Advertisement

Mohun Bagan: আজ শীর্ষে ওঠার লড়াইয়ে মোহনবাগান-জামশেদপুর, সবুজ-মেরুনের দল কেমন?

জয় ছাড়া উপায় নেই, এই বার্তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মোহনবাগান সুপার জায়েন্টের ফুটবলাররা। এবার সেই মানসিকতারই প্রতিফলন দেখা গেল কোচ সার্জিও লোবেরার পরিকল্পনাতেও। ফিফা বিরতির আগে টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর জামশেদপুত্রের বিরুদ্ধে ম্যাচ কার্যত 'ডু অর ডাই' পরিস্থিতি তৈরি হয়েছে। সবুজ-মেরুন ব্রিগেডের সামনে। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে তিন পয়েন্টই এখন একমাত্র লক্ষ্য।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • জামশেদপুর,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 10:42 AM IST

জয় ছাড়া উপায় নেই, এই বার্তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মোহনবাগান সুপার জায়েন্টের ফুটবলাররা। এবার সেই মানসিকতারই প্রতিফলন দেখা গেল কোচ সার্জিও লোবেরার পরিকল্পনাতেও। ফিফা বিরতির আগে টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর জামশেদপুত্রের বিরুদ্ধে ম্যাচ কার্যত 'ডু অর ডাই' পরিস্থিতি তৈরি হয়েছে। সবুজ-মেরুন ব্রিগেডের সামনে। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে তিন পয়েন্টই এখন একমাত্র লক্ষ্য।

আবহাওয়া নিয়ে চাপে মোহনবাগান
সাধারণত অ্যাওয়ে ম্যাচের আগে বাইরে গিয়ে অনুশীলন করে না মোহনবাগান। তবে এবার সেই রুটিন ভাঙতে দেখা গেল দলকে। বিকেল পাঁচটার ম্যাচ, আর সেই সময়ের তীব্র গরম ও আর্দ্রতার সঙ্গে মানিয়ে নিতেই ম্যাচের আগের দিন জামশেদপুরের দিচ্ছি ফুটবল একাডেমিতে প্রায় ৩০ মিনিটের বিশেষ অনুশীলন সারলেন রবসন, কামিন্সরা। 

দলে বড় বদলের সম্ভাবনা নেই
মূল লক্ষ্য ছিল ম্যাচের পরিস্থিতির সঙ্গে শরীর ও মনকে দ্রুত মানিয়ে নেওয়া। সূত্রের খবর, প্রথম একাদশে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। মুম্বইয়ের বিরুদ্ধে হতাশাজনক ফল সত্ত্বেও একই দলের ওপরই আস্থা রাখছেন লোবেরা। ডিফেন্সে আলবার্তো রড্রিগেজ ও মেহতাব সিং খেলবেন বলেই মনে করা হচ্ছে। দুই প্রান্তে থাকছেন শুভাশিস বসু ও অভিষেক টেকচাম। মাঝমাঠে অনিরুদ্ধ থাপা ও আপুইয়া রালতের ওপরই দায়িত্ব থাকবে খেলার ছন্দ নিয়ন্ত্রণের। সদ্য জাতীয় দলের শিবির থেকে ফিরে মাত্র একদিন দলের সঙ্গে অনুশীলন করেই মাঠে নামবেন তিনি, এখানেই বাড়তি নজর থাকবে আপুইয়ার উপর। 

নজর থাকবে আপুইয়ার উপর
বিপক্ষের নিকোলা এবং রেই টেচিকাওয়ার আক্রমণ আটকাতে পারেন কি না, সেটাই হতে পারে ম্যাচের বড় ফ্যাক্টর। আক্রমণে থাকবেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো ও জেসন কামিন্স। এদিন অনুশীলন শেষে কামিন্স ও রবসন রবিনহো দু'জনেই আত্মবিশ্বাসের সুরেই জানিয়ে গেলেন, আবহাওয়া নিয়ে কোনও সমস্যা নেই। দল পুরোপুরি প্রস্তুত।

সব মিলিয়ে, জামশেদপুরের মাটিতে জিতেই লিগ টেবিলের শীর্ষে ফিরতে মরিয়া মোহনবাগান। এখন দেখার, চাপের এই ম্যাচে লোবেরার ছক কতটা সফল হয়। সঙ্গে নজর থাকবে জামশেদপুরের প্রবল গরমে কীভাবে নিজেদের মানিয়ে নেন মোহনবাগান ফুটবলাররা।  

Advertisement

জামশেদপুর এফসি-র বিরুদ্ধে মোহনবাগানের সম্ভাব্য দল- বিশাল কাইত, আলবার্তো রড্রিগেজ, মেহতাব সিং, শুভাশিস বসু, অভিষেক টেকচাম, অনিরুদ্ধ থাপা, আপুইয়া রালতে, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো ও জেসন কামিন্স

Read more!
Advertisement
Advertisement