসএল চ্যাম্পিয়নশিপ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু তারপর মহমেডানের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় পুরনো আত্মবিশ্বাস ফিরিয়েছে লাল-হলুদ শিবিরে। আর তার সঙ্গে পয়েন্ট তালিকার ওপরের দিকের দলগুলির পরপর পয়েন্ট নষ্ট আরও সুবিধা করে দিয়েছে ইষ্টবেঙ্গলকে। তবে চেন্নাইয়েন ম্যাচের আগেও চোট আতঙ্ক লাল-হলুদে।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 9:57 AM IST

পরপর তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করে একসময় আইএসএল চ্যাম্পিয়নশিপ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু তারপর মহমেডানের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় পুরনো আত্মবিশ্বাস ফিরিয়েছে লাল-হলুদ শিবিরে। আর তার সঙ্গে পয়েন্ট তালিকার ওপরের দিকের দলগুলির পরপর পয়েন্ট নষ্ট আরও সুবিধা করে দিয়েছে ইষ্টবেঙ্গলকে। তবে চেন্নাইয়েন ম্যাচের আগেও চোট আতঙ্ক লাল-হলুদে।

বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল 
আসন্ন অ্যাওয়ে ম্যাচে চেন্নাইনকে ইস্টবেঙ্গল হারিয়ে দিতে পারলে লড়াই আরও জমে যাবে। আর ঠিক এই সময়েই মহম্মাদ রশিদের চোটে ধাক্কা খেল অস্কারের দল। ইস্টবেঙ্গলকে এবারের আইএসএলের শুরু থেকেই ভুগিয়েছে চোট। প্রথমে মহেশ সিং, তারপর কেভিন সিবিলে, মাঝে সল ক্রেসপো। মহেশ মাঠে ফিরলেও এখনও নিজের চেনা ফর্ম দেখাতে পারেননি। সিবিলে আইএসএলে এখনও একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি।

ফিরতে পারেন সিবিলে, চোটের জেরে অনিশ্চিত রাশিদ
চেন্নাইন ম্যাচে তাঁর ফেরার কথা। এর মাঝেই শনিবার গোড়ালিতে চোট পেয়েছেন রশিদ। রবিবার থেকেই তাঁর বিভিন্ন স্ক্যান শুরু হয়ে গেছে। তবে মঙ্গলবার সকালের আগে সব রিপোর্ট পাওয়া যাবে না বলেই খবর। তাই রশিদ আবার কবে মাঠে ফিরতে পারবেন, তা বোঝা যাবে মঙ্গলবারই। একরাশ উৎকণ্ঠা নিয়ে তাঁর রিপোর্টের অপেক্ষা করছেন কোচ অস্কার। কারণ রশিদ দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দিতে অস্কারের সব থেকে বড় অস্ত্র। তিনি যদি কয়েক ম্যাচের জন্য বাইরে চলে মান, তাহলে বড় সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল। 

পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেল লাল-হলুদ
আইএসএলের পয়েন্ট টেবিলে ওপরের দিকে যাওয়ার নতুন করে পাওয়া এই সুযোগের সদ্ব্যবহার করতে হলে রশিদকে দলে পেতেই হবে। অন্যদিকে আনোয়ারের চোট থাকলেও, তাঁকে আগামী ম্যাচে পাওয়া যাবে বলেই আশাবাদী ইস্টবেঙ্গল শিবির। তবে একের পর তারকা ফুটবলারের চোট সেই আশা অনেকটাই ফিকে করে দিয়েছে। ইতিমধ্যেই চার নম্বর থেকে পাঁচ নম্বরে নেমে গিয়েছে দল। ফলে ফিরে আসার লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছুই ভাবার জায়গায় নেই ইস্টবেঙ্গল শিবির।
 
Advertisement

Read more!
Advertisement
Advertisement