Advertisement

ISL 2026 East Bengal vs Mumbai City FC: মুম্বই ম্যাচে খেলতে পারবেন মিগুয়েল, বিরাট স্বস্তি ইস্টবঙ্গলের

অস্কার ব্রুজোর বিস্ফোরক ঘোষণার দিনেই কিছুটা স্বস্তি ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে। মঙ্গলবার মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। আর সেই ম্যাচে খেলতে পারবেন মিগুয়েল ফিগুয়েরা (Miguel Figueira)। আইনি লড়াইয়ে জয় পেল লাল-হলুদ। রবিবার শুনানির পর জানিয়ে দেওয়া হল, বেঙ্গালুরু ম্যাচে লাল কার্ড দেখা ব্রাজিলিয়ান মিডফিল্ডার খেলতে পারবেন মুম্বই ম্যাচে। 

মিগুয়েলমিগুয়েল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 7:51 PM IST

অস্কার ব্রুজোর বিস্ফোরক ঘোষণার দিনেই কিছুটা স্বস্তি ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে। মঙ্গলবার মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। আর সেই ম্যাচে খেলতে পারবেন মিগুয়েল ফিগুয়েরা (Miguel Figueira)। আইনি লড়াইয়ে জয় পেল লাল-হলুদ। রবিবার শুনানির পর জানিয়ে দেওয়া হল, বেঙ্গালুরু ম্যাচে লাল কার্ড দেখা ব্রাজিলিয়ান মিডফিল্ডার খেলতে পারবেন মুম্বই ম্যাচে। 

ইস্টবেঙ্গলের এ মরসুমে দারুণ পারফরম্যান্সের পেছনে বড় ভূমিকা রয়েছে মিগুয়েলের। মাঝমাঠে তাঁর দাপট ইস্টবেঙ্গলকে আলাদা শক্তি যোগায় সেটা অজানা নয়, কোনও ফুটবলপ্রেমীর। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে অখেলোয়াড়চিত আচরণের জন্য লাল কার্ড দেখানো হয়। তবে শুধু তাই নয়, দুই ম্যাচ নির্বাসিত ও করা হয়। আপিল করেও শাস্তির পরিমাণ কমেনি। ফলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে তাঁর খেলা হয়নি। তবে পরের ম্যাচে খেলবেন তিনি। এর সঙ্গে বেড়ে গিয়েছে জরিমানার পরিমাণ। ৪০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে ইস্টবেঙ্গলকে

পয়েন্ট নষ্ট করলেই বিপদ
প্রশ্ন উঠছে তবে কি মে মাসেই শেষ বারের মতো লাল-হলুদ ডাগ আউটে দেখা যাবে অস্কারকে? এই মুহূর্তে লিগ টেবলে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রয়েছে পঞ্চম স্থানে। পয়েন্ট নষ্ট করা মানেই চ্যাম্পিয়নশিপের স্বপ্ন ক্রমশ দূরে সরবে। মঙ্গলবার লালিয়ানজুয়ালা ছাংতেদের মুখোমুখি হবেন ইউসেফরা। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন আনোয়ার আলি এবং মহম্মদ রশিদ। মুম্বইয়ের বিরুদ্ধে হয়তো দু'জনকে রেখেই দল সাজাবেন অস্কার। 

কোন দল লিগ জেতার দৌড়ে এগিয়ে?
ফলে একটা ব্যাপার পরিস্কার, এখনও লিগ জেতার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট। সুযোগের সদ্ব্যবহার করতে হলে, ইস্টবেঙ্গলকে ডার্বি সহ সব ম্যাচ জিততে হবে। আর সেটা সহজ নয়। বিশেষ করে, যেখানে মুম্বই ম্যাচেও নেই মিগুয়েল ফিগুয়েরা। তিনি মাঝমাঠের প্রধান অস্ত্র অস্কার ব্রুজোর। সাধারণ ম্যাচগুলো রিজার্ভ বেঞ্চ বের করে দিতে পারলেও, ডার্বি বা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচে এই ব্রাজিলিয়ানকে খুব দরকার ইস্টবেঙ্গলের। 

Advertisement

টক্কর চলছে স্ট্রাইকারদের মধ্যেও
ইস্টবেঙ্গলের ইয়ুসুফ এজ্জেজারি এখনও সর্বোচ্চ গোল করার ক্ষেত্রে এগিয়ে। তিনি ৯ গোল করে ফেলেছেন। মোহনবাগান সুপার জায়েন্টের জেমি ম্যাকলরেন একটু পিছিয়ে রয়েছেন এই লড়াইয়ে। ইতিমধ্যেই আট গোল করে ফেলেছেন তিনি। ফলে হাড্ডাহাড্ডি টক্কর হচ্ছে দুই দলের দুই স্ট্রাইকারের মধ্যে। এখন এ ক্ষেত্রে শেষ হাসি কে হাসে সেটাই দেখার।    

Advertisement
Advertisement