Advertisement

ISL 2026 Mohun Bagan: পঞ্জাবের বিরুদ্ধে খেলবেন আপুইয়া? সিদ্ধান্ত রবিবারই

ঘুরে দাঁড়ানোর লড়াই। পরপর ম্যাচে পয়েন্ট নষ্ট করায় চাপে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে সেই ম্যাচের আগে চাপে সবুজ-মেরুন। একে তো প্রত্যাশার বিরাট চাপ, আর অন্যদিকে সমস্যা বাড়াচ্ছে চোট-আঘাত। অনুশীলনের সময় চোট পেয়েছিলেন মিডফিল্ডার আপুইয়া রালতে। ঘরের মাঠে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে তাই অঙ্ক কষে এগোতে চাইছেন কোচ সার্জিও লোবেরা। 

আপুইয়া রালতেআপুইয়া রালতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 11:59 AM IST

ঘুরে দাঁড়ানোর লড়াই। পরপর ম্যাচে পয়েন্ট নষ্ট করায় চাপে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে সেই ম্যাচের আগে চাপে সবুজ-মেরুন। একে তো প্রত্যাশার বিরাট চাপ, আর অন্যদিকে সমস্যা বাড়াচ্ছে চোট-আঘাত। অনুশীলনের সময় চোট পেয়েছিলেন মিডফিল্ডার আপুইয়া রালতে। ঘরের মাঠে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে তাই অঙ্ক কষে এগোতে চাইছেন কোচ সার্জিও লোবেরা। 

পঞ্জাবের বিরুদ্ধে আপুইয়াকে কি পাওয়া যাবে? বাগান জনতার মনে এখন এটাই প্রশ্ন। বৃহস্পতিবার অনুশীলনে চোট পান এই মিজো মিডফিল্ডার। শুক্রবার তিনি অনুশীলনে আসেননি। জানা গিয়েছে, রবিবারের ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। যদিও হাল ছাড়ছে না মোহনবাগানের থিঙ্কট্যাঙ্ক। ম্যাচের আগের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

সূত্রের খবর, এদিন সন্ধ্যা পর্যন্ত আপুইয়ার মেডিক্যাল রিপোর্ট আসেনি। যদিও সব পরিস্থিতির জন্যেই তৈরি থাকছেন বাগান কোচ সার্জিও লোবেরা। আপুইয়াকে নিয়ে ও তাঁকে ছাড়া প্রথম একাদশ কী হবে, সেটা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে বলে খবর। আজ, শনিবার সবটা পরিষ্কার হবে।

এদিন সেটপিসে অনুশীলনে জোর দেওয়া হল। ম্যাচে কর্নার থেকে সরাসরি বক্সে বল ভাসাতেই দেখা গিয়েছে। তবে এদিন ছোট পাস খেলে জায়গা তৈরি করে বক্সে বল বাড়ানোর প্রস্তুতি সারেন লিস্টন কোলাসোরা। বোঝা যাচ্ছে, ওপেন প্লে থেকে গোল না এলে সেটপিস যাতে কাজে লাগানো যায়, সেই চেষ্টাই করছেন লোবেরা।

পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?

দল ম্যাচ পয়েন্ট
মুম্বই সিটি এফসি ১৮
জামশেদপুর এফসি ১৫
মোহনবাগান সুপার জায়েন্ট ৭  ১৪
বেঙ্গালুরু এফসি ১৪
ইস্টবেঙ্গল ১১
পঞ্জাব ১১
এফসি গোয়া ১০
ইন্টার কাশি
নর্থ ইস্ট
ওড়িশা এফসি
চেন্নাইয়েন এফসি
হায়দরাবাদ এফসি 
কেরালা ব্লাস্টার্স
মহমেডান স্পোর্টিং
Read more!
Advertisement
Advertisement