Advertisement

ISL 2026 Mohun Bagan: ম্যাকলরেন-দিমির গোলে টানা ২ জয় মোহনবাগানের, তবুও শীর্ষে ইস্টবেঙ্গলই

দ্বিতীয় ম্যাচেও জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। চেন্নাইয়েন এফসিকে ২ -০ গোলে ঘরের মাঠে হারাল সের্জিও লোবেরার ছেলেরা। ইস্টবেঙ্গলের মতো গোলের উৎসব না হলেও, ঘরের মাঠে ২ গোলে জয় বেশ ভাল ফল। চেন্নাইয়েন এফসি একেবারেই দাগ কাটতে পারেনি। আক্রমণে দুই একবার উঠে এলেও রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল তারা। প্রথমার্ধ প্রায় এভাবেই কেটে যাচ্ছিল। একেবারে শেষ লগ্নে গোল খায় চেন্নাইয়েন। এর পরেই খেলা থেকে হারিয়ে যায় তারা। 

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Feb 2026,
  • अपडेटेड 10:23 PM IST

দ্বিতীয় ম্যাচেও জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। চেন্নাইয়েন এফসিকে ২ -০ গোলে ঘরের মাঠে হারাল সের্জিও লোবেরার ছেলেরা। ইস্টবেঙ্গলের মতো গোলের উৎসব না হলেও, ঘরের মাঠে ২ গোলে জয় বেশ ভাল ফল। চেন্নাইয়েন এফসি একেবারেই দাগ কাটতে পারেনি। আক্রমণে দুই একবার উঠে এলেও রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল তারা। প্রথমার্ধ প্রায় এভাবেই কেটে যাচ্ছিল। একেবারে শেষ লগ্নে গোল খায় চেন্নাইয়েন। এর পরেই খেলা থেকে হারিয়ে যায় তারা। 

১২ মিনিটে সুযোগ আসে মোহনবাগানের সামনেও। রবসনের কর্নার থেকে দুর্দান্ত শট অনিরুদ্ধ থাপার। বার উঁচিয়ে চলে যায় বল। ২০ মিনিটে দিমির শট বিপক্ষ ফুটবলারের গায়ে লেগে গোলে প্রায় ঢুকেই গিয়েছিল। চেন্নাই গোলকিপার মহম্মদ নওয়াজ পরিত্রাতার ভূমিকা নেন। ৩৭ মিনিটে রবসন-লিস্টন যুগলবন্দি দেখা গেলেও তা ফলপ্রসূ ছিল না। ৪২ মিনিটে কোলাসোর শট পোস্টে লেগে প্রতিহত হয়। যদিও অফসাইডের ফাঁদে পড়েন জেমি। বল জালে জড়ালেও গোল হত না। সবাই যখন মোটামুটি ধরে নিয়েছেন গোলশূন্য শেষ হবে প্রথমার্ধ, ঠিক সেই সময় গোলের সাইরেন বাজালেন ম্যাকলারেন। অনবদ্য থ্রু পেয়ে বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি তিনি।

গোলকিপার আর নওয়াজ চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরেই গোল হয়। হাফ টাইমের ঠিক আগে। ম্যাকলারেন একটি দুর্দান্ত থ্রু-বল ধরে ফেলেন সংযম বজায় রেখে ঠান্ডা মাথায় বলটা সামিকের নাগাল এড়িয়ে গোলে ঢোকে। ৬৫ মিনিটে পরের গোলটাও পেয়ে যায় মোহনবাগান। বাঁ দিক থেকে বক্সের ভেতরে শুভাশিষ একটি দুর্দান্ত ক্রস ভাসিয়ে দেন। দূরের পোস্টে থাকা পেত্রাতোস দ্রুত শট নিয়ে গোল করেন। শটটি সামিকের হাতে লাগলেও গোল হয়ে যায়।

এর আগে পরে প্রচুর সুযোগ পেয়েছেন দিমিত্রি। গোল হয়নি। বল নিতে নেমেছেন একেবারে ডিফেন্সের কাছাকাছি। ফলে সুযোগ পেয়েছেন গোল করার।  লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ মেরুন। শীর্ষে সেই ইস্টবেঙ্গল। গোল পার্থক্যের কারণে এগিয়ে লাল-হলুদ। ব্যব্ধান বাড়ানোর সুযোগ পেলেও, গোল করতে না পারায় দ্বিতীয় হ্যেই থাকতে হল সবুজ-মেরুনকে। 

Advertisement

এবারের লিগ ছোট। পয়েন্ট হারানোর অর্থ চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে হোঁচট খাওয়া। এই সার সত্য কারওই অজানা নয়। তবে ইতিবাচক মানসিকতা নিয়ে ফুটবলাররা যেমন নেমেছিলেন, তেমনই সোমবারও যুবভারতী ভরিয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা।

Read more!
Advertisement
Advertisement