Advertisement

ISL 2026 East Bengal: মিগুয়েলের জায়গায় কে? চোট নিয়ে বাড়তি সতর্ক ইস্টবেঙ্গল

আইএসএল টেবিলে ওপরের দিকের দলগুলি পয়েন্ট হারাচ্ছে প্রতিনিয়ত। আর তাতেই ট্রফি কলকাতায় আসার সম্ভাবনা বাড়ছে। মোহনবাগান সুপার জায়েন্ট এই মুহূর্তে টেবিল শীর্ষে। স্বপ্ন বেঁচে রয়েছে ইস্টবেঙ্গলেরও। এখন প্রতিটি ম্যাচ ফাইনাল অস্কার ব্রুজোর দলের কাছে। বেশ কিছু ফুটবলারের হালকা চোট রয়েছে। মহম্মদ রশিদ, আনোয়ার আলি, কেভিন সিবিলের সঙ্গে তালিকায় যোগ দিয়েছেন পিভি বিষ্ণু। 

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Apr 2026,
  • अपडेटेड 11:03 AM IST
  • আজ শাস্তি ঘোষণা মিগুয়েলের
  • তাঁর জায়গায় দলে কে?

আইএসএল টেবিলে ওপরের দিকের দলগুলি পয়েন্ট হারাচ্ছে প্রতিনিয়ত। আর তাতেই ট্রফি কলকাতায় আসার সম্ভাবনা বাড়ছে। মোহনবাগান সুপার জায়েন্ট এই মুহূর্তে টেবিল শীর্ষে। স্বপ্ন বেঁচে রয়েছে ইস্টবেঙ্গলেরও। এখন প্রতিটি ম্যাচ ফাইনাল অস্কার ব্রুজোর দলের কাছে। বেশ কিছু ফুটবলারের হালকা চোট রয়েছে। মহম্মদ রশিদ, আনোয়ার আলি, কেভিন সিবিলের সঙ্গে তালিকায় যোগ দিয়েছেন পিভি বিষ্ণু। 

মঙ্গলবার হালকা অনুশীলন করতে দেখা গেল আনোয়ার এবং সিবিলেকে। তবে দলের সঙ্গে অনুশীলন করেননি রশিদ এবং বিষ্ণু। এই চারজনের চোট নিয়ে ধীরে চলো নীতি নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। কারণ পরের ম্যাচের আগে হাতে অনেক দিন সময় রয়েছে। বৃহস্পতিবার এই ফুটবলারদের অনুশীলনে দেখে অস্কার সিদ্ধান্ত নেবেন, তাদের নিয়ে পরের ম্যাচের পরিকল্পনা করবেন কি না। 

কারণ, মিগুয়েল ফিগুয়েরার চূড়ান্ত শাস্তি না হলেও তিনি যে পরের ম্যাচে নেই, তা দিনের আলোর মতো পরিষ্কার। তাই দল সাজানোটা বড় চ্যালেঞ্জ অস্কারের জন্য। বিশেষ করে মাঝমাঠ তাঁকে নতুন করে মেরামত করতে হবে। মিগুয়েলের অভাব মেটানো খুব একটা সহজ কাজ নয় ইস্টবেঙ্গলের জন্য। কারণ ইস্টবেঙ্গলের আক্রমণ তৈরির মূল দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। অন্যদিকে, শেষ ম্যাচেও রক্ষণে তিন ফুটবলার নিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল। ওড়িশার বিরুদ্ধে সাইড ব্যাক নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের অনুশীলনে বিষয়টি স্পষ্ট হবে। 

যা পরিস্থিতি তাতে ইস্টবেঙ্গল ২৫ পয়েন্টে পৌঁছতে না পারলে চ্যাম্পিয়ন হতে পারবে না। ফলে সব ম্যাচেই জয় চাই তাদের। চার নম্বরে থাকা এখনও অবধি একটা ম্যাচ কম খেলেছে। পরের ম্যাচ অর্থাৎ ওড়িশার বিরুদ্ধে জিততে পারলেই, দুই নম্বর স্থান পাকা লাল-হলুদের। পাশাপাশি মুম্বই সিটি এফসি-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে অস্কারের দল। ফলে চাপ বাড়বে মোহনবাগান ও মুম্বইয়ের। সেই চাপে এই দুই দল পয়েন্ট নষ্ট করলেই লাভ হবে ইস্টবেঙ্গলের। এমনিতেও লিগ জিততে হলে তা মোহনবাগানকে হারিয়েই জিততে হবে। সেটা আগেই স্পষ্ট করে দিয়েছেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement