Advertisement

ISL 2026 East Bengal: ইস্টবেঙ্গল ছাড়তে পারেন অস্কার, নিজেই দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন না অন্য কারণ?

আইএসএলের চলতি মরসুম শেষেই কি ইস্টবেঙ্গল ছাড়ছেন কোচ অস্কার ব্রুজো? শনিবার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে গুঞ্জন শুরু হয়েছে। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের আগেও ক্রমশ উদ্বেগ বাড়ছে লাল-হলুদ জনতার। সমাজমাধ্যমে অস্কার নিজে যে পোস্ট করেছেন তাতেই বার্তা স্পষ্ট। 

অস্কার ব্রুজোঅস্কার ব্রুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 12:22 PM IST

আইএসএলের চলতি মরসুম শেষেই কি ইস্টবেঙ্গল ছাড়ছেন কোচ অস্কার ব্রুজো? শনিবার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে গুঞ্জন শুরু হয়েছে। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের আগেও ক্রমশ উদ্বেগ বাড়ছে লাল-হলুদ জনতার। সমাজমাধ্যমে অস্কার নিজে যে পোস্ট করেছেন তাতেই বার্তা স্পষ্ট। 

কেন অস্কারের ইস্টবেঙ্গল ছাড়ার আশঙ্কা? 
গত বছরে ১৪ ফেব্রুয়ারি অস্কার চুক্তির নবীকরণ করেছিলেন। সূত্রের খবর, এ বছর এখনও পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ বৃদ্ধি করার প্রস্তাব নাকি দেওয়া হয়নি ইস্টবেঙ্গলের তরফে। এই কারণেই চূড়ান্ত হতাশ অস্কার লাল-হলুদ শিবির ছাড়ার কথা ভাবছেন। আরও জানা যাচ্ছে, ভারতীয় ফুটবলের ভবিষ্যতের অনিশ্চয়তাও তাঁকে যথেষ্ট ভাবাচ্ছে। এ দিন সমাজমাধ্যমে অস্কার লিখেছেন, 'শেষ লড়াই। মে ২০২৬।'

পয়েন্ট নষ্ট করলেই বিপদ
প্রশ্ন উঠছে তবে কি মে মাসেই শেষ বারের মতো লাল-হলুদ ডাগ আউটে দেখা যাবে অস্কারকে? এই মুহূর্তে লিগ টেবলে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রয়েছে পঞ্চম স্থানে। পয়েন্ট নষ্ট করা মানেই চ্যাম্পিয়নশিপের স্বপ্ন ক্রমশ দূরে সরবে। মঙ্গলবার লালিয়ানজুয়ালা ছাংতেদের মুখোমুখি হবেন ইউসেফরা। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন আনোয়ার আলি এবং মহম্মদ রশিদ। মুম্বইয়ের বিরুদ্ধে হয়তো দু'জনকে রেখেই দল সাজাবেন অস্কার। 

মিগুয়েলের শাস্তি কি কমবে?
পাশাপাশি মিগুয়েল ফিগুয়েরার শাস্তি কমাতে ফের ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে আবেদন করেছে ইস্টবেঙ্গল। তাদের তরফে এ দিকে মুম্বইয়ের বিরুদ্ধে মিগুয়েলকে পেতে মরিয়া ইস্টবেঙ্গল। ক্লাবের আইনজীবীদের নির্বাসনের শাস্তি কমানোর আবেদন করা হয়েছে। নির্বাসনের কারণে ওড়িশা ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলীয় মিডফিল্ডার। আটচল্লিশ ঘণ্টার মধ্যেই জানা যাবে, মিগুয়েল মুম্বই ম্যাচে খেলবেন কি না। 

কোন দল লিগ জেতার দৌড়ে এগিয়ে?
ফলে একটা ব্যাপার পরিস্কার, এখনও লিগ জেতার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট। সুযোগের সদ্ব্যবহার করতে হলে, ইস্টবেঙ্গলকে ডার্বি সহ সব ম্যাচ জিততে হবে। আর সেটা সহজ নয়। বিশেষ করে, যেখানে মুম্বই ম্যাচেও নেই মিগুয়েল ফিগুয়েরা। তিনি মাঝমাঠের প্রধান অস্ত্র অস্কার ব্রুজোর। সাধারণ ম্যাচগুলো রিজার্ভ বেঞ্চ বের করে দিতে পারলেও, ডার্বি বা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচে এই ব্রাজিলিয়ানকে খুব দরকার ইস্টবেঙ্গলের। 

Advertisement

টক্কর চলছে স্ট্রাইকারদের মধ্যেও
ইস্টবেঙ্গলের ইয়ুসুফ এজ্জেজারি এখনও সর্বোচ্চ গোল করার ক্ষেত্রে এগিয়ে। তিনি ৯ গোল করে ফেলেছেন। মোহনবাগান সুপার জায়েন্টের জেমি ম্যাকলরেন একটু পিছিয়ে রয়েছেন এই লড়াইয়ে। ইতিমধ্যেই আট গোল করে ফেলেছেন তিনি। ফলে হাড্ডাহাড্ডি টক্কর হচ্ছে দুই দলের দুই স্ট্রাইকারের মধ্যে। এখন এ ক্ষেত্রে শেষ হাসি কে হাসে সেটাই দেখার।    

Read more!
Advertisement
Advertisement