Advertisement

Kolkata Derby: জল-মেট্রো থেকে বাস, সরকার বদলাতেই ডার্বির মেগা আয়োজন

নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই নানা ক্ষেত্রে নানা বদল দেখতে পাওয়া যাচ্ছে। ফুটবলের মাঠও তা থেকে আলাদা নয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক ময়দানকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে চেয়েছেন। আর এবার রবিবারের ডার্বি নিয়ে বিশেষ ব্যবস্থা নিল ক্রীড়া দফতর। পানীয় জলের সমস্যা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বাস, ফেরী ও মেট্রো চলবে বলেও জানানো হয়েছে।

ডার্বি ম্যাচডার্বি ম্যাচ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2026,
  • अपडेटेड 5:03 PM IST

নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই নানা ক্ষেত্রে নানা বদল দেখতে পাওয়া যাচ্ছে। ফুটবলের মাঠও তা থেকে আলাদা নয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক ময়দানকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে চেয়েছেন। আর এবার রবিবারের ডার্বি নিয়ে বিশেষ ব্যবস্থা নিল ক্রীড়া দফতর। পানীয় জলের সমস্যা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বাস, ফেরী ও মেট্রো চলবে বলেও জানানো হয়েছে।

পরিবহন ব্যবস্থায় জোর
যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ম্যাচ দেখে বাড়ি ফিরতে গিয়ে বারেবারেই সমস্যায় পড়তে হয় সাধারণ সমর্থকদের। বাস বা অন্য গাড়ি যেমন পাওয়া যায় না, তেমনই বাড়তি মেট্রো না থাকলেও সমস্যা বেড়ে যায়। আর সে কারণেই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। আর সেই কারণেই স্পেশাল বাস, মেট্রো ও ফেরী সার্ভিস চালানোর কথা জানানো হয়েছে। 

পানীয় জলের ব্যবস্থা
পানীয় জল নিয়ে নানা সমস্যার কথা বারবার শোনা যায়। দর্শকরা বারবার অভিযোগ করেন, পানীয় জল পাওয়া যায় না। পাওয়া গেলেও, তা খাওয়ার অযোগ্য। কিছুদিন আগেই এ ব্যাপারে ফেডারেশন সভাপতির কাছে অভিযোগ জানিয়েছিলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট সমর্থকরা। আর সেই কারণেই এবার এই সমস্যা সমাধান করতে ব্যবস্থা নিল ক্রীড়া মন্ত্রক। প্রতিটি র‍্যাম্পে থাকবে পানীয় জলের ব্যবস্থা। এমনটাই জানানো হয়েছে। 

সরল বিশ্ববাংলার লোগো
ডার্বির আগের দিন, বিশ্ববাংলার লোগো সরিয়ে দেওয়া হল যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। তার জায়গায় বসল অশোকস্তম্ভ। ভিআইপি গেটের বাইরে থাকা এই লোগো সরানো হয়েছে শনিবার দুপুরেই। তবে শুধু যুবভারতীতে নয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই সরানো হচ্ছে বিশ্ব বাংলার লোগো। আর তাই যুবভারতী নতুন নয়। 

প্রধান অতিথি নিশীথ
রবিবারের ডার্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নিশীথ প্রামানিকের। ২২ মে চ্যাম্পিয়ন দলের হাতে আইএসএল ট্রফিও তুলে দেওয়া হবে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে। কিন্তু ২২ মে'র অনুষ্ঠানে নিশীথ প্রামাণিক সময় দিতে পারবেন কি না, এখনও ঠিক হয়নি। তবে ডার্বির দিন তিনি যে মাঠে উপস্থিত থেকে ফুটবলারদের সঙ্গে হাত মেলাবেন, এটা ঠিক হয়ে গিয়েছে।  

Advertisement

রবিবার আইএসএল ডার্বিতে কোনও ক্লাব আলাদা করে ম্যাচের আয়োজন করছেন না। মোহনবাগান-ইস্টবেঙ্গল দুই ক্লাব একসঙ্গে ডার্বির আয়োজন করছে। মোট ৬২ হাজার টিকিট দু'টো দলই সমানভাবে ভাগ করে নিয়েছে। আয়োজকদের তরফে রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রীকে ডার্বির দিন যুবভারতীতে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement