
এলেন দেখলেন জয় করলেন! বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনার প্রথম ম্যাচেই কামাল করে দিলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে প্রথম প্লেয়ার হিসেবে হ্যাটট্রিক গড়লেন ফুটবলের রাজপুত্র। প্রতিপক্ষ দুর্বল আজেরিয়া হলেও, আর্জেন্টিনা প্রমাণ করে দিল কেন তারা বিশ্বসেরা। আর মেসি প্রমাণ করলেন, কেন তিনি সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড়দের তালিকায় গণ্য হন।
এদিন যেন দেখা গেল সেই শিল্পী মেসিকে। আলেজেরিয়ার গোলে বল দাগলেন, নাকি তুলির টানে ক্যানভাসে গোলের ছবি আঁকলেন, তাই যেন মুগ্ধ হয়ে দেখল গোটা বিশ্ব। ১৭ মিনিট, ৫৯ মিনিট আর ৭১ মিনিট... পর পর যেন সময়ের ব্যবধানে সাতসকালে ভারতীয় ফ্যানেদের 'খুশি' উপহার দিলেন লিওনেল।
এর আগে মধ্যরাতে সেনেগালের বিপক্ষে জোড়া গোল দেগে ফ্যানেদের মন জিতে নিয়েছিলেন এমবাপে। কিন্তু মেসির বয়স হতে পারে, কিন্তু তিনি বুড়ো হন না। এদিন সেই প্রমাণ দিলেন আর্জেন্টাইন তারকা। আর তাই তাঁর পা থেকেই এল বিশ্বকাপ ২০২৬-এর প্রথম হ্যাটট্রিক।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ছন্দময় মেসি
এদিন লিওনেলকে বিধ্বংসী দেখালেও, তা যেন ছন্দে ঘেরা। খুব বেশি টাফ খেলায় তিনি কখনই পছন্দ করেন না। দুর্বল আলজেরিয়ার বিপক্ষে যেন সেই মোডকেই আরও প্রকট করে তুলে শৈল্পিক ছন্দেই আলজেরিয়াকে নাস্তানাবুদ করলেন LM 10।
যদিও লিওনেলকে আটকাতে নিজেদের সীমিত ক্ষমতা দিয়ে চেষ্টার কসুর করেননি আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেট্কভিট। কিন্তু ঢাল তরোয়াল দিয়ে কবেই বা বোমারু বিমান হামলা ঠেকানো গিয়েছে? তাই আজও ভেস্তে গিয়েছে ভ্লাদিমির মেসি মার্কিং প্ল্যান। ম্যাচের প্রথমার্ধে লিওনেল বল ধরলেই দেখা যাচ্ছিল ২-৩ জন আলজেরিয়ার খেলোয়াড় তাঁকে ঘিরে রাখছেন। কিন্তু সেই জালকে কাটতে বেশি সময় নেননি ফুটবলের জাদুকর। মুহূর্তেই জ্বলে উঠে তছনছ করে দিয়েছেন বিপক্ষের ডিফেন্স। যার জেরে ৯০ মিনিটের শেষে বাঁশি বাজার আগেই ৩-০ গোলে ম্যাচ জিতে নিল আর্জেন্টিনা।