
দুর্দান্ত গোল করে মিগুয়েলের অনুপস্থিতি বুঝতেই দিলেন না জেমি ম্যাকলারেন। ব্রাজিল থেকে মায়ের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর আসতেই রওনা হয়েছেন মিগুয়েল। কিন্তু ম্যাকলারেন সুস্থ হয়েই মাঠে ফিরে ISL-এর কলকাতা ডার্বিতে জয় এনে দিলেন। অন্য দিকে আনোয়ার আলি না থাকায় ইস্টবেঙ্গলের করুণ ডিফেন্স ম্যাচের প্রথম থেকেই প্রকাশ পাচ্ছিল। বারবার ডিফেন্স ভেদ করে ঢুকে পড়ছিল মোহনবাগান। ম্যাকলারেন সঠিক সময়ে সুযোগ কাজে লাগালেন। ওদিকে এডমুন্ডও ছিলেন না।
ম্যাচের রেজাল্ট ২-০ হতে পারত
আজ অর্থাত্ রবিবারের ডার্বিতে আরও একটি গোল হতে পারত। ম্যাকলারেনের গোলের কয়েক মিনিট আগেই। ইস্টবেঙ্গলের গোলকিপার বাঁচিয়ে দেন। ম্যাচের ফল না হলে ২-০ হত। ইস্টবেঙ্গল কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের লক্ষ্য ছিল ৩ পয়েন্ট পাওয়া। মোহনবাগান এমনিতেই শীর্ষ আছে লিগ টেবিলে। ইস্টবেঙ্গল ৭ নম্বরে ছিল। আজ ডার্বি হেরে আরও নেমে গেল।
ISL লিগ টেবিলে মোহনাবাগানের গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট
ডার্বিতে জয়ের সুবাদে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘরে তুলল মোহনবাগান। এর ফলে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করল মেরিনার্সরা। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসি-র সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়াল ৫ পয়েন্টে। মরশুমের এই পর্যায়ে এসে পাঁচ পয়েন্টের ব্যবধান নিঃসন্দেহে মোহনবাগানের কাছে বড় স্বস্তির। লিগের বাকি ম্যাচগুলিতে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকবে সবুজ-মেরুন।
আরও নেমে ৯ নম্বরে চলে গেল ইস্টবেঙ্গল
অন্যদিকে, এই হারের ধাক্কা সামলাতে হবে ইস্টবেঙ্গলকে। মরশুমে এটি লাল-হলুদের দ্বিতীয় হার। ফলে পয়েন্ট তালিকায় আরও এক ধাপ নেমে নবম স্থানে চলে গেল তারা। লিগের শুরুতে ভাল ফলের প্রত্যাশা নিয়ে মাঠে নামলেও পরপর ধাক্কা ইস্টবেঙ্গলের লড়াইকে কঠিন করে তুলছে। বিশেষ করে ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হার দলের আত্মবিশ্বাসেও প্রভাব ফেলতে পারে।
তবে ইস্টবেঙ্গলের কাছে সবচেয়ে বড় অস্বস্তির জায়গা আইএসএলে কলকাতা ডার্বির পরিসংখ্যান। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত মোহনবাগানের বিরুদ্ধে জয়ের মুখ দেখতে পারেনি লাল-হলুদ। দুই দলের মধ্যে হওয়া ১২টি ম্যাচের মধ্যে ১০টিতেই জিতেছে মোহনবাগান। বাকি দু’টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। আইএসএল-এর ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয় এখনও অধরাই।