Advertisement

ISL 2026 Kolkata Derby: লক্ষ্য 'বদলা', মোহনবাগানকে এগিয়ে রেখেও জয় নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ অস্কার

ইন্ডিয়ান সুপার লিগের মেগা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। দলে চোট-আঘাতের সমস্যা থাকলেও, এই মহারণকে কার্যত 'ডু অর ডাই' হিসেবেই দেখছে লাল-হলুদ শিবির। দলের কোচ অস্কার ব্রুজো এবং তারকা মিডফিল্ডার মহম্মদ রশিদ দুজনেই আসন্ন ডার্বি জয়ের ব্যাপারে প্রবল আশাবাদী।

ইস্টবেঙ্গল ও মোহনবাগানইস্টবেঙ্গল ও মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 May 2026,
  • अपडेटेड 10:43 AM IST

ইন্ডিয়ান সুপার লিগের মেগা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। দলে চোট-আঘাতের সমস্যা থাকলেও, এই মহারণকে কার্যত 'ডু অর ডাই' হিসেবেই দেখছে লাল-হলুদ শিবির। দলের কোচ অস্কার ব্রুজো এবং তারকা মিডফিল্ডার মহম্মদ রশিদ দুজনেই আসন্ন ডার্বি জয়ের ব্যাপারে প্রবল আশাবাদী।

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার ব্রুজো স্পষ্ট জানিয়েছেন, মোহনবাগান শক্তিশালী দল। তাদের বাজেট বেশি এবং দলের অনেকেই জাতীয় দলের হয়ে খেলেন। কিন্তু ইস্টবেঙ্গল এবার পুরনো হিসেব নিকেশ বদলাতে প্রস্তুত। সল, মহেশ চোটের জন্য এবং সৌভিকের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় কার্ডের কারণে দলের বাইরে থাকলেও, ব্রুজো মনে করেন মাঠে নামতে চলা এগারোজন ফুটবলার নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন। কোচ বলেন, 'এই দলটা অনেক খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে। আমাদের এখন একটাই স্বপ্ন-শুধু লিগ শিরোপা জয়ই নয়, বরং আগামী বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা। মাঠে আমরা আগ্রাসী এবং জয়ের মানসিকতা নিয়েই নামব।'

অন্যদিকে, দলের অন্যতম ভরসা মহম্মদ রশিদ ডার্বির এই আবহ দারুণ উপভোগ করছেন। তাঁর মতে, কলকাতা ডার্বির এই উন্মাদনা এশিয়ার অন্যতম সেরা, যা তাঁকে তাঁর আগের খেলা ইন্দোনেশিয়ার বড় ম্যাচগুলোর কথা মনে করিয়ে দেয়। রশিদের কথায়, "এই ম্যাচটি আমাদের কাছে ডু অর ডাই। এখানে ড্র করার কোনও জায়গা নেই, আমাদের লক্ষ্য শুধুই জয়।" তিনি মনে করেন, ডার্বির মতো বড় ম্যাচে অতিরিক্ত চাপ না নিয়ে মাথা ঠান্ডা রেখে গোটা দলকে একসঙ্গে লড়াই করতে হবে।

এদিন অনুশীলন অল্প সময় চললেও চলে জোরকদমে সিচুয়েশন প্র্যাক্টিস, যেখানে প্রথম দলের সঙ্গে ফরোয়ার্ডে খেলছিলেন অ্যান্টন সোবার্গ। সম্ভাবনা রয়েছে, ডার্বিতে তাকে শুরু করানোর। চার ব্যাকে এই ম্যাচে যাবে ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে আনোয়ার-কেভিনের সঙ্গে রাকিপ ও জয়ই শুরু করবেনা। মাঝমাঠে রশিদ ও জিকসন, দুই প্রান্তে বিপিন ও বিষ্ণু, নাম্বার টেনে মিগুয়েল ও আক্রমণে আন্টিন।

Advertisement

এদিন অনুশীলনে আসেন ইমামি ইস্টবেঙ্গল কর্তা বিভাস আগরওয়াল। তাছাড়া চোটের জন্য ছিটকে গেলেও দলের পাশে দাঁড়াতে ক্রাচে ভর করে অনুশীলনে আসেন সল ক্রেম্পো।

Read more!
Advertisement
Advertisement