Advertisement

ISL 2026 East Bengal: মহেশের পর চোট আরও ২ তারকার, বেঙ্গালুরুর বিরুদ্ধে ইস্টবেঙ্গল দল কেমন?

বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে চাপে ইস্টবেঙ্গল। নাওরেম মহেশ সিং আগেই বাকি মরসুম থেকে ছিটকে গিয়েছেন। আর এবার চোটের জন্য দলের বাইরে আরও দুই তারকা। চার নম্বর থেকে নিজেদের ফের দুই নম্বরে উঠতে গেলে জয় দরকার। এর মধ্যেই তারকা ফুটবলাররা না থাকায় সমস্যায় লাল-হলুদ। 

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2026,
  • अपडेटेड 9:50 AM IST

বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে চাপে ইস্টবেঙ্গল। নাওরেম মহেশ সিং আগেই বাকি মরসুম থেকে ছিটকে গিয়েছেন। আর এবার চোটের জন্য দলের বাইরে আরও দুই তারকা। চার নম্বর থেকে নিজেদের ফের দুই নম্বরে উঠতে গেলে জয় দরকার। এর মধ্যেই তারকা ফুটবলাররা না থাকায় সমস্যায় লাল-হলুদ। 

 দলে দুটি পরিবর্তন আসতে চলেছে। এই ম্যাচে সম্ভবত বাইরে বসবেন মহম্মদ রাকিপ এবং মহম্মদ রাশিদ। বুধবারের প্র্যাক্টিসে রাশিদ সাইড লাইনেই ছিলেন। সম্ভবত রাইট ব্যাকে শুরু করতে পারেন আনোয়ার, লেফট ব্যাকে বিষ্ণু। দুই ডিফেন্ডার হতে পারেন জিকসন এবং কেভিন সিবিলে। এদিন অনুশীলন শুরুর আগে কেভিনের সঙ্গে বেশ কিছুক্ষন কথাও বলেন অস্কার। মাঝমাঠে সম্ভবত খেলতে পারেন সল ক্রেসপো, মিগুয়েল ফিগুয়েরা এবং সৌভিক চক্রবর্তী। দুই উইংয়ে বিপিন সিং এবং এডমুন্ড লালরিন্ডিকা। সামনে আক্রমণে ইউসেফ এজেজ্জারি।

মাঝমাঠের অন্যতম ভরসা নাওরেম মহেশ সিং ছিটকে যাওয়ায় ধাক্কা খেতে হয়েছে লাল-হলুদ শিবিরকে। আর এর মধ্যেই কঠিন ম্যাচে মহম্মদ রাশিদের না থাকা আরও চাপ বাড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচে তাই মাঝমাঠ নিয়ে আরও ভাবনা চিন্তা করতে হচ্ছে কোচ অস্কার ব্রুজোকে। এই ম্যাচ জিততে পারলে ২ নম্বরে উঠে আসার সুযোগ থাকবে লাল-হলুদের সামনে। 

বেঙ্গালুরু ম্যাচের আগে ইস্টবেঙ্গল অনুশীলনে হঠাৎ এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা মডেলের আবির্ভাব। বুধবার ঠিক এটাই ঘটল লাল-হলুদ অনুশীলনে। মূল অনুশীলন শুরুর আগে প্রায় ২৫ মিনিট গোটা দলকে একসঙ্গে নিয়ে মাঠের মাঝে দেখা যায় অস্কার কিছু একটা বোঝাচ্ছেন। ভাল করে দেখতেই বোঝা গেল, গোটা দলকে রেখে তাঁদের মাঝে বেশ কিছু 'কোন' বসিয়ে স্ট্র্যাটেজি বোঝাচ্ছেন লাল-হলুদ কোচ। এমন অনুশীলন তিনি গত মরসুমে নেপালেও করেছিলেন। নিজের পুরনো দল বসুন্ধরা কিংস বধের জন্য ঠিক এই স্ট্র্যাটেজিই নিয়েছিলেন অস্কার। এখন দেখার বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পায় কিনা ইস্টবেঙ্গল।

Advertisement


অন্যদিকে ম্যাচের মাত্র ২৪ ঘন্টা আগে বেঙ্গালুরুর বিদেশি ব্রায়ান স্যাফেজের শাস্তির সিদ্ধান্ত বদলের ঘটনায় ক্ষুদ্ধ লাল-হলুদ কোচ। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "স্যাফেজের ক্ষেত্রে, রেফারি ঘটনাটি সরাসরি দেখেছিলেন এবং লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা হতে পারে না যে পরের ম্যাচের মাত্র ২৪ ঘন্টা আগে এখনও শাস্তিমূলক সিদ্ধান্ত বদলানো হচ্ছে।" পাশাপাশি ড্রেসিংরুমের পরিস্থিতি নিয়ে উত্তর দিতে গিয়ে লাল হলুদ কোচ বলছেন, "যদি আপনি আমার মতামত জানতে চান, তাহলে আমি বলব এই বছরের ড্রেসিংরুম একেবারেই সুস্থ ও ইতিবাচক। দল বাইরের কোনও শব্দ ও চাপের দ্বারা প্রভাবিত হয়নি।"

Read more!
Advertisement
Advertisement