Advertisement

ISL 2026 Mohun Bagan vs Inter Kashi: শীর্ষে ইস্টবেঙ্গল, লড়াইয়ে মোহনবাগানও, কোন স্ট্র্যাটেজিতে চ্যাম্পিয়ন হবেন? জানালেন লোবেরা

শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করে চাপ বেড়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের। বিশেষ করে যখন সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট পেয়ে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল রয়েছে লিগ টেবলের শীর্ষে। সেখানে মোহনবাগান রয়েছে দ্বিতীয় স্থানে। ঠিক এমন পরিস্থিতিতেও দল চাপে রয়েছে মানছেন মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। বরং লিগের নিয়ন্ত্রণ এখনও তাঁদের হাতেই রয়েছে বলে মনে করছেন তিনি।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2026,
  • अपडेटेड 1:05 PM IST

শনিবার এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করে চাপ বেড়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant)। বিশেষ করে যখন সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট পেয়ে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal) রয়েছে লিগ টেবলের শীর্ষে। সেখানে মোহনবাগান রয়েছে দ্বিতীয় স্থানে। ঠিক এমন পরিস্থিতিতেও দল চাপে রয়েছে মানছেন মোহনবাগান কোচ সার্জিও লোবেরা (Sergio Lobera)। বরং লিগের নিয়ন্ত্রণ এখনও তাঁদের হাতেই রয়েছে বলে মনে করছেন তিনি। 

এখনও চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় রয়েছে মোহনবাগান, দাবি লোবেরার
আপাতত চাপ না নিয়ে শুভাশিস বসুদের নির্দেশ দিয়েছেন সবকিছু ভুলে পরের ম্যাচের দিকে মনোনিবেশ করতে। না পরের ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ ইন্টার কাশী। আগামী দশদিন মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সবুজ-মেরুন কোচ। মঙ্গলবার হাবাসের দলের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে হবে জেমি ম্যাকলারেনদের। 

ইন্টার কাশী ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী মোহনবাগান
শনিবার ম্যাচ ড্র করার পর লোবেরা বলেন, 'আমাদের পরবর্তী লক্ষ্য ঘরের মাঠে ইন্টার কাশী ম্যাচ জেতা। আপাতত সেদিকেই মনোনিবেশ করতে হবে। সবকিছু এখনও পর্যন্ত আমাদের হাতেই রয়েছে। কিছু ক্ষেত্রে হয়তো উন্নতি করতে হবে। তবে পুরো বিষয়টি আমাদের উপরই নির্ভর করছে। এই পরিস্থিতি গুলো থেকে আমাদের শিখতে হবে। আগামী দশদিনের মধ্যে ট্রফি জিততে পারি।'

স্ট্রাইকারদের সুযোগ নষ্ট নিয়েও চিন্তা 
শনিবারের ম্যাচের ফল কাঙ্খিত না হলেও এমন পরিস্থিতি থেকে এতটুকু হতাশ নন তিনি। যদিও তিনি মনে করছেন দ্বিতীয়ার্ধে আরও গোল করতে পারতেন ম্যাকলারেনরা। আগামী ম্যাচগুলোতে এই ভুল শুধরে মাঠে নামতে হবে বলে জানান মোহনবাগান কোচ। এই মুহূর্তে ইন্টার কাশী খুব একটা ভালো জায়গায় নেই। এই ম্যাচের আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। ফলে সমস্যা আরও বেড়ে গিয়েছে কাশীর। যদিও এসব কিছুতে গুরুত্ব দিতে নারাজ মোহনবাগান কোচ সের্জিও লোবেরা।

দশ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে। সেখানে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানের সংগ্রহ ১০ ম্যাচে ২১ পয়েন্ট। তবুও স্ট্রাইকারদের গোল না পাওয়া চিন্তায় রাখছে মোহনবাগান সমর্থকদের। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement