Advertisement

ISL 2026 Mohun Bagan: মোহনবাগান চ্যাম্পিয়ন হবে? স্ট্র্যাটেজি বলে দিলেন রবসন

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নর্থইস্ট ইউনাইটেড এফসির হার না মানা মানসিকতার সঙ্গে লড়াই করে মূল্যবান তিন পয়েন্ট অর্জন করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। রবিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী ফুটবল স্টেডিয়ামে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। কোন স্ট্র্যাটেজিতে কাপ ধরে রাখতে চায় মোহনবাগান? মুখ খুললেন রবসন রবিনহো

রবসন রবিনহোরবসন রবিনহো
Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 20 Apr 2026,
  • अपडेटेड 1:54 PM IST

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নর্থইস্ট ইউনাইটেড এফসির হার না মানা মানসিকতার সঙ্গে লড়াই করে মূল্যবান তিন পয়েন্ট অর্জন করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। রবিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী ফুটবল স্টেডিয়ামে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। কোন স্ট্র্যাটেজিতে কাপ ধরে রাখতে চায় মোহনবাগান? মুখ খুললেন রবসন রবিনহো

কয়েকটা ম্যাচ খারাপ খেলায় দুই নম্বরে নেমে যেতে হয়েছিল মোহনবাগানকে। তবে নর্থ-ইস্ট ম্যাচ জিতে ফের শীর্ষে সবুজ-মেরুন। রবসন বলেন, 'অনুশীলনে আমরা যখন একসঙ্গে খেলি, তখন ছোট ছোট পাসে খেলাটা গড়ে তোলার চেষ্টা করি এবং ধীরে ধীরে আক্রমণের গভীরে ঢুকে পড়ি। এটা আমাদের খেলার স্বাভাবিক ধরণ, কারণ সাহাল সবসময় বল পায়ে রেখে খেলতে স্বচ্ছন্দ। আমিও একইভাবে বল নিয়ন্ত্রণে রেখে খেলতে পছন্দ করি। ফলে আমাদের এই বোঝাপড়া ও সমন্বয় দলকে বাড়তি সুবিধা দিচ্ছে। যা ম্যাচে স্পষ্টভাবেই প্রভাব ফেলছে।'

এই জয় আরও একবার লিগ টেবিলের শীর্ষ মানে পৌঁছে দিয়েছে সার্জিও লোবেরার দলকে। এই মুহর্তে চলতি আইএসএলে লিগ জয়ের অন্যতম দাবিদার মোহনবাগান। তবে এদিন নখইিস্টের ডেরায় লড়াই সহজ ছিল না কামিন্স, জেমি ম্যাদলারেনদের। তাই দ্বিতীয়ার্ধে সঠিক সময় বিদেশি ফুটবলারদের তুলে নিয়ে মাস্টার স্ট্রোক দিলেন সের্জিও লোবেরা। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের বেঞ্চে এমন কিছু ফুটবলার ছিল, যারা ওই পরিস্থিতিতে ভাল লড়াই করয়ে পারে। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া একজন কোচের পক্ষে সহজ কাজ নয়। তবু আমার মনে হয় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছি।'

পাহাড় থেকে তিন পয়েন্ট নিয়ে কলকাতা ফিরছে মেজনবাগান। পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। মাঝে লম্বা বিরতি। এই তিন পয়েন্ট ট্রফি জয়ের নেচে মোহনবাগানের জন্য এক বুক অক্সিজেন। লোবেরা বলেন, 'এই তিন পয়েন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কঠিন পরিস্থিতিতে আমাদের দল দুর্গত লড়াই করেছে। এটাই আমাকে বেশি খুশি করছে।' 

Advertisement

তিনি আরও বলেন, 'পরের ম্যাচ গোয়ার বিরুদ্ধে। এবার সেটা নিয়েই ভাবতে চাই। আমদের বাপে ধাপে এগোতে হবে।' অন্যদিকে, এদিন মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন রবসন রবিনহো। ম্যাচ শেষে তিনি বলেন, 'মোহনবাগান চ্যাম্পিয়ন দল। পরের মার্চ গোয়ার বিরুদ্ধে, কঠিন লড়াই। আমাদের ফোকাস ধরে রাখতে হবে।'  

Read more!
Advertisement
Advertisement