Advertisement

Lionel Messi Golden Boot: গোল্ডেন বুটের রেসে ফার্স্ট বয় সেই মেসি, তালিকায় দ্বিতীয় ও তৃতীয় কারা?

কেপে ভার্দের বিরুদ্ধে দারুণ গোলেন করেন লিওনেল মেসি। তারপরই গোল্ডেন বুটের লড়াইতে এগিয়ে গেলেন লিও। এই তালিকায় কে কোথায় দাঁড়িয়ে? জেনে নিন।

লিওনেল মেসির রেকর্ডলিওনেল মেসির রেকর্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2026,
  • अपडेटेड 10:04 AM IST
  • কেপে ভার্দের বিরুদ্ধে দারুণ গোলেন করেন লিওনেল মেসি
  • তারপরই গোল্ডেন বুটের লড়াইতে এগিয়ে গেলেন লিও
  • এই তালিকায় কে কোথায় দাঁড়িয়ে?

ফুটবল দুনিয়ার রেকর্ড আর লিওনেল মেসি যেন সমার্থক! এই তো বিশ্বকাপের কথাই ধরুন। ইতিমধ্যেই তিনি একটা নয়া নজির গড়ে ফেলেছেন। পরপর ৮টি ম্যাচে গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। শনিবার কেপ ভার্দের বিরুদ্ধে খেলতে নেমে আবার জালে বল জড়িয়ে দিলেন তিনি। এই ম্যাচটি ৩-২ গোলে জিতে নেয় আর্জেন্টিনা। তারা এবার রাউন্ড অব ১৬-এর দিকে এগিয়ে গেল। 

এই ম্যাচেও একটা দর্শনীয় গোল করেন মেসি। খেলার ২৯ মিনিটে ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বক্সে লিওকে লক্ষ্য করে নিখুঁত বল বাড়ান। চুম্বকের মতো সেই বল রিসিভ করেন মেসি। তারপর নেন শট। নিমেষে বল জালে জড়িয়ে যায়। এর মাধ্যমে ১-০ গোলে লিড নেয় আর্জেন্টিনা।

এই গোলের পরই বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি গোল করার রেকর্ড করে ফেলেন লিও। দেখতে দেখতে তিনি ২০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন। আর এই গোলের পর তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপের থেকেও গোলের সংখ্যায় কিছুটা এগিয়ে গেলেন। 

আজকের ম্যাচের গোলটির পর মেসি এই বিশ্বকাপেই ৭টি গোল করে ফেললেন। এখানেও তিনি ছাপিয়ে গেলেন এমবাপেকে। ফ্রান্সের এই তারকা স্ট্রাইকার এখনও পর্যন্ত এই বিশ্বকাপে ৬ গোল করেছেন। তাই এটা বলাই যায় যে আপাতত গোল্ডেন বুটের লড়াইতেও ফার্স্টবয় সেই লিও।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপের ৮টি পরপর ম্যাচে গোল করেছেন লিও। এই সময় তিনি ১২টি গোল করেছেন। আর তাতেই বোঝা যাচ্ছে যে সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। 

এ দিনের ম্যাচে প্রথম থেকেই ছন্দে ছিলেন মেসি। ম্যাচের ১৫ মিনিটে তাঁর বাঁ পায়ের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর ঠিক ৩ মিনিট পরই আবার ২৫ ইয়ার্ড থেকে ফ্রি কিক নেন লিও। সেই শট আবার বাঁচিয়ে দেন কেপ ভার্দের দুর্ধর্ষ গোলকিপার ভোজিনহা। 

এরপর ২৯ মিনিটে সেই সেরা সময় আসে। বল পায়ে সেরা রিসিভ করে শর্টে বল জালে জড়িয়ে দেন এলএম ১০। তারপরই গোটা টিম তাঁকে জড়িয়ে সেলিব্রেশন শুরু করে দেয়। 

Advertisement

গোল্ডেন বুটের রেসে এগিয়ে মেসি
মাথায় রাখতে হবে, এই বিশ্বকাপে অনেকেই গোল্ডেন বুকেট লড়াইতে রয়েছেন। মেসি, এমবাপের পর ইংল্যান্ডের হ্যারি কেন করেছেন ৫ গোল। এরপর তালিকায় রয়েছেন ফ্রান্সের উসমান ডেম্বলে, স্পেনের মিকেল ওয়ারজাবাল, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়ার এবং সনেগালের ইসমাইল সার। এঁরা প্রত্যেকেই ৪ গোল করে করেছেন এই বিশ্বকাপে। এখন দেখার গোল্ডেন বুট ঠিক কার হাতে ওঠে। 

  

Read more!
Advertisement
Advertisement