
আইএসএল-এর রোমাঞ্চ আরও বাড়িয়ে দিল এফসি গোয়া। চ্যাম্পিয়নশিপের লড়াই এখন আরও জমজমাট। পরপর দুই ম্যাচ জিতে লিগ জয়ের লড়াইয়ে ফেরত এসেছে মানেলো মার্কেজের দল। এবারের আইএসএল যে এতটা চিত্তাকর্ষক হবে তা বোধহয় কেউই ভাবতে পারেননি। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে গোয়ার উপরে উঠে আসা, মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গলের চাপ বাড়িয়ে দিয়েছে।
টানা দুই ম্যাচ জয়ে চমক দিয়েছে এফসি গোয়া
এই সাপ-লুডোর মতো ওঠানামা চলছে শিরোপা দৌড়ে। শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে ২-০ গোলে জয় তুলে নেয় এফসি গোয়া। আগের ম্যাচে মুখই সিটি এফসিকে হারানোর পর এবার নর্থইস্টকেও পরাস্ত করে মানলো মার্কুয়েজের দল। একটি ম্যাচ বেশি খেললেও তারা উঠে এসেছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা মোহনবাগানের থেকে ব্যবধান এখন মাত্র এক পয়েন্ট, যা নিঃসন্দেহে, আত্মবিশ্বাস বাড়াবে গোয়া শিবিরে।
এই পরিস্থিতিতেই শনিবার আইএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই সিটি এফসি ও বেঙ্গালুরু এফসি। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩-৩ জ করার পর জয়ের খোঁজে নামবে বেঙ্গালুরু। রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রী ও আশিক কুরুনিয়ানের মতো অভিজ্ঞ আক্রমণভাগ থাকলেও তাদের সামনে বড় চ্যালেঞ্জ মুম্বইয়ের শক্তিশালী রক্ষণ, যার। ৯ ম্যাচে মাত্র ৭ গোল হজম করেছে। ১৫ পয়েন্টে থাকা বেঙ্গালুরু জিতলে ১৮ পয়েন্টে পৌঁছে মুম্বইয়ের সমকক্ষ হতে পারে। বেঙ্গালুরুয় কোচ জানিয়েছেন, 'এই ম্যাচটাই আমাদের কাছে ফাইনাল।'
অন্যদিকে, এফসি গোয়ার কাছে ০-২ হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই। মোহনবাগান শীর্ষে উঠে যাওয়ায় চাপও বেড়েছে। কোচ স্টিার এট্রিকি বলেন, 'বেঙ্গালুরু খুব শক্তিশালী দল, তাদের মাঠে খেলা সহজ নয়।' বিক্রম প্রতাপ সিংয়ের কথায়, এই ম্যাচ আমাদের কাছেও ফাইনালের মতো।' আক্রমণে ছাংতে, ব্র্যান্ডন ও পেরেইরা দিয়াজশের উপরই আস্থা রাখছে মুম্বই।
চাপ বাড়ছে কলকাতার দুই প্রধানের উপর। পরপর সব ম্যাচ জিততে না পারলে পিছিয়ে পড়তে হবে সাপ-লুডোর এই লিগ টেবিলে। ফলে খুব কঠিন সময় দুই দলের সামনেই।