
ইন্ডিয়ান সুপার লিগের সাপ লুডোর খেলায় দারুণ জায়গায় ইস্টবেঙ্গল। এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়েন্ট ড্র করায় শীর্ষস্থান পাকা হয়েছে। গোল পার্থক্যের বিচারে এক নম্বরে লাল-হলুদ। ফলে ডার্বি না জিতলেও চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল। তবে সেক্ষেত্রে শর্ত রয়েছে। তাই জেনে নেওয়া যাক কীভাবে চ্যাম্পিয়ন হতে পারে অস্কার ব্রুজোর দল?
কীভাবে চ্যাম্পিয়ন হতে পারবে ইস্টবেঙ্গল?
হ্যাঁ অঙ্কের বিচারে তা সম্ভব। ১০ ম্যাচে ২১ পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল। গোল পার্থক্য ১৮। মোহনবাগানের পয়েন্ট একই হলেও গোল পার্থক্য ১৩। কাল ইস্টবেঙ্গলের ম্যাচ পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। আর অন্যদিকে মঙ্গলবার মোহনবাগান মুখোমুখি হবে ইন্টার কাশির। এরপর ডার্বি। তারপরে দুই দলেরই একটা করে ম্যাচ রয়েছে। এর মধ্যে মোহনবাগান যদি কোনও একটা ম্যাচে পয়েন্ট নষ্ট করে তা হলে যেমন চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা খুলে যাবে।
ডার্বি হারলে চলবে না
যদি তা নাও হয়, তা হলেো সুযোগ থাকছে ইস্টবেঙ্গলের সামনে। তবে সেক্ষেত্রে তাঁদের বাকি দু'টি ম্যাচও জিততে হবে। সেক্ষেত্রে ডার্বি হারা চলবে না। ড্র করলেও চ্যাম্পিয়ন হতে পারবে লাল-হলুদ ক্লাব। পরপর ম্যাচ জিতে এমনিতেই ভাল জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। তবে তা নিয়ে না ভেবে পরপর ৩টি ম্যাচ জিতেই লিগ জয়ের অঙ্ক কষছেন অস্কার ব্রুজো। আর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ইউসুফ এজেজারি, নন্দকুমারি।
সাবধানে পা ফেলতে চাইছে ইস্টবেঙ্গল
তবে এত ভাল জায়গা থাকলেও লিগের শেষ ল্যাপে এসে সাবধানী ইস্টবেঙ্গল। এর আগে অনেকবার লিগ জয়ের দোরগোড়ায় এসে ভাগ্য সাথ দেয়নি লাল-হলুদ ব্রিগেডের। এবার যেন তেমন কিছু না হয়, সেই কারণে পুরো পরিকল্পনা মাফিক এগোতে চাইছে দল। এখন থেকেই স্বপ্ন দেখছে ফ্যানেরা। সেলিব্রেশনের প্রস্তুতি নিচ্ছে শতাব্দী প্রাচীন ক্লাব। সাম্প্রতিক সময়ে সুপার কাপ জিতলেও, সর্বভারতীয় কোনও টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের সাফল্য আসেনি। ফলে আশায় বুখ বাঁধছেন সমর্থকরা।