Advertisement

Kylian Mbappe Injury: রিজার্ভ বেঞ্চে বসে পায়ে বরফ, সেমিফাইনালে খেলবেন এমবাপে?

দল ২ গোলে এগিয়ে থাকায় সেরা অস্ত্র কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe) তুলে নিয়েছিলেন ফ্রান্স (France) কোচ দিদিয়ের দেশঁ (Didier Deschamps)। তবে শুধুই কি চোট পাওয়ার ভয়ে তাঁকে তুলে নেওয়া হল নাকি চোট ইতিমধ্যেই পেয়েছেন বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে ২০ গোল করা তারকা? সেটাই বড় প্রশ্ন। কারণ নিজেই উঠে যেতে চেয়েছেন এমবাপে। যা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ফ্যানদের মধ্যে।

কিলিয়ান এমবাপেকিলিয়ান এমবাপে
Aajtak Bangla
  • 10 Jul 2026,
  • अपडेटेड 10:52 AM IST

দল ২ গোলে এগিয়ে থাকায় সেরা অস্ত্র কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe) তুলে নিয়েছিলেন ফ্রান্স (France) কোচ দিদিয়ের দেশঁ (Didier Deschamps)। তবে শুধুই কি চোট পাওয়ার ভয়ে তাঁকে তুলে নেওয়া হল নাকি চোট ইতিমধ্যেই পেয়েছেন বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে ২০ গোল করা তারকা? সেটাই বড় প্রশ্ন। কারণ নিজেই উঠে যেতে চেয়েছেন এমবাপে। যা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ফ্যানদের মধ্যে।

ম্যাচের ৭৭ মিনিটে পায়ে অস্বস্তি বোধ করায় নিজেই মাঠের ভেতর বসে পড়েন এই সুপারস্টার। এরপর বেঞ্চের দিকে ইশারা করলে তাঁকে তুলে নেন কোচ দিদিয়ের দেশঁ। ম্যাচ চলাকালীন মরক্কোর (Morocco) ফুটবলারদের ট্যাকেলে বারবার আহত হতে দেখা গিয়েছে এমবাপেকে। টেলিভিশনের পর্দায় বারবার ফুটে উঠেছে ফরাসি তারকার যন্ত্রণাকাতর মুখ। যা ফ্যানদের উদ্বেগ যে কয়েকগুন বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। 

মেসি ও এমবাপের বিশ্বকাপে গোল

রিজার্ভ বেঞ্চে বসার পর তাঁকে গোড়ালিতে বরফ দিতে দেখা যায়। তখনই প্রশ্ন জাগে সেমিফাইনালের আগে হাতে পাঁচদিন সময় রয়েছে। এমবাপে কি পারবেন এর মধ্যে পুরোপুরি সুস্থ হতে? ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে আশ্বস্ত করেছেন ফরাসি তারকা। গোড়ালির হালকা চোট বলে বর্ণনা করেছেন তিনি। তিনি জানান যে, তিনি বর্তমানে সম্পূর্ণ ঠিক আছেন। 

নিজের বদলে জাঁ-ফিলিপ মাতেতাকে মাঠে নামানোর ব্যাখ্যায় তিনি বলেন, মাতেতা ওই মুহূর্তে বাকি সময়ের জন্য বেশি ফিট এবং ভালো অবস্থানে ছিলেন। তবে সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁর এই সামান্য চোটও এখন আলোচনার কেন্দ্রে।  

পেনাল্টি মিস করলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এমবাপেই। মরক্কোর ডিফেন্স যখন আত্মবিশ্বাসে ভরপুর, তখনই আঘাত হেনেছেন এমবাপে। ম্যাচের ৬০ মিনিটে দুর্দান্ত এক গোল করেন তিনি, যা চলতি ২০২৬ বিশ্বকাপে তাঁর অষ্টম এবং কেরিয়ারের ২০তম বিশ্বকাপ গোল। এর মাধ্যমে তিনি লিওনেল মেসির আরও কাছে চলে এসেছেন। বিশ্বকাপে আর্জেন্টাইন তারকার মোট গোলের সংখ্যা ২১। 

Advertisement

মাত্র ২৭ বছর বয়সেই যে দক্ষতা দেখাচ্ছেন এমবাপে তাতে অবাক হতেই হয়।  ইতিমধ্যেই একটি বিশ্বকাপ জয়, এবং গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে হ্যাটট্রিক করার কীর্তি রয়েছে তাঁর ঝুলিতে। ফর্ম ও বয়স বিবেচনায় তিনি ভবিষ্যতে আরও দুটি বা তিনটি বিশ্বকাপ অনায়াসে খেলতে পারেন, যা তাঁর গোলসংখ্যাকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যাবে।

Read more!
Advertisement
Advertisement