Advertisement

ISL 2026 Points Table: সার্থকের গোলে লড়াইয়ে থাকল মোহনবাগান-ইস্টবেঙ্গল, বাংলার দুই দল কে কোথায়?

মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ও ইস্টবেঙ্গলকে (East Bengal) আইএসএল (ISL 2026) জেতার লড়াইয়ে রাখল বাঙালি ফুটবলার সার্থক গোলুইয়ের গোল। জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) এই ফুটবলার গোল করতে না পারলে আরও এগিয়ে যেত মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। শীর্ষস্থান আরও পোক্ত হয়ে যেত মুম্বইয়ের। আর সেটাই হতে দিলেন না সার্থক। গোল করে সমতা ফেরান বাঙালি ফুটবলার।

ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়েন্ট ও মহমেডান স্পোর্টিংইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়েন্ট ও মহমেডান স্পোর্টিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2026,
  • अपडेटेड 11:50 AM IST

মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ও ইস্টবেঙ্গলকে (East Bengal) আইএসএল (ISL 2026) জেতার লড়াইয়ে রাখল বাঙালি ফুটবলার সার্থক গোলুইয়ের গোল। জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) এই ফুটবলার গোল করতে না পারলে আরও এগিয়ে যেত মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। শীর্ষস্থান আরও পোক্ত হয়ে যেত মুম্বইয়ের। আর সেটাই হতে দিলেন না সার্থক। গোল করে সমতা ফেরান বাঙালি ফুটবলার।

কোন দল কত পয়েন্ট পেয়েছে? 
৮ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই। সমসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জামশেদপুর এফসি। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্টে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। এই ম্যাচ মুম্বই জিতে গেলে তারা ২১ পয়েন্টে পৌঁছে যেত। সেখানে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতলে ১৭ পয়েন্টে পৌঁছে যেতে পারে সবুজ-মেরুন। ফলে পয়েন্টের ব্যবধান সেক্ষেত্রে থাকবে মাত্র ১। দুই নম্বরে উঠে আসবে মোহনবাগান। 

পয়েন্ট টেবিলে কন দল কোথায়?

দল ম্যাচ পয়েন্ট
মুম্বই সিটি এফসি ১৮
জামশেদপুর এফসি ১৫
মোহনবাগান সুপার জায়েন্ট ৭  ১৪
বেঙ্গালুরু এফসি ১৪
ইস্টবেঙ্গল ১১
পঞ্জাব ১১
এফসি গোয়া ১০
ইন্টার কাশি
নর্থ ইস্ট
ওড়িশা এফসি
চেন্নাইয়েন এফসি
হায়দরাবাদ এফসি 
কেরালা ব্লাস্টার্স
মহমেডান স্পোর্টিং

ইস্টবেঙ্গলের সামনে লড়াই কিছুটা কঠিন
অন্যদিকে বাংলার আরও এক প্রধান ইস্টবেঙ্গল পাঁচ নম্বরে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১১। দুই ম্যাচ জিততে পারলে তারাও পৌঁছে যাবে ১৭ পয়েন্টে। সেক্ষেত্রে লড়াই করার সুযোগ থাকবে লাল-হলুদের সামনেও। শীর্ষে থাকা মুম্বইয়ের সঙ্গে পয়েন্টের ব্যবধান হবে ১। তবে গোল পার্থক্য সেক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে পারে। অস্কারের দল মহমেডানকে ৭ গোল দিয়ে এমনিতেই গোল পার্থক্যে সকলের থেকে এগিয়ে। ফলে পরপর দুই ম্যাচ জিতলে সে ব্যবধান যে আরও বাড়বে তা বোঝাই যাচ্ছে। সেক্ষেত্রে দুই নম্বরে উঠে আসবে ইস্টবেঙ্গল। 

মোহনবাগানের ম্যাচ বাকি রয়েছে পঞ্জাব, নর্থ ইস্ট, এফসি গোয়া, ইন্টার কাশি, হায়দরাবাদ, ইন্টার কাশি ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। অন্যদিকে ইস্টবেঙ্গল বাকি ম্যাচগুলো খেলবে, চেন্নাইয়েন এফসি, বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি, মুম্বই সিটি এফসি, পঞ্জাব এফসি, ইন্টার কাশি ও মোহনবাগানের বিরুদ্ধে। অর্থাৎ লড়াইটা কিছুটা হলেও, কঠিন লাল-হলুদের জন্য। আর সেই কারণেই বাড়তি সতর্ক কোচ অস্কার ব্রুজো। চেন্নাইয়েন ম্যাচের আগে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ।       

Advertisement

Read more!
Advertisement
Advertisement