Advertisement

Lionel Messi: হ্যাটট্রিকের পর খুদে ডান্স টিচারের কাছে মেসি, শিখলেন এই স্পেশাল সেলিব্রেশন

লিওনেল মেসিকে (Lionel Messi) সেলিব্রেশন শেখাচ্ছে খুদে ভক্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। আলজিরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর মেসির সেলিব্রেশন সম্ভবত পছন্দ হয়নি তার। আর সে জন্যই স্পেশাল সেলিব্রেশন শেখাল ফুটবলের রাজপুত্রকে। ম্যাচ শেষ হওয়ার পর সমর্থকদের সঙ্গে দেখা করছেন মেসি, ছবি তুলছেন এবং তাঁদের শুভেচ্ছা গ্রহণ করছেন। সেই সময়ই ঘটে এই বিশেষ ঘটনা।

খুদে সমর্থকের সঙ্গে মেসিখুদে সমর্থকের সঙ্গে মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jun 2026,
  • अपडेटेड 9:12 PM IST

লিওনেল মেসিকে (Lionel Messi) সেলিব্রেশন শেখাচ্ছে খুদে ভক্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। আলজিরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর মেসির সেলিব্রেশন সম্ভবত পছন্দ হয়নি তার। আর সে জন্যই স্পেশাল সেলিব্রেশন শেখাল ফুটবলের রাজপুত্রকে। ম্যাচ শেষ হওয়ার পর সমর্থকদের সঙ্গে দেখা করছেন মেসি, ছবি তুলছেন এবং তাঁদের শুভেচ্ছা গ্রহণ করছেন। সেই সময়ই ঘটে এই বিশেষ ঘটনা।

দেখুন সেই ভিডিও
এক খুদে সমর্থক মেসিকে একটি বিশেষ নাচের ভঙ্গি দেখায়। মেসিও হাসিমুখে সেটি মন দিয়ে দেখেন। অনেকেরই ধারণা, শিশুটি যেন মেসিকে নতুন ধরনের গোল উদযাপন শেখানোর চেষ্টা করছিল। এর পর থেকেই সমর্থকদের মধ্যে জল্পনা শুরু হয়েছে, পরের ম্যাচে গোলের পর কি সেই নতুন উদযাপনই করতে দেখা যাবে আর্জেন্তিনার অধিনায়ককে?

হ্যাটট্রিকের জন্য যেমন প্রশংসা পাচ্ছেন মেসি, তেমনই এক খুদে সমর্থকের সঙ্গে তাঁর মিষ্টি মুহূর্তও এখন নেটপাড়ায় ব্যাপক জনপ্রিয়। ভিডিয়োতে দেখা যায়, ছোট্ট সেই সমর্থক খুব উৎসাহের সঙ্গে একটি নাচের ভঙ্গি দেখাচ্ছে। মেসিও মন দিয়ে সেটি দেখছেন এবং হেসে প্রতিক্রিয়া জানাচ্ছেন। এর পর থেকেই সমর্থকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি হয়েছে। বিশ্বকাপে নিজের ১৭তম গোল করে যদি নতুন ইতিহাস গড়েন মেসি, তা হলে কি সেই খুদে সমর্থকের শেখানো নাচের ভঙ্গিতেই গোল উদযাপন করবেন? উত্তর এখনই জানা না গেলেও, আর্জেন্তিনা সমর্থকেরা অধীর আগ্রহে সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন।

হ্যাটট্রিক করেও চোখে জল মেসির
বিশ্বকাপে নিজেদের অভিযান দারুণ ভাবে শুরু করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলের জয়ে দলের তিনটি গোলই করেন মেসি। বিশ্বকাপের মঞ্চে এটাই তাঁর প্রথম হ্যাটট্রিক। ৩৮ বছর বয়সে এই কীর্তি গড়ে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার হয়ে গিয়েছেন। ম্যাচের প্রথম গোলটি করার পর মেসিকে বেশ আবেগপ্রবণ দেখায়। উদযাপনের সময় নিজের জার্সি দিয়ে চোখের জল মুছতেও দেখা যায় তাঁকে। ম্যাচ শেষে সেই প্রসঙ্গে মেসি বলেন, ‘প্রথম গোলের পর আমার চোখে জল চলে এসেছিল। গত কয়েকটা দিন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। বিষয়টা ফুটবলের জন্য নয়, ব্যক্তিগত কিছু কারণে। সেই সময় আমার সতীর্থরা, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে থাকা সবাই আমাকে অনেক সাহায্য করেছেন। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।’

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement