Advertisement

ISL 2026 kolkata Derby: মোহনবাগানের লিগ জয়ের আশা এখনও রয়েছে, কীভাবে?

কথা ছিল আইএসএল-এর ডার্বিই ঠিক করে দেবে চ্যাম্পিয়ন কে হবে। তবে সেক্ষেত্রে জিততে হত কোনও দলকে। সাম্প্রতিক সময় ডার্বিতে শেষ কবে এতটা এগিয়ে থেকে শুরু করেছে ইস্টবেঙ্গল তা মনে করতে পারছেন না ময়দানের প্রবীন দর্শকরাও। তবে ম্যাচের শেষে কিছুটা হতাশ লাল-হলুদ সমর্থকরা। ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হওয়ায় বৃহস্পতিবার অবধি সেলিব্রেশনের জন্য অপেক্ষা করতে হবে তাদের। 

মোহনবাগান সুপার জায়েন্ট বনাম ইস্টবেঙ্গলমোহনবাগান সুপার জায়েন্ট বনাম ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2026,
  • अपडेटेड 1:03 PM IST
  • এখনও আশা শেষ হয়নি মোহনবাগানের
  • কীভাবে লিগ জিততে পারে সবুজ-মেরুন?

কথা ছিল আইএসএল-এর ডার্বিই ঠিক করে দেবে চ্যাম্পিয়ন কে হবে। তবে সেক্ষেত্রে জিততে হত কোনও দলকে। সাম্প্রতিক সময় ডার্বিতে শেষ কবে এতটা এগিয়ে থেকে শুরু করেছে ইস্টবেঙ্গল তা মনে করতে পারছেন না ময়দানের প্রবীন দর্শকরাও। তবে ম্যাচের শেষে কিছুটা হতাশ লাল-হলুদ সমর্থকরা। ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হওয়ায় বৃহস্পতিবার অবধি সেলিব্রেশনের জন্য অপেক্ষা করতে হবে তাদের। 

এখনও লিগ জেতার অঙ্কে রয়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে দরকার মিরাকল। কারণ দুই দলের পয়েন্ট সমান হলেও, গোল পার্থক্যে অনেক এগিয়ে ইস্টবেঙ্গল। তবুও একটা ক্ষীণ আশা থাকছেই সবুজ-মেরুন সমর্থকদের সামনে। দেখে নেওয়া যাক শেষ ম্যাচের ফল কী হলে চ্যাম্পিয়ন হতে পারে মোহনবাগান-

কী ভাবে চ্যাম্পিয়ন হতে পারে মোহনবাগান? 

  • ইস্টবেঙ্গলকে শেষ ম্যাচ ইন্টার কাশির বিরুদ্ধে হারতে হবে। আর মোহনবাগানকে শেষ ম্যাচে দিল্লি এফসি-র বিরুদ্ধে জিততে হবে। তা হলে পয়েন্টের বিচারে চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান সুপার জায়েন্ট। 
     
  • শেষ ম্যাচ ইস্টবেঙ্গল ড্র করলেও সুযোগ থাকবে মোহনবাগানের সামনে। তবে তাদেরকে ম্যাচ জিততে হবে। তা হলেও পয়েন্টের বিচারেই চ্যাম্পিয়ন হবে সবুজ-মেরুন।

 

পয়েন্ট টেবিল

ইস্টবেঙ্গলের জেতার অঙ্ক কী?

  • ইস্টবেঙ্গলের জয়ের অঙ্ক খুব সোজা। দুই দলই যদি শেষ ম্যাচ জেতে, তা হলেও চ্যাম্পিয়ন হবে লাল-হলুদই। কারণ, সেক্ষেত্রেও পয়েন্ট একই থাকবে দুই দলের। আর ৫ গোলের ব্যবধানে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে। আর মোহনবাগান কোনওভাবে পয়েন্ট নষ্ট করলে তো কথাই নেই। শুধু হারা চলবে না। 

সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল
ইন্টার কাশীর যা পরিস্থিতি তাতে কিশোর ভারতীতে অনুষ্ঠিত ম্যাচে জিততে সমস্যা হওয়ার কথা নয় ইস্টবেঙ্গলের। কোচ আন্তোনিও লোপেজ হাবাস চাকরি ছেড়ে চলে গিয়েছেন। বেতন পাচ্ছেন না ফুটবলাররাও। ফলে সমস্যায় জর্জরিত ইন্টার কাশী ফুটবলাররা নিজেদের সংঘবদ্ধ করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কতটা লড়াই করতে পারবেন তা নিয়েও সন্দেহ রয়েছে। 

লড়াই খুব কঠিন মোহনবাগানের
অন্যদিকে মোহনবাগানের ম্যাচ কঠিন। দিল্লি এফসি সহজ প্রতিপক্ষ হলেও, বড় ব্যবধানে জেতা ছাড়া কোনওভাবেই লিগ জিততে পারবে না তারা। দুই প্রধানের ম্যাচও একই সময়ে, ফলে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখে সেই অনুযায়ী স্ট্র্যাটেজি সাজানোর সুযোগও নেই সের্জিও লোবেরার কাছে। এতে সমস্যা আরও বেড়েছে মোহনবাগানের।  

Read more!
Advertisement
Advertisement