Advertisement

ISL 2026 East Bengal: শাস্তি তো কমছেই না, উল্টে আরও বড় শাস্তির মুখে মিগুয়েল, কী হতে পারে?

লাল-হলুদ ক্লাবের চিঠির উত্তর দিতে গিয়ে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে ইস্টবেঙ্গলকে। সেখানে বলা হয়েছে মিগুয়েলের ঘটনায় তাঁকে তিন ম্যাচ নির্বাসন এবং আর্থিক জরিমান করা হতে পারে। এই ব্যাপারে কমিটি ইস্টবেঙ্গলের বক্তব্য জানতে চেয়েছে।

মিগুয়েল ফিগুয়েরামিগুয়েল ফিগুয়েরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2026,
  • अपडेटेड 6:01 PM IST

শাস্তি কমানোর জন্য আবেদন করেছিল ইস্টবেঙ্গল। তবে বেঙ্গালুরু ম্যাচে মাঠের মধ্যে বিশৃঙ্খলার জেরে শাস্তি উল্টে বাড়তে পারে ইস্টবেঙ্গল তারকা মিগুয়েল ফিগুয়েরার। ফেডারেশনের পক্ষ থেকে ইস্টবেঙ্গলের বক্তব্য জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। লাল-হলুদ ক্লাবের চিঠির উত্তর দিতে গিয়ে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে ইস্টবেঙ্গলকে। সেখানে বলা হয়েছে মিগুয়েলের ঘটনায় তাঁকে তিন ম্যাচ নির্বাসন এবং আর্থিক জরিমান করা হতে পারে। এই ব্যাপারে কমিটি ইস্টবেঙ্গলের বক্তব্য জানতে চেয়েছে।

নিজেদের প্রথম আইএসএল ট্রফি জয়ের স্বপ্ন যুবভারতী ক্রীড়াঙ্গনে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে ইস্টবেঙ্গল। তবে তারপরেও দলের হেড কোচ অস্কার ব্রুজোর চিন্তা যে কমছে তা একেবারেই নয়। আপাতত লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে নিজেদের বাকি সব ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল। তবে কথাটা বল যতটা সহজ, কাজটা মোটেও ততটা সহজ নয়। চলতি আইএসএলে লাল-হলুদের এখনও পাঁচটা ম্যাচ বাকি। এর মধ্যে রয়েছে মুম্বই, পঞ্জাব, মোহনবাগানের মত প্রতিপক্ষ।

তবে এসবের বাইরে ইস্টবেঙ্গলের সব থেকে বড় মাথা ব্যাথার কারণ হলেন তাঁদের মাঝ মাঠের স্তম্ভ মিগুয়েল ফিগুয়েরা। বৃহস্পতিবারের ম্যাচে তিনি যে কারণে লাল কার্ড দেখেছেন। এর বিরুদ্ধে ম্যাচের শেষেই সর্বভারতীয় ফুটবল সংস্থার ডিসিপ্লিনারি কমিটির কাছে আপিল করেছে ইস্টবেঙ্গল। সেই কার্ড হলুদে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাঠ ছাড়ার সময় মিগুয়েল বেঙ্গালুরু ডাগ আউটের দিকে সজোরে বল মারেন। পুরো ঘটনাই ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনায় তাঁকে বড় শাস্তি দিতে পারে ডিসিপ্লিনারি কমিটি। সূত্র মারফত জানা যাচ্ছে মিগুয়েলকে তিন থেকে চার ম্যাচ নির্বাসিত করা হতে পারে। তবে যদি সেটা হয়, লাল-হলুদ ম্যানেজমেন্ট আবার এই শাস্তি কমানোর জন্য আপিল করবে। সেক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটি আবার পুরো ব্যাপারটি ফেডারেশনের আপিল কমিটির কাছে পাঠাবে। তাই লাল-হলুদ সমর্থকদের আপাতত অপেক্ষার প্রহর গোনা ছাড়া উপায় নেই।

Advertisement
Read more!
Advertisement
Advertisement