
ISL (ইন্ডিয়ান সুপার লিগ) শুরু হতে চলেছে মহালয়ার দিনই। ১০ অক্টোবর যখন দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যাবে, দেবীপক্ষের সূচনা, সে দিনই ভারতীয় ফুটবলের অন্যতম টুর্নামেন্ট ISL শুরু হয়ে যাবে। ওই দিন বেঙ্গালুরু এফসি বনাম এসসি দিল্লির ম্যাচ দিয়ে বোধন হবে আইএসএল-এর।
১২ অক্টোবর আইএসএল জার্নি শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্টের। প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ মোহনবাগানের। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গুয়াহাটিতে মুখোমুখি হবে সবুজ-মেরুন শিবির। ইস্টবেঙ্গলের আইএসএল সফর শুরু হবে ১৮ অক্টোবর। একেবারে মহাষ্টমীর দিন। আপাতত আইএসএল-এর প্রথম পর্যায়ের ৭৮টি ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে। ১২ অক্টোবরের পরে ১৬ অক্টোবর এসসি দিল্লির বিরুদ্ধে নামবে মোহনবাগান। অর্থাত্ ইস্টবেঙ্গলের আইএসএল জার্নি শুরু আগেই মোহনবাগানে দুটি ম্যাচ খেলা হয়ে যাবে।
এখন প্রশ্ন হল ISL-এ কলকাতা ডার্বি কবে?
ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হবে ২৯ নভেম্বর। ওটাই ISL-এর প্রথম ডার্বি। সন্ধে সাড়ে ৭টায় ওই ম্যাচ হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। দিনটি রবিবার। আইএসএল-এর প্রথম পর্বের খেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। ১০ তারিখ বিকেল ৫টায় কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু ম্যাচের পর সেদিনই ফতোরদা স্টেডিয়ামে সন্ধে ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে এফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসি। অধিকাংশ ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়।
মোহনবাগানের ম্যাচগুলি কবে রয়েছে?
১২ অক্টোবর : নর্থ ইস্ট ইউনাইডেট (গুয়াহাটি)
১৬ অক্টোবর: স্পোর্টিং ক্লাব দিল্লি (দিল্লি)
২৬ অক্টোবর: চেন্নাইয়ন এফসি (কলকাতা)
৩১ অক্টোবর: পঞ্জাব এফসি (কলকাতা)
৫ নভেম্বর: ওড়িশ এফসি (কলকাতা)
২২ নভেম্বর: চার্চিল ব্রাদার্স (গোয়া)
২৯ নভেম্বর: ইস্টবেঙ্গল (কলকাতা)
৫ ডিসেম্বর: ইন্টার কাশী (জায়গা ঠিক হয়নি)
৯ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি (কলকাতা)
১৭ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি (মুম্বই)
২২ ডিসেম্বর: এফসি গোয়া (গোয়া)
১০ জানুয়ারি: কেরালা ব্লাস্টার্স (কলকাতা)
ISL-এ ইস্টবেঙ্গলের ম্যাচগুলি কবে রয়েছে?
১৮ অক্টোবর: চার্চিল ব্রাদার্স বনাম ইস্টবেঙ্গল (গোয়া)
২৩ অক্টোবর: ইন্টার কাশী বনাম ইস্টবেঙ্গল (ভেন্যু পরে ঘোষণা হবে)
৭ নভেম্বর: চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল (চেন্নাই)
২০ নভেম্বর: ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (কলকাতা)
২৯ নভেম্বর: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (কলকাতা)
৪ ডিসেম্বর: ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি (কলকাতা)
১৩ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল (মুম্বই)
১৭ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল (বেঙ্গালুরু)
২১ ডিসেম্বর: ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড (কলকাতা)
৩ জানুয়ারি: ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি (কলকাতা)
৯ জানুয়ারি: ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (কলকাতা)
১৬ জানুয়ারি: কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল (কোচি)