Advertisement

ISL 2026 Mohun Bagan: গত ম্যাচে লাল কার্ড, কীভাবে খেললেন ভালপুইয়া? ব্যাখ্যা চাইলেন মোহনবাগান কোচ

ঘরের মাঠে মুম্বই সিটি এফসির কাছে ০-১ গোলে হেরে হতাশ মোহনবাগান সুপার জায়ান্ট-এর হেড কোচ সের্জিও লোবেরা। তবে এই হারের জন্য কোনও অজুহাত দিতে রাজি নন তিনি। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে দলের পারফরম্যান্স এবং আগামী দিনের লক্ষ্য নিয়ে অকপট শোনালো সবুজ-মেরুন কোচকে।

ভালপুইয়াভালপুইয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 11:53 AM IST
  • কীভাবে লাল কার্ড দেখেও পরের ম্যাচ খেললেন ভালপুইয়া
  • প্রশ্ন মোহনবাগানের

ঘরের মাঠে মুম্বই সিটি এফসির কাছে ০-১ গোলে হেরে হতাশ মোহনবাগান সুপার জায়ান্ট-এর হেড কোচ সের্জিও লোবেরা। তবে এই হারের জন্য কোনও অজুহাত দিতে রাজি নন তিনি। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে দলের পারফরম্যান্স এবং আগামী দিনের লক্ষ্য নিয়ে অকপট শোনালো সবুজ-মেরুন কোচকে।

গত ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে লাল কার্ড দেখা সত্ত্বেও মুম্বইয়ের খেলোয়াড় ভালপুইয়া কীভাবে এই ম্যাচে মাঠে নামলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। লোবেরা জানান, বিষয়টি তাঁর কাছেও অদ্ভুত লেগেছে এবং এর একটি সঠিক ব্যাখ্যা হওয়া প্রয়োজন। প্রসঙ্গত, ভালপুইয়া এই ম্যাচে দারুণ ফুটবল খেলেছেন। তবে তিনি লোবেরা স্পষ্ট জানিয়ে দেন, দল হেরে যাওয়ার পর তিনি এটাকে কোনও অজুহাত হিসেবে ব্যবহার করতে চান না। তাঁর কথায়, 'যদি আমাদের জিততে হয়, তবে সেরা দলগুলির বিরুদ্ধেই জিততে হবে।'

সাংবাদিক সম্মেলনে লোবেরা জানান, ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে এইভাবে পয়েন্ট নষ্ট করাটা অত্যন্ত বেদনাদায়ক। প্রথমার্ধে দলের খেলায় নিয়ন্ত্রণ ছিল না, যার ফলে খেলা অনেকটা 'বক্স-টু-বক্স' হয়ে দাঁড়ায়। বিপক্ষ দলের ফুটবলাররা দ্রুত ট্রানজিশন করে এই সুযোগ কাজে লাগিয়েছে বলে তিনি মনে করেন। তবে দ্বিতীয়ার্ধে দল গোল করার জন্য সবরকম চেষ্টা করেছে এবং তাঁর মতে, এই ম্যাচে অন্তত একটি ড্র মোহনবাগানের প্রাপ্য ছিল।

ম্যাচে ১৭ টি কর্নার পেয়েও তা থেকে একটিও গোল করতে না পারার বিষয়টিও উঠে আসে সাংবাদিক সম্মেলনে। কোচ অকপটে স্বীকার করে নেন যে, পরিসংখ্যানেই দলের দুর্বলতা স্পষ্ট এবং সেট-পিস থেকে গোল করার ক্ষেত্রে দলকে আরও অনেক উন্নতি করতে হবে।

ঘরের মাঠে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নষ্ট করায় লিগ টেবিলের শীর্ষে ওঠার লড়াই কিছুটা কঠিন হল। বর্তমানে শীর্ষস্থানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫ হতে পারে, তবে ট্রফি জেতার লক্ষ্য থেকে দল এখনই সরছে না। লোবেরা জানান, তাঁরা শিখবেন, উন্নতি করবেন এবং পরবর্তী ম্যাচের জন্য সেরা প্রস্তুতি নেবেন। জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement