Advertisement

Mohun Bagan vs FC Goa: আজ Goa-র বিরুদ্ধে জিতে শীর্ষে ওঠার লড়াইয়ে মোহনবাগান, দল কেমন হতে পারে?

চলতি সপ্তাহ মোহনবাগান সুপার জায়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চার দিনের ব্যবধানে জোড়া ম্যাচ। তারপর বোঝা যাবে, ১৭ মে কলকাতা ডার্বিতে মোহনবাগান এগিয়ে থেকে নামবে কি না। যদিও ডার্বি নয়, শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে লড়াইয়ে যাবতীয় ফোকাস সবুজ-মেরুন ব্রিগেডের।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • গোয়া,
  • 09 May 2026,
  • अपडेटेड 1:36 PM IST

চলতি সপ্তাহ মোহনবাগান সুপার জায়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চার দিনের ব্যবধানে জোড়া ম্যাচ। তারপর বোঝা যাবে, ১৭ মে কলকাতা ডার্বিতে মোহনবাগান এগিয়ে থেকে নামবে কি না। যদিও ডার্বি নয়, শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে লড়াইয়ে যাবতীয় ফোকাস সবুজ-মেরুন ব্রিগেডের।

অনেকেই বলছেন, মর্যাদার মহারণ চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। তবে, পরিস্থিতির বিচারে মোহনবাগান বনাম গোয়া ম্যাচের গুরুত্ব কোনও অংশে কম নয়। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সবুজ-মেরুন ব্রিগেড। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে ইস্টবেঙ্গল (২১)। তাদের সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যের বিচারে দ্বিতীয় স্থানে জামশেদপুর (২১)। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গোয়াও (১৯)।

দুটি ফ্যাক্টর ভাবাচ্ছে মোহনবাগান শিবিরকে। প্রথমটি সকলেই বুঝতে পারছেন। অন্যটি অনেকেরই চোখ এড়িয়ে যাচ্ছে। কী সেই ফ্যাক্টর দুটি? এই মুহূর্তে গোয়ার তাপমাত্রা ও আর্দ্রতা কলকাতার থেকে অনেকটাই বেশি। বিকেল ৫টায় ম্যাচ। তীব্র গরমে জেমি ম্যাকলারেনদের কাছে ম্যাচটি ফিটনেসেরও পরীক্ষা। পাশাপাশি, ১৯ দিন পর ম্যাচ খেলবে মোহনবাগান। শেষ দুটি ম্যাচ জিতে ছন্দ পেয়েছিল বাগান-ব্রিগেড। লিগের মাঝপথে প্রায় তিন সপ্তাহের বিরতিতে ছন্দপতন হবে না তো?

গোয়া যে ভাল পরিস্থিতিতে আছে, এমন নয়। নির্বাসনের কারণে মোহনবাগানের বিরুদ্ধে বেঞ্চে বসতে পারবেন না গোয়ার কোচ মানোলো মারকোয়েজ। তাদের মাঝমাঠের অন্যতম কান্ডারি সাহিল টাভোরা চোটের জন্য চলতি মরশুম থেকে ছিটকে গিয়েছেন। ডেজান ড্রাজিচও চোট সমস্যায় ভুগছেন। যদিও শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেছেন গোয়ার এই স্প্যানিশ ফরোয়ার্ড। তিনি পুরো ম্যাচ খেলার অবস্থায় আছেন কিনা, সন্দেহ আছে। ফলে হোম ম্যাচ হলেও চাপে গোয়া। তাদের বিরুদ্ধে কেমন হতে পারে মোহনবাগানের প্রথম একাদশ?

সব ঠিক থাকলে, চোট সারিয়ে রক্ষণে ফিরতে চলেছেন আলবার্তো রডরিগেজ। পাশে পেতে পারেন টম অলড্রেড, শুভাশিস বসু ও অভিষেক সিংকে। মাঝমাঠে ফিরতে পারে আপুইয়া-অনিরুদ্ধ থাপা জুটি। সেক্ষেত্রে অ্যাটকিং মিডফিল্ডার হিসেবে শুরু করতে পারেন সাহাল আবদুল সামাদ। দুই উইংয়ে রবসন বরিনহো ও লিস্টন কোলাসো। স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে তিন বিদেশি ফরোয়ার্ড খেলাতে পারেন কোচ সার্জিও লোবেরা। ফতোরদা স্টেডিয়াম ও গোয়ার পরিবেশ স্প্যানিশ কোচের অচেনা নয়। তাঁর প্রশিক্ষণে ফেরান কোরোমিনাস, আহমেদ জাহু, এডু বেদিয়ারা গোয়ার জার্সিতে দাপট দেখিয়েছিল। আবেগ সরিয়ে লোবেরার সামনে প্রাক্তন দলের বিরুদ্ধে জিতে বাগানকে লিগ শীর্ষে তোলার চ্যালেঞ্জ।

Advertisement
Read more!
Advertisement
Advertisement