Advertisement

ISL 2026 Mohun Bagan: জামশেদপুর ম্যাচে হয়ত নেই থাপা, চোট সমস্যায় জেরবার মোহনবাগান

গোটা রাজ্য জুড়েই ভোটের আবহ, বাতিল হচ্ছে একের পর এক আইএসএলের ম্যাচ। তবুও নিজেদের লক্ষ্যে অবিচল মোহনবাগান সুপার জায়েন্ট। আগামী ৪ এপ্রিল জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। শেষ দুটি ম্যাচে পয়েন্ট নষ্ট করে এমনিতেই চাপে রয়েছে সের্জিও লোবেরার দল। তবে একের পর এক ফুটবলারের চোট ও দলে না থাকা সমস্যায় সবুজ-মেরুন।

Anirudh ThapaAnirudh Thapa
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2026,
  • अपडेटेड 9:56 AM IST

গোটা রাজ্য জুড়েই ভোটের আবহ, বাতিল হচ্ছে একের পর এক আইএসএলের ম্যাচ। তবুও নিজেদের লক্ষ্যে অবিচল মোহনবাগান সুপার জায়েন্ট। আগামী ৪ এপ্রিল জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। শেষ দুটি ম্যাচে পয়েন্ট নষ্ট করে এমনিতেই চাপে রয়েছে সের্জিও লোবেরার দল। তবে একের পর এক ফুটবলারের চোট ও দলে না থাকা সমস্যায় সবুজ-মেরুন। 

সমস্যা বাড়াচ্ছে অনিরুদ্ধের চোট
তাই জামশেদপুরের বিরুদ্ধে তিন পয়েন্টই লক্ষ্য ডেমি ম্যাকলরেনদের। তবে মরসুমের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার আগে বেশ চাপে রয়েছে বাগান শিবির। এখনও অনুশীলনে যোগ দেননি জাতীয় দলের ফুটবলাররা। সূত্র মারফত খবর, বৃহস্পতিবার সকালে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে অনুশীলন করেই কলকাতা ছাড়বে সবুজ-মেরুন ব্রিগেড। এরই মাঝে বুধবার অনুশীলনে সের্জিও লোবেরার চিন্তা বাড়ালেন অনিরুদ্ধ থাপা।

লিস্টন, মনবীর, আপুইয়াদের ছাড়াই বুধবার জামশেদপুর ম্যাচের রণকৌশল তৈরি করলেন সের্জিও লোবেরা। অনুশীলন চলাকালীন হঠাৎই সাইডলাইনে দেখা গেল বাগান মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে। শারীরিক অনুশীলনের সময় পুরোদমে গা ঘামালেও, ম্যাচ প্র্যাক্টিসের আগে হঠাৎই মাঠ ছাড়লেন তিনি। এরই মাঝে বেশ কিছুক্ষণ ফিজিওর সঙ্গে কথা বলতে দেখা যায় থাপাকে। মাঠ ছাড়ার আগে কোচের অনুমতি নিয়ে সোজা সাজঘরের দিকে পা বাড়ান তিনি। যদিও সূত্র মারফত খবর, থাপার চোট গুরুতর নয়। পায়ের মাংসপেশিতে সামান্য অস্বস্তি বোধ করায়, তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বাগান শিবির। 

খেলতে পারবেন মেহতাব ও রবসন?
অন্যদিকে, অনুশীলন চলাকালীন হালকা চোট পেলেন মেহতাব এবং রবসন। নিজেদের মধ্যে সংঘর্ষে হালকা চোট পান দু'জনেই। যদিও তা গুরুতর নয়। বাড়তি সতর্কতা হিসাবে অনুশীলন শেষে পায়ে বরফ বেঁধে বসে থাকেন রবসন মেহতাব। তাঁরা খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সের্জিও লোবেরার দল পর পর পয়েন্ট নষ্ট করে এক থেকে দুই নম্বরে নেমে গিয়েছে। তাই এই চোটই এখন চিন্তার কারণ সমর্থকদের।

Advertisement
Read more!
Advertisement
Advertisement