Advertisement

Lionel Messi Lamine Yamal: 'অবিশ্বাস্য', ইয়ামালের সঙ্গে VIRAL ছবি নিয়ে মুখ খুললেন মেসি

লিওনেল মেসির সঙ্গে লামিনে ইয়ামালের ছোটবেলার ছবি ভাইরাল। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ২০০৭ সালে শিশু লামিনে ইয়ামালকে স্নান করানোর ছবিটি নিয়ে এবার মুখ খুললেন আর্জেন্টাইন সুপারস্টার। একে 'অবিশ্বাস্য' বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের এই তরুণ উইঙ্গারের প্রশংসাও করেন।

লিওনেল মেসি, লামিন ইয়ামাললিওনেল মেসি, লামিন ইয়ামাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 11:48 AM IST

লিওনেল মেসির সঙ্গে লামিনে ইয়ামালের ছোটবেলার ছবি ভাইরাল। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ২০০৭ সালে শিশু লামিনে ইয়ামালকে স্নান করানোর ছবিটি নিয়ে এবার মুখ খুললেন আর্জেন্টাইন সুপারস্টার। একে 'অবিশ্বাস্য' বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের এই তরুণ উইঙ্গারের প্রশংসাও করেন।

কীভাবে তোলা হয়েছিল সেই ছবি?
মেসি বলেন, 'ওই ছবিটা অবিশ্বাস্য। তখন সে বাচ্চা ছিল, আর আমি ওর সঙ্গে একটি ছবি তুলেছিলাম। এখন আমরা দুজনই একসাথে বিশ্বকাপ খেলছি, এটা সত্যিই অবিশ্বাস্য।' ছবিটা ২০০৭ সালে বার্সেলোনার মাঠে স্থানীয় সংবাদপত্র স্পোর্ত ও ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল। ছবিটি তুলেছিলেন ফ্রিল্যান্স আলোকচিত্রী জোয়ান মনফোর্তই।

২০২৪ সালে অ্যাসোসিয়েটেড প্রেসকে মনফোর্ত বলেছিলেন, 'আমরা ইউনিসেফের সহযোগিতায় ক্যালেন্ডারটি করেছিলাম। ইউনিসেফ তখন মাতারোর রোকা ফোন্ডা এলাকায়, যেখানে লামিনের পরিবার থাকত, একটি লটারির আয়োজন করে। বিজয়ীরা ক্যাম্প ন্যুতে বার্সেলোনার একজন খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার সুযোগ পেত। লামিনের পরিবার সেই লটারিতে জিতেছিল।'

ইয়ামালের প্রশংসা
এবার সেই গল্পের পরিণতি বিশ্বকাপের ফাইনালে। ১৯ বছর বয়সী ইয়ামাল আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হবেন ৩৯ বছর বয়সী মেসির। নিউইয়র্কে ফিফার ফ্যানাটিকস ফেস্টে মেসি বলেন, 'এ মুহূর্তে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার জন্য শুভকামনা জানাই, কারণ তার সাফল্য বার্সেলোনারও সাফল্য। তবে আমরা চেষ্টা করব, যেন সে নিজের সেরা খেলাটা খেলতে না পারে। স্পেন শুধু তার জন্যই নয়, পুরো দলটাই দারুণ। আমাদেরও নিজেদের অস্ত্র আছে।'

তিনি আরও বলেন, 'সে অসাধারণ একজন খেলোয়াড়, বিশ্ব ফুটবলের বড় তারকা। তার বয়স মাত্র ১৯, সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে। আমি তার মঙ্গল কামনা করি। তবে এবার যেন সে চ্যাম্পিয়ন হতে না পারে, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।' আলোকচিত্রী জোয়ান মনফোর্ত বলেন, ফাইনালকে ঘিরে ছবিটি নিয়ে আগ্রহ বিশ্বজুড়ে আরও বেড়েছে।

Advertisement

তিনি বলেন, 'ছবিটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর ফাইনাল যুক্তরাষ্ট্রে হওয়ায় আগ্রহ আরও বেড়েছে। এখন মেসি ও ইয়ামালের ফাইনাল দিয়ে গল্পটি যেন পূর্ণতা পেল। এটি যেকোনো সিনেমার চিত্রনাট্যের চেয়েও ভালো।' স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনোও প্রথমে ছবিটি দেখে বিস্মিত হন। তিনি বলেন, 'প্রথমবার ছবিটি দেখে আমার মনে হয়েছিল এটি এআই দিয়ে তৈরি, সত্যি নয়।'

মেরিনো বলেন, 'ফুটবলের ইতিহাসের দুই সেরা খেলোয়াড়ের একজন এবং ভবিষ্যতে হয়তো ইয়ামালও সেই কাতারে থাকবে—এমন দুজনের একই ছবিতে থাকা অবিশ্বাস্য। আশা করি, ফাইনালে দুজনই নিজেদের সেরাটা উপহার দেবেন এবং দর্শকরা দারুণ একটি ম্যাচ উপভোগ করবেন।'

এ পর্যন্ত টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা মেসি ২০১৪, ২০২২ ও ২০২৬—এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন। ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট দৌড়ে তিনি কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে ফিনালিসিমায় স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাতারে মার্চে নির্ধারিত সেই ম্যাচটি বাতিল করা হয়।

Read more!
Advertisement
Advertisement