Advertisement

ISL 2026 East Bengal: আক্রমণে ঝাঁজ বাড়াতে ২ স্ট্রাইকারে ইস্টবেঙ্গল, মহমেডানের ম্যাচে ফিরছেন সজবার্গ

২৩ মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। কাগজে-কলমে এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসে ভাটা পড়েছে লাল-হলুদন শিবিরে। সেই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আক্রমণাত্মক কৌশল নিয়েই দল সাজাচ্ছেন কোচ অস্কার ব্রুজো।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2026,
  • अपडेटेड 10:33 AM IST

২৩ মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। কাগজে-কলমে এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসে ভাটা পড়েছে লাল-হলুদন শিবিরে। সেই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আক্রমণাত্মক কৌশল নিয়েই দল সাজাচ্ছেন কোচ অস্কার ব্রুজো।

মহমেডানের বিরুদ্ধে আক্রমণে জোর দিচ্ছে লাল-হলুদ শিবির। সূত্রের খবর, এই ম্যাচে জোড়া স্ট্রাইকার নিয়ে ৩-৫-২ ফর্মেশনে দল নামাতে পারেন ব্রুজো। ইউসেফ ইজ্জেজারির সঙ্গে প্রথম একাদশে দেখা যেতে পারে ডেভিডকে। শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে দ্রুত গোল তুলে নেওয়াই এই কৌশলের মূল লক্ষ্য। পাশাপাশি গোল পার্থক্য বাড়ানোর দিকেও নজর রয়েছে অস্কারের। সেই ভাবনা থেকেই তিন ডিফেন্ডার রেখে আক্রমণভিত্তিক ছক কষা হচ্ছে বলে খবর। 

মিডফিল্ড ও উইং থেকে আক্রমণ গড়ে তোলার পরিকল্পনাও স্পষ্ট। সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বিষ্ণু। তবে তাঁকে লেফট ব্যাক না উইং, কোন ভূমিকায় ব্যবহার করা হবে, তা এখনও স্পষ্ট নয়। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাঁর পজিশন পরিবর্তন হতে পারে বলেই ইঙ্গিত মিলছে। উইং ব্যবহার করে আক্রমণের গতি বাড়ানো এবং বক্সে বেশি সংখ্যক খেলোয়াড় তুলে আনার পরিকল্পনাও রয়েছে কোচের। 

এদিন ম্যাচের আগে অনুশীলনে ফিটনেসের উপর বিশেষ জোর দেন ব্রুজো। একই সঙ্গে আক্রমণভাগে সমন্বয় ও ফিনিশিং উন্নত করার দিকেও কাজ করা হয়েছে। চোট কাটিয়ে মূল দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন অ্যান্টন সজবার্গ, যা নিঃসন্দেহে বাড়তি স্বস্তি দিচ্ছে কোচিং স্টাফদের। অন্যদিকে, কেভিনও রিহ্যাবের মাঝেই কিছু সময়ের জন্য শট প্র্যাকটিসে অংশ নেন।

আন্তর্জাতিক বিরতির আগে জয়ের রাস্তায় ফিরতেই মরিয়া ইস্টবেঙ্গল। আক্রমণেই ভরসা রেখে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে লাল-হলুদ শিবির।

Read more!
Advertisement
Advertisement